প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এবং নাগরিকদের কৃতজ্ঞতা জানালেন তাঁদের আন্তরিক শুভেচ্ছার জন্য

June 10th, 11:50 pm

প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণির মানুষের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তার জন্য। শুভেচ্ছায় গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি জানিয়েছেন যে, ভারতকে সেবা এবং দেশের উন্নয়ন যাত্রার অবদান রাখার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস মানুষের বিশ্বাস এই কথার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের লক্ষ্যপূরণে, ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশা পূরণে এবং ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে পূর্ণ মাত্রায় কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বললেন নরেন্দ্র মোদী

March 02nd, 07:20 am

চলতি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভারত-ইজরায়েল প্রধানমন্ত্রী বৈঠক

February 26th, 08:56 pm

ইজরায়েলে সরকারি সফরে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জেরুজালেমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

ভারত-ইজরায়েল যৌথ বিবৃতি

February 26th, 07:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে সে দেশ সফর করেন। এর মধ্য দিয়ে দুটি দেশের উষ্ণ ও নিবিড় কৌশলগত অংশীদারিত্ব প্রতিফলিত হয়। বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ও বর্ষীয়ান মন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ইজরায়েল সফর এবং তার পরের বছর ইজরালেয়ের প্রধানমন্ত্রীর ভারত সফর অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন এক যুগের সূচনা করেছে। অত্যাধুনিক প্রযুক্তি, সাইবার জগৎ, কৃষি, জল ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিল্পোদ্যোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দুই প্রধানমন্ত্রীই কৌশলগত অংশীদারিত্বকে ‘শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ এক কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রীর ইজরায়েল সফর : ফলাফলের তালিকা

February 26th, 07:41 pm

ভূ-প্রাকৃতিক অনুসন্ধান ক্ষেত্রে যৌথ সহযোগিতা নিয়ে সমঝোতা পত্র

ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ

February 26th, 03:30 pm

নয় বছর আগে, আমি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফর করার সৌভাগ্য অর্জন করেছিলাম। আবারও, ইজরায়েলের ঐতিহাসিক ভূমিতে পা রাখার সুযোগ আমার জন্য একটি গর্বিত এবং গভীর আবেগঘন মুহূর্ত।

প্রধানমন্ত্রী জেরুজালেমে প্রযুক্তি সংক্রান্ত একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন

February 26th, 10:37 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেনজামিন নেতানিয়াহু একটি প্রদর্শনী ২৫ ফেব্রুয়ারী ঘুরে দেখেন। এই প্রদর্শনীতে বিভিন্ন ক্ষেত্রে ইজরায়েলের উদ্ভাবন তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষি, জল, জলবায়ু, স্বাস্থ্য ও জৈব প্রযুক্তি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কৃত্রিম মেধা, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম প্রযুক্তি। এই প্রদর্শনীতে ইজরায়েলের প্রথম সারির সংস্থাগুলির বিভিন্ন গবেষণা তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী ইজরায়েলের তেল আবিবে এসে পৌঁছেছেন

February 25th, 04:43 pm

প্রধানমন্ত্রী মোদী কিছুক্ষণ আগে ইজরায়েলে এসে পৌঁছেছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২০২৬-এর ২৫-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় সফরে ইসরায়েলে এসেছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

ইজরায়েল রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রাক-সফর বিবৃতি

February 25th, 08:28 am

আমার বন্ধু, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে আমি ২৫-২৬ ফেব্রুয়ারি, ২০২৬ সরকারি সফরে ইজরায়েল যাচ্ছি।

প্রধানমন্ত্রীর ইজরায়েল সফর

February 24th, 05:34 pm

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসের ২৫ ও ২৬ তারিখ সেদেশ সফরে যাচ্ছেন। এটি হবে প্রধানমন্ত্রীর দ্বিতীয় ইজরায়েল সফর। শীর্ষ বৈঠকে দুই প্রধানমন্ত্রী ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখবেন। বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, কৃষি, জয় ব্যবস্থাপনা, শিল্প ও অর্থনীতি, নাগরিকদের মধ্যে সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পন্থাপদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে কথা হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা মত বিনিময় করবেন বলে মনে করা হচ্ছে।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর থেকে ফোন পেলেন প্রধানমন্ত্রী

January 07th, 03:03 pm

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ টেলিফোনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দু’দেশের মানুষের সমৃদ্ধি কামনা করেছেন তাঁরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রীর টেলিফোনে বার্তালাপ

December 10th, 07:56 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করেছেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীপাবলির শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

October 21st, 11:23 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইজরায়েলের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীপাবলির শুভেচ্ছার জন্য আজ ধন্যবাদ জানিয়েছেন।

পণবন্দিদের মুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

October 13th, 07:59 pm

দুই বছরেরও বেশি সময়ের পর সমস্ত পণবন্দির মুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার আওতায় কাজের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী, বেঞ্জামিন নেতানিয়াহু-কে অভিনন্দন জানিয়েছেন

October 09th, 10:17 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী, বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার আওতায় কাজের অগ্রগতির জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রী, সেদেশের মানুষ এবং ইহুদি সম্প্রদায়কে রোশ হাশানাহ-র শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

September 22nd, 10:45 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেদেশের মানুষ এবং সারা বিশ্বের ইহুদি সম্প্রদায়কে রোশ হাশানাহ-র শুভেচ্ছা জানিয়েছেন।

PM Modi expresses gratitude to world leaders for birthday wishes

September 17th, 03:03 pm

The Prime Minister Shri Narendra Modi expressed his gratitude to the world leaders for greetings on his 75th birthday, today.

জেরুজালেমে বর্বরোচিত জঙ্গি হামলার কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

September 08th, 10:28 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেরুজালেমে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে বর্বরোচিত জঙ্গি হামলার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের যেকোনও প্রকাশকেই ভারত ধিক্কার জানায় এবং এক্ষেত্রে আপোষহীন নীতির প্রতি সব সময়ই অবিচল এই দেশ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীকে ফোন ইজরায়েলের প্রধানমন্ত্রীর

June 13th, 07:42 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ফোন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

জম্মু ও কাশ্মীরে পহলগাঁও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে বিশ্ববাসী

April 24th, 03:29 pm

২০২৫ সালের ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগাঁওয়ে যে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছিল, তার প্রতিবাদে বিশ্ব নেতাদের মধ্যে সংহতির জোরালো ঢেউ উঠেছে। প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভারত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের তাড়া করবে।