প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন
May 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা [২০২৬-২০৩০]
May 17th, 03:15 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মহামান্য রব জেটেন, ১৬ মে ২০২৬ তারিখে হেগে- তে অনুষ্ঠিত তাঁদের বৈঠকে, সুনির্দিষ্ট ও সময়সীমা-বদ্ধ উদ্যোগ এবং যৌথ কর্মপরিকল্পনা অনুসরণের মাধ্যমে ভারত-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছেন। এই লক্ষ্যে, ভারত ও নেদারল্যান্ডস আগামী ৫ বছরের (২০২৬-২০৩০) জন্য 'ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা গ্রহণ করেছে।Cabinet approves extension and restructuring of Jal Jeevan Mission
March 10th, 04:12 pm
The Union Cabinet chaired by PM Modi has approved the Ministry of Jal Shakti’s proposal to restructure and reorient the implementation of the Jal Jeevan Mission. JJM 2.0 fosters the vision of Viksit Bharat @2047 with assured 24×7 rural drinking water supply by shifting from infrastructure-centric approach to a citizen-centric utility-based service delivery approach through Structural Reforms.নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 02nd, 10:40 am
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী অশ্বিনী বৈষ্ণব, দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা, ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ, সেমি-র প্রেসিডেন্ট শ্রী অজিত মানোচা, দেশ-বিদেশের সেমি-কন্ডাক্টর শিল্পের সিইও-রা এবং তাঁদের সহযোগীরা, বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরা, স্টার্ট-আপের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা, বিভিন্ন রাজ্য থেকে আসা আমার তরুণ ছাত্রছাত্রীরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!নতুন দিল্লিতে সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
September 02nd, 10:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের সেমি-কন্ডাক্টর পরিমণ্ডলে আরও গতির সঞ্চার করার লক্ষ্যে নতুন দিল্লির যশোভূমিতে আজ ‘সেমিকন ইন্ডিয়া-২০২৫’-এর উদ্বোধন করেছেন। সমাবেশে তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী সেমি-কন্ডাক্টর শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার সিইও, দেশ-বিদেশ থেকে আসা বিশিষ্ট ব্যক্তিত্ব, স্টার্ট-আপ উদ্যোক্তা এবং তরুণ ছাত্রছাত্রীদের স্বাগত জানান।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২৩ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
June 29th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা সবাই এই সময় যোগের শক্তি এবং ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর স্মৃতিতে পূর্ণ হয়ে রয়েছেন। এইবারও ২১ জুন দেশ ও বিশ্বের কোটি-কোটি মানুষ ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর উদযাপনে অংশ নিয়েছেন। আপনাদের মনে থাকবে, দশ বছর আগে এটা শুরু হয়েছিল। এখন দশ বছরে এই প্রক্রিয়া প্রত্যেক বছর আগের থেকে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এটা এই ব্যাপারেরও ঈঙ্গিত যে আরও বেশি-বেশি মানুষ নিজেদের দৈনন্দিন জীবনে যোগকে গ্রহণ করছেন। আমরা এবার ‘যোগ দিবস’-এর কতই না আকর্ষণীয় ছবি দেখেছি। বিশাখাপত্তনমের সমুদ্রতটে তিন লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেছেন। বিশাখাপত্তনম থেকেই আরও এক অদ্ভূত দৃশ্য সামনে এসেছে, দু’ হাজারেরও বেশি আদিবাসী শিক্ষার্থী ১০৮ মিনিট ধরে ১০৮ বার সূর্য নমস্কার করেছে। ভেবে দেখুন, কতটা অনুশাসন আর কতটা সমর্পণ মিশে ছিল এর সঙ্গে। আমাদের নৌবাহিনীর