বাগেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট-এর শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
February 23rd, 06:11 pm
ভাই, সকলে মিলে বলুন, মতঙ্গেশ্বর-এর জয়, বাগেশ্বর ধামের জয়, জটাশঙ্কর ধামের জয়, আমি দু’হাত জোড় করে আপনাকে প্রণাম জানাই আর জোরে জোরে আসুন আমরা সকলে রাম-রাম জপ করি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাগেশ্বর ধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন
February 23rd, 04:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার গরহা গ্রামে বাগেশ্বরধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খুব স্বল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার বুন্দেলখণ্ড সফর তাঁর জন্য সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করে শ্রী মোদী বলেন, বাগেশ্বধাম-এর ধর্মীয় কেন্দ্র শীঘ্রই একটি স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হবে। তিনি বলেন, বাগেশ্বধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইন্সটিটিউট ১০ একর জমির ওপর গড়ে তোলা হবে। প্রথম দফায় এতে ১০০ শয্যার সুবিধা থাকবে। তিনি এই বিশেষ কাজের জন্য শ্রী ধীরেন্দ্র শাস্ত্রীকে অভিনন্দন জানান ও বুন্দেলখণ্ডবাসীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।২৩-২৫ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশ, বিহার ও আসাম সফর প্রধানমন্ত্রীর
February 22nd, 02:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩-২৫ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশ, বিহার ও আসাম সফর করবেন। ২৩ ফেব্রুয়ারি তিনি মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় পৌঁছবেন এবং দুপুর ২টো নাগাদ বাগেশ্বর ধাম মেডিক্যাল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় ভোপালে গ্লোবাল ইনভেস্টটর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বিহারের ভাগলপুরে যাবেন এবং দুপুর ২.১৫ মিনিট নাগাদ তিনি পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা প্রদান করবেন। বিহারে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি গুয়াহাটি যাবেন এবং সন্ধ্যা ৬টা নাগাদ তিনি ঝুমোইর বিনন্দিনী ২০২৫ অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টা নাগাদ প্রধানমন্ত্রী গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম ২.০ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট ২০২৫-এর উদ্বোধন করবেন।