সোমনাথ মন্দির দর্শনে গেলেন প্রধানমন্ত্রী
May 11th, 12:28 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ মন্দির দর্শনে গেলেন। এই মন্দিরের পুনর্গঠিত সংস্করণ তৈরি হওয়ার ৭৫ বছর উপলক্ষ্যে সেখানে যেতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন – এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী। মন্দির চত্বরে অগণিত মানুষের উৎসাহ ও উদ্দীপনা তাঁকে আপ্লুত করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ বছর পুনর্গঠিত মন্দিরটির উদ্বোধনের সময়ে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের অনুভবও সম্ভবত একই ছিল। বর্তমান সমারোহ উপলক্ষ্যে বিপুল জনসমাগম তাঁকে মুগ্ধ করেছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য।গুজরাটের প্রভাস পাটনে সোমনাথ অম্রুত মহোৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ
May 11th, 10:20 am
৭৫ তম অভিষেক বার্ষিকী উপলক্ষে সোমনাথ মন্দির প্রাঙ্গণে মহাসমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি ভারতের চিরন্তন সচেতনতা এবং সভ্যতাকেন্দ্রিক দৃঢ়তার ঘোষণা। এই সমাবেশ প্রত্যক্ষ করল জাতীয় গর্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ঐশ্বরিক ভক্তিকে। উচ্চারিত হল বৈদিক মন্ত্র। পরিবেশিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাগর তরঙ্গের গর্জন উদযাপন করল পবিত্র স্থানের মাহাত্ম্যকে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অংশ নিলেন সোমনাথ অমৃত মহোৎসবে, গুজরাটে সোমনাথ মন্দিরে সংস্কারের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে
May 11th, 10:15 am
৭৫ তম অভিষেক বার্ষিকী উপলক্ষে সোমনাথ মন্দির প্রাঙ্গণে মহাসমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি ভারতের চিরন্তন সচেতনতা এবং সভ্যতাকেন্দ্রিক দৃঢ়তার ঘোষণা। এই সমাবেশ প্রত্যক্ষ করল জাতীয় গর্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ঐশ্বরিক ভক্তিকে। উচ্চারিত হল বৈদিক মন্ত্র। পরিবেশিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাগর তরঙ্গের গর্জন উদযাপন করল পবিত্র স্থানের মাহাত্ম্যকে।২৮-২৯ এপ্রিল উত্তর প্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী
April 26th, 03:46 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ ও ২৯ এপ্রিল উত্তরপ্রদেশ সফর করবেন। ২৮ এপ্রিল বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রী একটি 'মহিমা সম্মেলনে' অংশগ্রহণ করবেন; সেখানে তিনি বারাণসীতে প্রায় ৬,৩৫০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে তিনি সমবেত জনতার উদ্দেশে ভাষণও দেবেন।পশ্চিমবঙ্গ আজও দুর্নীতি এবং "কাট মানি" সংস্কৃতির কবলে ধুঁকছে: মেদিনীপুরে প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:30 am
মেদিনীপুরের জনসভায় প্রধানমন্ত্রী মোদী ভারতের দ্রুত অগ্রগতির সাথে তৃণমূল শাসিত বাংলার স্থবিরতার তুলনা করেন এবং এর কারণ হিসেবে দুর্নীতি, বেকারত্ব ও পরিযায়ী শ্রমিক সমস্যার কথা তুলে ধরেন। একটি লুটমুক্ত বাংলা গড়ার আহ্বান জানিয়ে তিনি পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন— “পাল্টানো দরকার!” এছাড়াও তিনি বাংলার মৎস্য চাষের অব্যবহৃত সম্ভাবনার কথা তুলে ধরেন এবং একটি নীল বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দেন।মান্ডি থেকে তৃণমূলের সিন্ডিকেট রাজ সরানো হবে যাতে শোষণ বন্ধ হয়: পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:20 am
ঝাড়গ্রামে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী অনুপ্রবেশ এবং বাংলার পরিচিতির ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেন। তিনি চড়া বিদ্যুৎ বিল এবং লোডশেডিং-এর সমস্যাগুলো তুলে ধরেন এবং 'পিএম সূর্য ঘর' প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি কৃষক, আদিবাসী এবং যুবকদের জন্য বেশ কিছু গ্যারান্টি ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে উন্নত ন্যূনতম সহায়ক মূল্য, জনকল্যাণমূলক প্রকল্পের বিস্তার, উন্নত স্কুল ও স্বাস্থ্য পরিষেবা এবং সিন্ডিকেট রাজ থেকে মুক্তি।তৃণমূল হাজার হাজার কোটি টাকার রেল ও সড়ক প্রকল্পে বাধা দিচ্ছে: পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় প্রধানমন্ত্রী মোদী