জাহাজেও যোগাভ্যাসের চমৎকার দৃশ্য দেখা গিয়েছে। তেলেঙ্গানায় তিন হাজার দিব্যাঙ্গ সাথী একসঙ্গে যোগ শিবিরে অংশ নেয়। তাঁরা দেখিয়েছেন যে যোগ কীভাবে সশক্তিকরণের মাধ্যমও হয়ে উঠতে পারে। দিল্লীর মানুষ যোগকে স্বচ্ছ যমুনা তৈরির সঙ্কল্পের সঙ্গে যুক্ত করেছেন এবং যমুনার তীরে গিয়ে যোগাভ্যাস করেছেন। জম্মু-কাশ্মীরে চেনাব সেতু যা পৃথিবীর সবথেকে উঁচু রেলসেতু, সেখানেও মানুষ যোগাভ্যাস করেছেন। হিমালয়ের তুষারাবৃত শিখর সেখানেও আই-টি-বি-পি-র জওয়ানদের যোগাভ্যাস দেখা গিয়েছে, সাহস আর সাধনা চলেছে একসঙ্গে। গুজরাতের মানুষও এক নতুন ইতিহাস রচনা করেছেন। ভডনগরে দু হাজার একশো একুশ জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করেছেন এবং নতুন রেকর্ড তৈরি করেছেন। নিউইয়র্ক, লণ্ডন, টোকিও, প্যারিস – দুনিয়ার সব বড় শহর থেকে যোগাভ্যাসের ছবি এসেছে আর প্রত্যেকটি ছবিতে একটি বৈশিষ্ট ছিল– শান্তি, স্থিরতা আর ভারসাম্য। এবারের থীমও খুব বিশিষ্ট ছিল – যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ অর্থাৎ ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’। এটা কেবল একটা স্লোগান নয়, এ একটা অভিমুখ যা আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’-এর অনুভব এনে দেয়। আমার বিশ্বাস, এবারের যোগ দিবসের জাঁকজমক আরও বেশি-বেশি মানুষকে যোগকে গ্রহণ করার জন্য নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে।নতুন দিল্লির ভারত মণ্ডপমে যুগ্ম কনক্লেভে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 29th, 11:01 am
আজ সরকার, শিক্ষাজগৎ এবং বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রের মতো বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত বহু মানুষ এখানে সমবেত হয়েছেন। এই ঐক্য, এই সঙ্গমকে যুগ্ম বলি আমরা। এ এমন এক সম্মেলন যেখানে 'বিকশিত ভারত' -এর ক্ষেত্রে প্রাসঙ্গিক ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ সমবেত হয়েছেন। আমি বিশ্বাস করি যে, এই উদ্যোগ ভারতের উদ্ভাবন ক্ষমতা এবং নিবিড় প্রযুক্তি ক্ষেত্রে দেশের পারদর্শিতা বাড়ানোর উদ্যোগে সহায়ক হবে। আজ আইআইটি কানপুর এবং আইআইটি বম্বেতে কৃত্রিম বুদ্ধিমত্তা, জীববিজ্ঞান, জৈব প্রযুক্তি, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্র চালু হচ্ছে। এরই সঙ্গে সূচনা হচ্ছে ওয়াধওয়ানি ইনোভেশন নেটওয়ার্কের। জাতীয় গবেষণা ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে গবেষণামূলক কর্মকান্ড এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আমি ওয়াধওয়ানি ফাউন্ডেশন, আমাদের বিভিন্ন আইআইটি এবং এই উদ্যোগের সঙ্গে যুক্ত সবপক্ষকে হার্দিক অভিনন্দন জানাই। বিশেষ করে বলব, আমার বন্ধু রমেশ ওয়াধওয়ানি জির কথা। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় সরকারি ও বেসরকারি ক্ষেত্র যৌথভাবে দেশের শিক্ষা ব্যবস্থায় একের পর এক ইতিবাচক পরিবর্তন এনেছে।যুগ্ম উদ্ভাবনা কনক্লেভে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
April 29th, 11:00 am
নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ যুগ্ম উদ্ভাবনা কনক্লেভে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিকশিত ভারতের লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত এই আলোচনায় সরকারি আধিকারিক এবং শিক্ষা ও গবেষণা জগতের প্রতিনিধিদের উপযুক্ত সংখ্যায় প্রতিনিধিত্বে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। ভারতের উদ্ভাবনমূলক উদ্যোগকে এই সম্মেলন আরও জোরদার করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী। তিনি আইআইটি কানপুর এবং আইআইটি বম্বেতে কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব প্রযুক্তি ও স্বাস্থ্য বিষয়ক গবেষণায় একাধিক কেন্দ্রের উদ্বোধনের প্রসঙ্গ তুলে ধরেন। গবেষণামূলক কর্মকাণ্ডের প্রসারে জাতীয় গবেষণা ফাউন্ডেশনের সঙ্গে ওয়াধওয়ানি ইনোভেশন নেটওয়ার্কের সমঝোতার বিষয়টি অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে দেশের শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের প্রয়াসে শ্রী রমেশ ওয়াধওয়ানির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।