Prime Minister extends greetings on Bhagwan MahavirJanma Kalyanak

March 31st, 10:34 am

The Prime Minister, Shri Narendra Modi, has extended greetings on the sacred occasion of Bhagwan Mahavir Janma Kalyanak. Shri Modi stated that the life and teachings of Bhagwan Mahavir continue to illuminate the path of truth, non-violence and compassion. “His ideals are spiritually uplifting and also deeply relevant in today’s world. His emphasis on equality and kindness reminds us of our shared responsibility towards society”, Shri Modi said.

আচার্য বিদ্যানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

June 27th, 05:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ জুন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আচার্য বিদ্যানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বেলা ১১টা নাগাদ আয়োজিত এই সমাবেশে ভাষণও দেবেন তিনি।

বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্বে প্রধানমন্ত্রী

June 04th, 01:20 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে এক বিশেষ বৃক্ষরোপণ অভিযানের নেতৃত্ব দেবেন। সকাল ১০:১৫ মিনিটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মহাবীর জয়ন্তীতে প্রধানমন্ত্রী ভগবান মহাবীরকে শ্রদ্ধা জানিয়েছেন

April 10th, 08:44 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহাবীর জয়ন্তীতে ভগবান মহাবীরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন যে ভগবান মহাবীর সবসময় জোর দিতেন অহিংসা, সত্য এবং সহমর্মিতার ওপর এবং তাঁর আদর্শ সারা বিশ্বে অগণিত মানুষকে শক্তি যোগায়। প্রধানমন্ত্রী এও বলেছেন যে গতবছর সরকার প্রাকৃতকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে, যে সিদ্ধান্ত বহুল প্রশংসিত হয়েছে।

বিহারের জামুই-এ জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

November 15th, 11:20 am

বিহারের মাননীয় রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আরলেকরজি, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী নীতীশ কুমারজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জুয়াল ওরামজি, শ্রী জিতেন রাম মানঝিজি, শ্রী গিরিরাজ সিং-জি, শ্রী চিরাগ পাসোয়ানজি এবং শ্রী দুর্গাদাস উইকেজি এবং আজ এখানে আমাদের মধ্যে বিরসা মুন্ডাজির উত্তরসূরীরাও উপস্থিত রয়েছেন। আজ তাঁদের বাড়িতে বাড়িতে ধর্মীয় রীতিনীতি পালনের অনুষ্ঠান চলছে। তাই, তাঁদের পরিবার-পরিজন এখন সেই কাজে ব্যস্ত রয়েছেন। তবে, বুধরাম মুন্ডাজি আজ এখানে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। তিনি সিধু কানহু-রই এক বংশধর। একথা জানাতে পেরে আমি খুশিই হব যে ভারতীয় জনতা পার্টিতে খুবই বরিষ্ঠ একজন নেতা রয়েছেন। এক সময় তিনি লোকসভায় ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্বভার পালন করেছেন। পদ্ম বিভূষণে পুরস্কৃত আমাদের সেই নেতা হলেন শ্রী কারিয়া মুন্ডাজি। জুয়াল ওরামজি একথার উল্লেখ করেছেন যে কারিয়া মুন্ডাজি হলেন তাঁদের কাছে পিতৃতুল্য। ঝাড়খণ্ড থেকে শ্রী কারিয়া মুন্ডাজি আজ এখানে উপস্থিত হয়েছেন। বিহারের উপ-মুখ্যমন্ত্রী এবং আমার বন্ধুসম শ্রী বিজয় কুমার সিনহাজি, শ্রী সম্রাট চৌধুরিজি, বিহার সরকারের অন্যান্য মন্ত্রীবৃন্দ, সাংসদ, বিধায়ক, অন্যান্য সরকারি প্রতিনিধিবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ তথা জামুই-এর আমার প্রিয় ভাই-বোনেরা।

জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

November 15th, 11:00 am

জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিহারের জামুই-এ আজ ৬,৬৪০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

আরজেডি এবং কংগ্রেসের অগ্রাধিকার হল আপনারা অর্থাৎ জনগণ নয়, বরং তাঁদের নিজস্ব ভোটব্যাঙ্ক, হাজিপুরে বলেছেন প্রধানমন্ত্রী মোদী

May 13th, 11:21 pm

প্রধানমন্ত্রী মোদী বিহারের হাজিপুরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। বিহারে বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী 'বিকশিত ভারত' এবং 'বিকশিত বিহার' গড়ে তোলার জন্য বিজেপির অটল নিষ্ঠার ওপর জোর দেন। তিনি সকলের জন্য সিদ্ধান্ত গ্রহণে সমান অংশগ্রহণের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী মোদী বিহারের হাজিপুর, মুজাফফরপুর এবং সারানে জনসভায় ভাষণ দিয়েছেন

May 13th, 10:30 am

প্রধানমন্ত্রী মোদী বিহারের হাজিপুর, মুজাফফরপুর এবং সারানে জনসভায় ভাষণ দিয়েছেন। বিহারে বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী 'বিকশিত ভারত' এবং 'বিকশিত বিহার' গড়ে তোলার জন্য বিজেপির অটল নিষ্ঠার ওপর জোর দেন। তিনি সকলের জন্য সিদ্ধান্ত গ্রহণে সমান অংশগ্রহণের আশ্বাস দেন।

মহাবীর জয়ন্তী উপলক্ষে ভগবান মহাবীরের শিক্ষা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী

April 04th, 10:09 am

“আজ এক বিশেষ দিন। আমরা আজ ভগবান মহাবীরের বিশেষ শিক্ষা স্মরণ করছি। তিনি আমাদের শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের মাধ্যমে উন্নত সমাজ গঠনের পথ দেখিয়েছেন। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা সর্বদাই দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর জনগণের জীবনে সদর্থক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করতে পারি।”