April 19th, 11:10 am
পুরুলিয়ায় একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী সেচ প্রকল্প থমকে থাকা এবং মান্ডি ও কোল্ড স্টোরেজগুলোতে সিন্ডিকেট রাজের কারণে কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি উন্নত ন্যূনতম সহায়ক মূল্য, পিএম-কিষাণ প্রকল্পের সুবিধা বৃদ্ধি, সেচ সহায়তা এবং পিএম-কুসুম ও শস্য বিমার সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি পুনরায় স্মরণ করিয়ে দেন যে, কারখানা চলে ভরসায়, ভয়ে নয়।বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে পশ্চিমবঙ্গ জুড়ে প্রধানমন্ত্রী মোদীর উৎসাহব্যঞ্জক জনসভা
April 19th, 11:00 am
প্রধানমন্ত্রী মোদী বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর জুড়ে বিশাল ও উদ্দীপনাপূর্ণ জনসভায় ভাষণ দিয়েছেন। সেখানে তিনি নারী ক্ষমতায়ন, উন্নয়ন এবং পশ্চিমবঙ্গে এক নির্ণায়ক পরিবর্তনের বলিষ্ঠ ও সুসংগত বার্তা প্রদান করেন।আজ বিজেপি সুশাসন এবং শেষ প্রান্তে থাকা মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতীক:: প্রধানমন্ত্রী মোদী
April 06th, 12:30 pm
বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।প্রধানমন্ত্রী মোদী বিজেপি প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন
April 06th, 12:00 pm
বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কার্যকর্তাদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী প্রজন্মের পর প্রজন্ম ধরে কর্মীদের নিষ্ঠা, ত্যাগ এবং অটুট অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেই শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন যখন বিজেপির হাতে ক্ষমতা বা সম্পদ—কোনোটিই ছিল না এবং কার্যকর্তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। তিনি ভারতের এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের সেই বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন, যা জরুরি অবস্থা, রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সহিংসতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তাঁদের এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল।শ্রী রাম জন্মভূমি মন্দিরে সূর্য তিলক দেখলেন প্রধানমন্ত্রী
March 27th, 05:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে সূর্য তিলক দর্শন করেছেন।রাম নবমী উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
March 26th, 12:11 pm
রাম নবমীর মঙ্গলময় মুহূর্তে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভগবান শ্রীরামচন্দ্রের চিরন্তন প্রাসঙ্গিকতাকে তুলে ধরে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “রাম নবমীর মঙ্গলময় মুহূর্তে দেশব্যাপী আমার পরিবার-পরিজনকে শুভেচ্ছা জানাই। ত্যাগ, তপস্যা এবং সংযমের প্রতীক মর্যাদা পুরুষোত্তমের জীবনাদর্শ আমাদেরকে সবরকম পরিস্থিতির মোকাবিলা করার মতো সামর্থ্য ও প্রেরণা যোগায়। তাঁর আদর্শ অনন্তকাল ধরে ভারতবাসীর কাছে মানবতার পথ প্রদর্শক হয়ে রয়েছে। আমার প্রার্থনা, ভগবান শ্রীরামের কৃপায় সকলের কল্যাণ হোক, যাতে বিকশিত এবং আত্মনির্ভর ভারতের সংকল্প পূরণের পথ প্রশস্ত হয়”।প্রথম ভোট থেকে স্টার্টআপ ইন্ডিয়া, মন কি বাত-এ ভারতের যুবকদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী
January 25th, 11:30 am