নবকার মহামন্ত্র শুধু একটি মন্ত্রই নয়, এটি আস্থা ও জীবনের সার কথা: প্রধানমন্ত্রী মোদী
April 09th, 08:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে নবকার মন্ত্রের গূঢ় আধ্যাত্মিক চেতনার বিষয়টি উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে মনে শান্তি ও সুস্থিতি আসে।নবকার মহামন্ত্র দিবস-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
April 09th, 07:47 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নবকার মহামন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে নবকার মন্ত্রের গূঢ় আধ্যাত্মিক চেতনার বিষয়টি উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে মনে শান্তি ও সুস্থিতি আসে। তিনি এর মহত্বের প্রসঙ্গটি উল্লেখ করে বলেন, এই মন্ত্রের প্রতিটি শব্দ আমাদের মননে এবং চেতনায় গভীরভাবে অনুরণিত হয়। নবকার মন্ত্রের পবিত্র শ্লোক পাঠ করে তিনি বলেন, এর মাধ্যমে আমাদের দেহে শক্তি সঞ্চারিত হয়, স্থৈর্য্য ও চেতনার সহাবস্থান গড়ে ওঠে। এ প্রসঙ্গে তিনি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। নবকার মন্ত্রের আধ্যাত্মিক ক্ষমতা তিনি সর্বদাই অনুভব করে থাকেন। বহু বছর আগে বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে সমবেত কন্ঠে মন্ত্রোচ্চারণ প্রত্যক্ষ করে তার প্রভাব তাঁর জীবনে কতটা পড়েছিল, সেকথাও তিনি জানান। দেশ-বিদেশের হাজার হাজার মানুষ যুগপৎ চেতনাকে সঙ্গ করে এখানে এসেছেন এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হতে।"ব্যাঙ্গালোর মেট্রো রেল প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৩১টি স্টেশন সহ ৪৪.৬৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দুটি করিডর নির্মাণের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার "
August 16th, 09:56 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ব্যাঙ্গালোর মেট্রো রেল প্রকল্পের তৃতীয় পর্যায়ের নির্মাণ সম্পর্কিত একটি প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। এর ফলে, ওই প্রকল্পের ৪৪.৬৫ কিলোমিটার দীর্ঘ দুটি এলিভেটেড করিডর তৈরি করা হবে। এই দুটি করিডরে স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৩১। প্রথম করিডরটিতে থাকবে ২২টি স্টেশন এবং দ্বিতীয় করিডরটিতে ৯টি স্টেশন।সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
June 30th, 11:00 am
সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকর্নাটকে কংগ্রেস সরকার চালাচ্ছে না, বরং 'চাঁদাবাজির দল', বাগলকোটে বলেছেন প্রধানমন্ত্রী মোদী
April 29th, 12:30 pm
প্রধানমন্ত্রী মোদী কর্ণাটকের বাগলকোটে একটি জনসভায় ভাষণ দিয়েছেন, সেখানে তিনি জনগণের প্রতি তাঁর ভালবাসা প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী বিকশিত কর্ণাটক এবং' বিকশিত ভারত গড়ে তোলার জন্য বিজেপির প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। তিনি বিরোধীদের কঠোর বাস্তবতাও উন্মোচন করেছিলেন যা উন্নয়ন ও প্রবৃদ্ধির পথে আসন্ন শক্তি হিসেবে দাঁড়াতে পারে।প্রধানমন্ত্রী মোদী কর্ণাটকের বাগলকোটের প্রাণকেন্দ্রে একটি জনসভায় ভাষণ দিয়েছেন
April 29th, 12:00 pm
