মধ্যপ্রদেশে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের অন্তর্গত বদনাওয়ার-তিমারওয়ানি NH-752D অংশটিকে ৪-লেনের সড়কে উন্নীত করার প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন

March 10th, 04:23 pm

প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি ৩,৮৩৯.৪২ কোটি টাকা ব্যয়ে বদনাওয়ার থেকে তিমারওয়ানি পর্যন্ত ৪-লেনের একটি করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে। এটি উজ্জয়িনী থেকে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের (ডিএমই) তিমারওয়ানি ইন্টারচেঞ্জ পর্যন্ত সংযোগ স্থাপন করবে। এর ফলে লজিস্টিকস বা পণ্য পরিবহন খরচ কমবে, কাঁচামাল ও উৎপাদিত পণ্যের সুষ্ঠু চলাচল সহজ হবে এবং শিল্প কেন্দ্র ও মাল্টি-মডাল লজিস্টিক পার্কগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।