২৭-২৮ এপ্রিল সিকিম সফর করবেন প্রধানমন্ত্রী
April 26th, 03:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ ও ২৮ এপ্রিল সিকিম সফর করবেন। তিনি ২৭ এপ্রিল বিকেল ৩টার দিকে গ্যাংটকে এসে পৌঁছাবেন। ২৮ এপ্রিল সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে প্রধানমন্ত্রী গ্যাংটকের 'অর্কিডারিয়াম' পরিদর্শন করবেন। রাজ্যের পরিবেশগত ও উদ্ভিদ-সম্পর্কিত ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে, 'স্বর্ণজয়ন্তী মৈত্রী মঞ্জরী পার্ক'-কে একটি অত্যাধুনিক ও বিশ্বমানের 'অর্কিড অভিজ্ঞতা কেন্দ্র' হিসেবে গড়ে তোলা হয়েছে।গুজরাটের গান্ধীনগরে ‘সম্রাট সম্প্রতি সংগ্রহালয়’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
March 31st, 10:25 am
আচার্য ভগবন্ত শ্রী পদ্মসাগর সুরীশ্বরজি মহারাজ সাহেব, গুজরাটের মাননীয় রাজ্যপাল আচার্য দেবব্রতজি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই, রাজ্যের মাননীয় উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভিজি, পরম পূজ্য আচার্য ভগবন্তগণ, পূজ্য সাধু ভগবন্তগণ, সাধ্বীজি ভগবন্তগণ, এই পবিত্র সমাবেশে উপস্থিত সকল আচার্য ও মুনি ভগবন্তগণ, বিশিষ্ট সমাজসেবী এবং উপস্থিত ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!মহাবীর জয়ন্তী উপলক্ষে গান্ধীনগরের কোবা তীর্থে সম্রাট সম্প্রতি সংগ্রহালয়ের উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
March 31st, 10:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভগবান মহাবীর জয়ন্তী উপলক্ষে গুজরাটের গান্ধীনগরে কোবা তীর্থে 'সম্রাট সম্প্রতি সংগ্রহালয়'-এর উদ্বোধন করেন। কোবা তীর্থের সহনশীল পরম্পরার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র স্থলে বছরের পর বছর ধরে শিক্ষা, সাধনা এবং আত্ম-শৃঙ্খলার পরম্পরা বিকশিত হয়েছিল। এই প্রয়াসে প্রভূত অবদান রাখার জন্য সমস্ত জৈন মুনি, সাধু-সন্ত এবং হাজার হাজার ভক্তকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।নেসেটে প্রধানমন্ত্রীর ভাষণ
February 25th, 08:20 pm
এই পবিত্র সদনে উপস্থিত হয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। ভারতের প্রধাবমন্ত্রী হিসেবে এবং প্রাচীন এক সভ্যতার প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, অন্য এক প্রাচীন সভ্যাতার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার জন্য। আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি ভ্রাতৃত্ব, সম্মান এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।ইজরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
February 25th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেরুজালেমে আজ নেসেটের বিশেষ অধিবেশনে ভাষণ দিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজলায়েলের সংসদে ভাষণ দিলেন।প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেছেন
February 08th, 11:19 am
আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে পেরদানা পুত্রা কমপ্লেক্সে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এবং তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। এরপর, দুই নেতা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবন সেরি পেরদানাতে সীমিত এবং প্রতিনিধিদল-স্তরের বৈঠকে মিলিত হন।কেরলের আর্য বৈদ্যশালা দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
January 28th, 02:39 pm
আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবার সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর্য়ুবেদের সংরক্ষণ, সুরক্ষা ও অগ্রগতিতে আর্য বৈদ্যশালা উল্লেখযোগ্য অবদান রেখেছে। ১২৫ বছরের যাত্রায় এই প্রতিষ্ঠান আর্য়ুবেদকে চিকিৎসার এক শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ এই উপলক্ষে আমি আর্য বৈদ্যশালার প্রতিষ্ঠাতা বৈদ্যরত্নম পিএস ভারিয়রকে স্মরণ করি। আর্য়ুবেদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গী এবং জনকল্যাণের তাঁর নিষ্ঠা আজও আমাদের অনুপ্রাণিত করে।কেরালায় আর্য বৈদ্যশাল দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
January 28th, 02:25 pm
