বারবাডোজের নির্বাচনে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে ঐতিহাসিক জয়লাভে মিয়া আমোর মোত্তলি-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন
February 13th, 12:17 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারবাডোজের নির্বাচনে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে ঐতিহাসিক জয়লাভে মিয়া আমোর মোত্তলি-কে অভিনন্দন জানিয়েছেন। বারবাডোজের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক রয়েছে তা গভীর মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আছে। আগামীদিনেও নতুন নতুন আরও ক্ষেত্রে এই সহযোগিতার সম্পর্ক প্রসারিত হবে। “এই প্রসঙ্গে আমি ২০২৪ সালে ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের বৈঠকের কথা স্মরণ করি। আমাদের দুই দেশের জনগণের কল্যাণে এই অংশীদারিত্ব যাতে আরও শক্তিশালী হয়, সেই লক্ষ্যে তাঁর সঙ্গে একযোগে কাজ করতে আমি আগ্রহী।”‘অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোজ’ পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর
March 07th, 10:02 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোজ’ পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।বার্বাডোস-এর প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ
November 21st, 09:13 am
গায়নার জর্জ টাউনে ভারত-ক্যারিকম শিখর সম্মেলনের ফাঁকে বার্বাডোস-এর প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উচ্চ পর্যায়ের বৈঠকে ভারত-বার্বাডোস দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয় নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।