প্রধানমন্ত্রী মোদী কর্ণাটকের বাগলকোটে একটি জনসভায় ভাষণ দিয়েছেন, সেখানে তিনি জনগণের প্রতি তাঁর ভালবাসা প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী বিকশিত কর্ণাটক এবং' বিকশিত ভারত গড়ে তোলার জন্য বিজেপির প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। তিনি বিরোধীদের কঠোর বাস্তবতাও উন্মোচন করেছিলেন যা উন্নয়ন ও প্রবৃদ্ধির পথে আসন্ন শক্তি হিসেবে দাঁড়াতে পারে।অনেকেই চান ভারত ও তার সরকার দুর্বল থাকুক, যাতে তারা এর সুবিধা নিতে পারে: বেল্লারীতে বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রী মোদী
April 28th, 02:28 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেল্লারীতে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। বেল্লারীতে জনসভায় তাঁদের প্রিয় নেতার ভাষণ শোনার জন্য অত্যন্ত উৎসাহ ছিল মানুষের মধ্যে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আজ ভারত যখন দ্রুত এগিয়ে চলেছে, তখন কিছু দেশ ও প্রতিষ্ঠান এতে অসন্তুষ্ট। একটি দুর্বল ভারত, একটি দুর্বল সরকার, তাদের স্বার্থের সঙ্গে মানানসই। এই পরিস্থিতিতে, এই সংস্থাগুলি তাদের সুবিধার জন্য পরিস্থিতি পরিচালনা করত। অনেকেই চান ভারত ও তার সরকার দুর্বল থাকুক, যাতে তারা এর সুবিধা নিতে পারে। তবে, দৃঢ়প্রতিজ্ঞ বিজেপি সরকার চাপের কাছে নতিস্বীকার করে না, ফলে এই ধরনের শক্তির সামনে চ্যালেঞ্জ তৈরি করে। আমি কংগ্রেস ও তার সহযোগীদের বোঝাতে চাই, তাদের প্রচেষ্টা যাই হোক না কেন, ভারতের অগ্রগতি অব্যাহত থাকবে এবং কর্ণাটকও তাই করবে।আপনাদের প্রতিটি ভোট মোদীর সংকল্পকে শক্তিশালী করবে: দাবণগেরেতে প্রধানমন্ত্রী মোদী
April 28th, 12:20 pm
দাবণগেরেতে দিনের তৃতীয় জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আজ একদিকে বিজেপি সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে, কংগ্রেস কর্ণাটককে পিছিয়ে দিচ্ছে। মোদীর মন্ত্র হল ২০৪৭ সালের জন্য ২৪/৭ কাজ করা, একটি উন্নত ভারতের জন্য ক্রমাগত উন্নয়নের উপর জোর দেওয়া, কংগ্রেসের কর্মসংস্কৃতি হল - 'ব্রেক করো, ব্রেক লাগাও'।কংগ্রেস আমাদের রাজা ও মহারাজাদের অপমান করেছে, কিন্তু যখন নিজাম ও নবাবদের কথা আসে, তখন তাঁদের মুখ বন্ধ হয়ে যায়: প্রধানমন্ত্রী মোদী
April 28th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেলগাভিতে একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যখন এগিয়ে যায়, তখন সবাই খুশি হয়। কিন্তু কংগ্রেস 'পরিবারবাদে' এতটাই জড়িয়ে পড়েছে যে, ভারতের প্রতিটি উন্নয়নমূলক পদক্ষেপে তারা বিচলিত হয়ে পড়ে।প্রধানমন্ত্রী মোদী কর্ণাটকের বেলগাভি, উত্তর কন্নড়, দাবণগেরে এবং বেল্লারীতে জনসভায় ভাষণ দিয়েছেন
April 28th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেলগাভি, উত্তর কন্নড়, দাবণগেরে এবং বেল্লারীতে জনসভায় ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যখন এগিয়ে যায়, তখন সবাই খুশি হয়। কিন্তু কংগ্রেস 'পরিবারবাদে' এতটাই জড়িয়ে পড়েছে যে, ভারতের প্রতিটি উন্নয়নমূলক পদক্ষেপে তারা বিচলিত হয়ে পড়ে।ভারত অনুগামী নয়, প্রথম চালিকাশক্তি: বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদী
April 20th, 04:00 pm
ভারতের ডিজিটাল বিপ্লবে বেঙ্গালুরুর ভূমিকা গুরুত্বপূর্ণ: বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদীপ্রধানমন্ত্রী মোদী চিক্কাবল্লাপুর এবং বেঙ্গালুরুতে জনসভায় ভাষণ দিয়েছেন
April 20th, 03:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের চিক্কাবল্লাপুর এবং বেঙ্গালুরুতে জনসভায় ভাষণ দিয়েছেন। জনতার উদ্দেশে ভাষণে তিনি এনডিএ সরকারের সাফল্যের কথা তুলে ধরেছেন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনার রূপরেখা তৈরি করেছেন।