কেরালার আর্য বৈদ্যশাল ভারতের সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতির অন্যতম সংবাহক - একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আয়ুর্বেদের প্রাসঙ্গিকতা সর্বকালে বিদ্যমান এবং এই চিকিৎসা পদ্ধতি প্রকৃতির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে। আর্য বৈদ্যশাল বর্তমানে ৬০০-এর বেশি আয়ুর্বেদিক ঔষধের প্রস্তুতকারক এবং দেশের বিভিন্ন প্রান্তে এদের হাসপাতালগুলি রোগীর সেবায় প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে তিনি জানান। শুধু এদেশ নয়, অন্য ৬০টিরও বেশি দেশের রোগীরা এইসব হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী ২৩ জানুয়ারি কেরালা সফর করবেন
January 22nd, 02:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩ জানুয়ারি ২০২৬-এ কেরালা সফর করবেন। সকাল ১০-৪৫ নাগাদ প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং সূচনা করবেন। এই উপলক্ষে সমাবেশে ভাষণও দেবেন তিনি।জার্মানির চ্যান্সেলরের ১২ ও ১৩ জানুয়ারি ভারত সফরের সময় স্বাক্ষরিত চুক্তি, সমঝোতাপত্র এবং ঘোষণাসমূহ
January 12th, 03:47 pm
প্রতিরক্ষা শিল্পের সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে যৌথ ইচ্ছাপত্র ঘোষণাজার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্ৎজ-এর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য
January 12th, 12:49 pm
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে চ্যান্সেলর মার্ৎজ-কে ভারতে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ এক দারুণ সুযোগ। স্বামী বিবেকানন্দ ভারত এবং জার্মানির মধ্যে দর্শন, জ্ঞান ও আত্মার এক সেতুবন্ধ গড়ে তুলেছিলেন। আজ চ্যান্সেলর মার্ৎজ-এর এই সফর সেই সেতুকেই আরও শক্তিশালী করেছে, নতুন বিশ্বাস এবং নতুন সুযোগ তৈরি করেছে। চ্যান্সেলর হিসেবে এটি ওঁর শুধু প্রথম ভারত সফর নয়, এশিয়াতেও প্রথম সফর। এর থেকে এই বিষয়টি স্পষ্ট হয় যে, ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে উনি কতটা গুরুত্ব দেন। ওঁর ব্যক্তিগত উদ্যোগ ও অঙ্গীকারের জন্য আমি ধন্যবাদ জানাই। ভারত, জার্মানির সঙ্গে তার সৌহার্দ্য ও অংশীদারিত্বের সম্পর্ককে শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ। গুজরাটি ভাষায় আমরা বলি – ‘আবকারো মিঠো আপজে রে’ অর্থাৎ, ভালোবাসা এবং আন্তরিকতার মাধ্যমে স্বাগত জানানো। এই ভাবনাকে পাথেয় করে আমরা চ্যান্সেলর মার্ৎজ-কে ভারতে আন্তরিক অভিনন্দন জানাই।নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ক দ্বিতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
December 19th, 08:11 pm
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আমাদের তুলসী ভাই ডঃ টেড্রোস; কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে আমার সহকর্মী, জে. পি. নাড্ডা জি; আয়ুষ প্রতিমন্ত্রী, প্রতাপরাও যাদব জি; এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত অন্যান্য দেশের মন্ত্রীগণ; বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ; সকল বিশিষ্ট প্রতিনিধি; ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রে কর্মরত সম্মানিত বিশেষজ্ঞগণ; ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ক দ্বিতীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেন
December 19th, 07:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুনদিল্লির ভারত মণ্ডপমে ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)দ্বিতীয় আন্তর্জাতিক শীরষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী উল্লেখ বলেন গত তিন দিন ধরে, বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রের বিশেষজ্ঞরা গুরুত্ব সহকারে এবং অর্থপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেছেন। ভারত এই উদ্দেশ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী এই প্রক্রিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি শীর্ষ সম্মেলনের সফল আয়োজনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আয়ুষ মন্ত্রক এবং উপস্থিত সকল অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।ভারত-জর্ডন বাণিজ্যিক বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ
