দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডোরের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 14th, 01:25 pm
উত্তরাখণ্ডের রাজ্যপাল শ্রী গুরমিত সিং, এখানকার জনপ্রিয় ও পরিশ্রমী তরুণ মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী নীতিন গড়করি ও শ্রী অজয় টামটা; প্রযুক্তির মাধ্যমে যুক্ত হওয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল শ্রী আনন্দীবেন; মঞ্চে উপস্থিত দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা ও রাজ্য বিজেপি সভাপতি শ্রী মহেন্দ্র ভাট; প্রাক্তন রাজ্যপাল শ্রী ভগৎ সিং কোশিয়ারি; প্রাক্তন মুখ্যমন্ত্রী—আমার ভাই—শ্রী রমেশ পোখরিয়াল, শ্রী বিজয় বহুগুণা, শ্রী তীরথ সিং রাওয়াত এবং শ্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত; উত্তরাখণ্ড সরকারের মন্ত্রীরা, সাংসদ ও বিধায়কবৃন্দ; এবং বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডরের উদ্বোধন প্রধানমন্ত্রীর
April 14th, 01:20 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি-দেরাদুন আর্থিক করিডোরের উদ্বোধন করেন। এটি উত্তরাখণ্ড এবং গোটা অঞ্চলের উন্নয়নের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হল। দেরাদুনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বৈশাখী, বোহাগ বিহু এবং পুথান্ডু উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন যে, এই উদ্বোধনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ভারত জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।উত্তরপ্রদেশের মিরাটে একাধিক উন্নয়ন কাজের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
February 22nd, 01:30 pm
বাবা অঘর্ণাথের এই পবিত্র ভূমিতে, বিপ্লবের মাটি মীরাটে, আজ উন্নত উত্তরপ্রদেশ ও উন্নত ভারতের স্বপ্নে এক নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই প্রথম একই মঞ্চ থেকে নমো ভারত র্যা়পিড রেল এবং মেট্রো পরিষেবার একযোগে উদ্বোধন হচ্ছে। এটি উন্নত ভারতের যোগাযোগ ব্যবস্থার এক অনন্য ঝলক। শহরের ভেতরে যাতায়াতের জন্য মেট্রো, আর যমজ শহরের স্বপ্নকে গতি দিতে আধুনিক ট্রেন ‘নমো ভারত’। এই গুরুত্বপূর্ণ মাইলফলক উত্তর প্রদেশে অর্জিত হয়েছে—এতে আমি অত্যন্ত সন্তুষ্ট।ভারতের প্রথম নমো ভারত আরআরটিএস-এর উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
February 22nd, 01:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নমো ভারত র্যাপিড রেল এবং মিরাট মেট্রো রুটের উদ্বোধন করেন। ভারতে এই প্রথম একটি মঞ্চ থেকে একই সঙ্গে র্যাপিড রেল এবং মেট্রো পরিষেবার সূচনা করা হল।এনএইচ ৩৩৪বি-তে ৪০.২ কিলোমিটার সড়ক সম্প্রসারণে সুস্থায়ী উপাদান ব্যবহারের বিষয়ে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী
June 14th, 10:57 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এনএইচ ৩৩৪বি-তে ৪০.২ কিলোমিটার সড়ক সম্প্রসারণে প্লাস্টিক বর্জ এবং ফ্লাই অ্যাশ-এর মতো ব্যয় সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সুস্থায়ী উপকরণ ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রশংসা করেছেন। উত্তরপ্রদেশ-হরিয়ানা সীমান্তের কাছে বাগপত থেকে এই সড়ক সম্প্রসারণ শুরু হয়ে শেষ হয়েছে হরিয়ানার রোহনায়।প্রধানমন্ত্রী আগামী ৪ঠা ডিসেম্বর দেরাদুনে প্রায় ১৮ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন
December 01st, 12:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৪ঠা ডিসেম্বর বেলা ১টায় দেরাদুনে প্রায় ১৮ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থাকে মসৃণ ও নিরাপদ করে তোলার পাশাপাশি, পর্যটনের প্রসারে উন্নত সড়ক পরিকাঠামো প্রকল্প গড়ে তোলার বিষয়টি প্রধানমন্ত্রীর এই সফরে গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির সঙ্গে সঙ্গতি রেখে এই প্রকল্পগুলির সেই সমস্ত এলাকার সঙ্গে যোগাযোগের প্রসার ঘটাবে, যেগুলি আগে প্রত্যন্ত এলাকা বলে মনে করা হ’ত।