পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষে ভগবান বুদ্ধ বিষয়ক্ বিশাল আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণ

January 03rd, 12:00 pm

আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, গজেন্দ্র সিং শেখাওয়াত জি, কিরেন রিজিজু জি, রামদাস আঠাওয়ালে জি, রাও ইন্দ্রজিৎ জি, দিল্লির মুখ্যমন্ত্রী মহোদয়ের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি চলে গেছেন, দিল্লির সকল মন্ত্রী, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর শ্রী সাক্সেনা জি, মাননীয় রাষ্ট্রদূতগণ, কূটনৈতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্যবৃন্দ, বৌদ্ধ পণ্ডিতগণ, ধর্মাবলম্বীগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করলেন

January 03rd, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির রাই পিথোরা কালচারাল কমপ্লেক্সে ‘দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস : রেলিকস অফ দ্য অ্যাওয়েকেন্ড ওয়ান’ শীর্ষক ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই উপলক্ষে সমবেতদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ১২৫ বছর অপেক্ষার পর ভারতের ঐতিহ্য ফিরে এসেছে, ভারতের উত্তরাধিকার ফিরে এসেছে। তিনি বলেন, আজ থেকে ভারতের মানুষ ভগবান বুদ্ধের এই পবিত্র ধ্বংসাবশেষ দর্শন করতে এবং তাঁর আশীর্বাদ লাভ করতে পারবেন। শ্রী মোদী এই শুভ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে স্বাগত জানান এবং শুভেচ্ছা জানান। তিনি উপস্থিত ভিক্ষু ও ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন যে, তাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানকে নতুন শক্তি জোগাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের শুরুতেই এই শুভ উদযাপন অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ভগবান বুদ্ধের আশীর্বাদে ২০২৬ সাল বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতির এক নতুন যুগ নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘প্রগতি’র ৫০তম বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী

December 31st, 08:11 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘প্রগতি’র ৫০তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। তথ্য, যোগাযোগ, প্রযুক্তি-নির্ভর বহুপাক্ষিক মঞ্চ ‘প্রগতি’ গঠিত হয়েছিল প্রশাসনের সক্রিয়তা এবং বিভিন্ন প্রকল্পের কাজ যথাযথ সময়ে শেষ করার জন্য। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক দশক আগে এই মঞ্চ তার যাত্রা শুরু করে। প্রযুক্তি-ভিত্তিক নেতৃত্ব, যথাযথ নজরদারি এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুস্থায়ী এক সহযোগিতার পরিবেশ গড়ে ওঠার ফলে জাতীয় স্তরে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে।

‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

December 28th, 11:30 am

বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।

৬ জুন জম্মু-কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী

June 04th, 12:37 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৬ জুন জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন। ওই অঞ্চলের রেল পরিকাঠামো ও সংযোগ ব্যবস্থার উন্নয়নসাধনের যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছিলেন, তার সঙ্গে সাযুজ্য রেখে তিনি সকাল ১১টা নাগাদ চন্দ্রভাগা সেতুর সুচনা করবেন। এর পর তিনি আঞ্জি সেতুর উদ্বোধন করবেন। দুপুর ১২টা নাগাদ সূচনা করবেন বন্দে ভারত ট্রেনের যাত্রার। এর পর কাটরায় তিনি ৪৬,০০০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন।

Jammu and Kashmir of the 21st century is scripting a new chapter of development: PM at inauguration of Sonamarg Tunnel

January 13th, 12:30 pm

PM Modi inaugurated the Sonamarg Tunnel in Jammu & Kashmir, praising the efforts & commitment despite harsh conditions. He highlighted the tunnel’s role in ensuring all-weather connectivity and improving access to essential services in Sonamarg, Kargil, and Leh. He also extended festival wishes for Lohri, Makar Sankranti, and Pongal, acknowledging the region's resilience during the harsh Chillaikalan period.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন

January 13th, 12:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জম্মু ও কাশ্মীরের সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে সমাবেশে ভাষণে তিনি যাঁরা জম্মু ও কাশ্মীর এবং ভারতের উন্নয়নের স্বার্থে কঠোর পরিশ্রম করেছেন এবং জীবনও দিয়েছেন সেই শ্রমিকদের ধন্যবাদ দেন। শ্রী মোদী বলেন, “সমস্যা সত্ত্বেও আমাদের সংকল্প কখনো টাল খায়নি”। তিনি শ্রমিকদের সংকল্প এবং দায়বদ্ধতার জন্য এবং কাজ সম্পূর্ণ করতে সবরকম বাধার মোকাবিলা করার জন্য প্রশংসা করেন। তিনি সাত জন শ্রমিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন।