December 16th, 12:24 pm
পৃথিবীতে কিছু কিছু দেশের সীমান্ত অভিন্ন, কিছু কিছু দেশ একই বাজারকে কাজে লাগায়, কিন্তু ভারত এবং জর্ডনের সম্পর্ক এমন এক স্তরে রয়েছে, যা ঐতিহাসিক দিক থেকে আস্থার প্রতীক এবং ভবিষ্যতে নানা ধরণের আর্থিক সুযোগ সুবিধাকে কাজে লাগাতে পারবে।ভারত-জর্ডন বাণিজ্য ফোরামে প্রধানমন্ত্রী ও মহামান্য রাজা দ্বিতীয় আব্দুল্লার ভাষণ
December 16th, 12:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মহামান্য রাজা দ্বিতীয় আব্দুল্লা আজ আম্মানে ভারত-জর্ডন বাণিজ্য ফোরামে ভাষণ দেন। জর্ডনের বাণিজ্য এবং শিল্প মন্ত্রীও এই ফোরামে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী এবং জর্ডনের রাজা দু’জনই দুই দেশের মধ্যে ব্যবসায়িক বোঝাপড়া বৃদ্ধির উপর জোর দেন। জর্ডনের মুক্ত বাণিজ্য চুক্তি এবং ভারতের আর্থিক শক্তির উপর ভিত্তি করে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ায় আর্থিক করিডর গড়ে তোলার উপর জোর দেন রাজা আব্দুল্লা।দেরাদুণে উত্তরাখন্ড রাজ্য গঠনের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
November 09th, 01:00 pm
উত্তরাখন্ডের রাজ্যপাল গুরমীত সিং মহাশয়, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং মহাশয়, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অজয় টামটা মহাশয়, বিধানসভার অধ্যক্ষ বোন ঋতু, উত্তরাখন্ড মন্ত্রিসভার সদস্যরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মঞ্চে উপবিষ্ট সাংসদ, পবিত্র সাধু-সন্ত, যাঁরা বিপুল সংখ্যায় এখানে এসেছেন আমাদের আশীর্বাদ করতে, অন্যান্য বিশিষ্ট জনেরা, আমার প্রিয় উত্তরাখন্ডের ভাই ও বোনেরা!দেরাদুনে উত্তরাখণ্ড প্রতিষ্ঠার রৌপ্য জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
November 09th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেরাদুনে উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার রৌপ্য জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৮,১৪০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উত্তরাখণ্ডের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রয়াস নিয়ে সন্তোষ প্রকাশ করে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানান শ্রী মোদী।১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী
September 16th, 02:49 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ সফর করবেন। ধর-এ তিনি ‘সুস্থ নারী সশক্ত পরিবার’ এবং ‘অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাস’-এর সূচনা করবেন। এছাড়াও, বিভিন্ন উদ্যোগের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী।নতুন দিল্লিতে জ্ঞান ভারতম-এর আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 12th, 04:54 pm
আজ বিজ্ঞান ভবন ভারতের সোনালী অতীতের নবজাগরণের সাক্ষী হচ্ছে। মাত্র কয়েকদিন আগে, আমি জ্ঞান ভারতম মিশন ঘোষণা করেছিলাম। আর আজ এত অল্প সময়ের মধ্যে, আমরা জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছি। এর সঙ্গে যুক্ত পোর্টালটিও এখন চালু করা হয়েছে। এটি কোনও সরকারি বা বিদ্যায়তনিক অনুষ্ঠান নয়, জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার প্রকাশকেন্দ্র হয়ে উঠতে চলেছে। হাজার হাজার প্রজন্মের চিন্তাভাবনা এবং প্রতিফলন, ভারতের মহান ঋষি-আচার্য এবং পণ্ডিতদের দর্শন এবং গবেষণা, আমাদের জ্ঞান ঐতিহ্য, আমাদের বৈজ্ঞানিক ঐতিহ্য; জ্ঞান ভারতম মিশনের মাধ্যমে আমরা সেগুলিকে ডিজিটালাইজ করতে যাচ্ছি। এই অভিযানের জন্য আমি সকল দেশবাসীকে অভিনন্দন জানাই। জ্ঞান ভারতম এবং সংস্কৃতি মন্ত্রকের পুরো টিমকে আমার শুভেচ্ছা।নতুন দিল্লিতে জ্ঞান ভারতম নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ প্রধানমন্ত্রীর
September 12th, 04:45 pm
নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ জ্ঞান ভারতম নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে শ্রী মোদী ভারতের সোনালি অতীতের পুনর্জাগরণের কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে কয়েকদিন আগে ঘোষণা করা জ্ঞান ভারতম মিশনের কথাও উল্লেখ করেন তিনি।