প্রধানমন্ত্রী একাধিক রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৬ জানুয়ারি

January 05th, 06:28 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৬ জানুয়ারি বেলা সাড়ে ১২-টায় একাধিক রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’, (১০২ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

June 18th, 11:30 am

বন্ধুরা, অনেক মানুষ বলেন যে প্রধানমন্ত্রী হিসাবে আমি এই ভালো কাজ করেছি, ওই বড় কাজ করেছি। ‘মন কি বাতের’ কত না শ্রোতা নিজেদের চিঠিতে অনেক প্রশংসা করেন। কেউ বলেন এটা করেছেন, কেউ বলেন ওটা করেছেন, এটা ভালো করেছেন, এটা বেশি ভালো করেছেন, এটা অসাধারণ করেছেন; কিন্তু, আমি যখন ভারতের সাধারণ মানুষের প্রয়াস, তাঁর পরিশ্রম, তাঁর ইচ্ছাশক্তিকে দেখি, তখন নিজেই অভিভূত হয়ে যাই। একের পর এক যত বড় লক্ষ্যই হোক, কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জ হোক, ভারতের মানুষের সামগ্রিক বল, সামগ্রিক শক্তি, প্রত্যেকটি চ্যালেঞ্জের সমাধান করে দেয়। এই দু'তিন দিন আগে আমরা দেখলাম, যে, দেশের পশ্চিম প্রান্তে কত বড় ঘূর্ণিঝড় এল। প্রবল গতির হাওয়া, প্রবল বর্ষণ। ঘূর্ণিঝড় 'বিপর্যয়' কচ্ছ অঞ্চলে কত কিছু বিধ্বস্ত করে দিল, কিন্তু কচ্ছের মানুষ যে শৌর্য আর প্রস্তুতি নিয়ে এত বিপজ্জনক ঘূর্ণিঝড়ের মোকাবিলা করল, সেটাও ততটাই অভূতপূর্ব। দু'দিন পরে কচ্ছের মানুষ নিজেদের নববর্ষ অর্থাৎ 'আষাঢ়ী বীজ' উদযাপন করতে যাচ্ছে। এটাও দারুণ ব্যাপার যে 'আষাঢ়ী বীজ' কচ্ছে বর্ষার প্রারম্ভের প্রতীক বলে মানা হয়। আমি, এত বছর কচ্ছে আসা-যাওয়া করছি, ওখানকার মানুষের সেবা করার সৌভাগ্যও পেয়েছি, আমি আর এই কারণে কচ্ছের মানুষের উদ্যম আর প্রাণশক্তি সম্পর্কে ভালোই জানি। দু'দশক আগের বিধ্বংসী ভূমিকম্পের পরে যে কচ্ছ সম্পর্কে বলা হত যে তারা উঠে দাঁড়াতে পারবে না, আজ, সেই জেলা, দেশের দ্রুত উন্নয়নশীল জেলাগুলোর মধ্যে একটি। আমার বিশ্বাস, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' যে ধ্বংসলীলা চালিয়েছে, সেখান থেকেও কচ্ছের মানুষ দ্রুত বেরিয়ে আসবেন।

আফগানিস্তানেরপ্রেসিডেন্ট টেলিফোনে কথা বললেন শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে : সমবেদনা প্রকাশ করলেন উরির জঙ্গীহানার ঘটনায়

September 20th, 04:37 pm

President Ashraf Ghani of Afghanistan spoke on telephone today with Prime Minister Shri Narendra Modi to condole the terror attack in Uri, Jammu & Kashmir. President Ghani strongly condemned the cross-border terror attack and conveyed Afghanistan’s solidarity and support with India against all actions to eliminate the threat of terrorism.

জম্মু ওকাশ্মীরে জঙ্গি হানার কঠোর নিন্দা করলেন প্রধানমন্ত্রী

September 18th, 02:15 pm

Prime Minister Narendra Modi strongly condemned the terror attack in Uri, Jammu and Kashmir. The PM said, We strongly condemn the cowardly terror attack in Uri. : assure the nation that those behind this despicable attack will not go unpunished.