জাতীয় ভোটার দিবসে এই বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভোটদানের গুরুত্বের ওপর জোর দেন এবং নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকের প্রশংসা করেন। তিনি স্টার্টআপ, জল সংরক্ষণ, গুণমান, সংস্কৃতি ও উৎসব এবং পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এর কথা তুলে ধরেন, যেখানে সারা বিশ্বের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।গুজরাটে সোমনাথ স্বাভিমান পর্বে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 11th, 12:00 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, উদ্যমী তরুণ উপ-মুখ্যমন্ত্রী, হর্ষ সাংঘভি, গুজরাট সরকারের মন্ত্রী, জিতুভাই ভাগানি, অর্জুনভাই মোধওয়াদিয়া, ডঃ প্রদ্যুম্ন বাজা, কৌশিকভাই ভেকারিয়া, সাংসদ রাজেশভাই, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ। আজ, দেশের প্রতিটি কোণ থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাদেরও জয় সোমনাথ, আমার পক্ষ থেকে।গুজরাটের সোমনাথে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’- এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
January 11th, 11:41 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সোমনাথে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’- এ ভাষণ দেন। এই উপলক্ষে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, এই সময়টি অসাধারণ, এই পরিবেশ অসাধারণ এবং এই উদযাপনও অসাধারণ। তিনি বলেন যে, একদিকে স্বয়ং ভগবান মহাদেব এবং অন্যদিকে সমুদ্রের বিশাল ঢেউ, সূর্যের কিরণ, মন্ত্রের অনুরণন এবং ভক্তির জোয়ার। তিনি বলেন যে, এই দিব্য পরিবেশে ভগবান সোমনাথের সকল ভক্তের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও দিব্য ও মহিমান্বিত করে তুলেছে। শ্রী মোদী বলেন যে, সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’- এ সক্রিয়ভাবে সেবা করার সুযোগ পেয়ে তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন। তিনি ৭২ ঘণ্টা ধরে ওঙ্কার মন্ত্রের অবিরাম জপ এবং ৭২ ঘণ্টা ধরে মন্ত্র পাঠের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে, গতকাল সন্ধ্যায় এক হাজার ড্রোন এবং বৈদিক গুরুকুলের এক হাজার ছাত্রের উপস্থিতিতে সোমনাথের হাজার বছরের ইতিহাস তুলে ধরা হয়েছিল এবং আজ ১০৮টি ঘোড়া নিয়ে ‘শৌর্য যাত্রা’ মন্দিরে এসে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন যে, মন্ত্র ও ভজনের মনোমুগ্ধকর পরিবেশনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, এই অভিজ্ঞতা কেবল সময়ই ধারণ করতে পারে। প্রধানমন্ত্রী বলেন যে, এই উদযাপন গর্ব ও সম্মান, মর্যাদা ও জ্ঞান, মহিমা ও ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও উপলব্ধি, অভিজ্ঞতা, আনন্দ এবং অন্তরঙ্গতার প্রতীক। সর্বোপরি, তিনি জোর দিয়ে বলেন, এটি ভগবান মহাদেবের আশীর্বাদ বহন করে।অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তিতে শুভেচ্ছা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
December 31st, 01:51 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসী এবং ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।লক্ষ্ণৌ-এ রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর ভাষণ
December 25th, 06:16 pm
উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার বরিষ্ঠ সহকর্মী, লক্ষ্ণৌ-এর সাংসদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি, উত্তরপ্রদেশে বিজেপি-র রাজ্য সভাপতি এবং আমার মন্ত্রী পরিষদের সহকর্মী শ্রী পঙ্কজ চৌধুরিজি, রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠকজি, উপস্থিত অন্যান্য মন্ত্রীরা, জনপ্রতিনিধিরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ,লক্ষ্মৌয়ে রাষ্ট্র প্রেরণা স্থলের উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
December 25th, 05:23 pm
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন ও আদর্শের প্রতি সম্মানের নিদর্শন হিসেবে উত্তরপ্রদেশের লক্ষ্মৌয়ে গড়ে তোলা রাষ্ট্র প্রেরণা স্থলের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠের ৫৫০ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের ইংরেজি অনুবাদ
November 28th, 03:35 pm
আজকের এই পবিত্র উপলক্ষটি আমার মনকে গভীর প্রশান্তিতে ভরিয়ে দিয়েছে। সাধু-সন্তদের উপস্থিতিতে বসতে পারাটাই একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন প্রাণবন্ত শক্তিকে আরও শক্তিশালী করে তুলছেন। এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এখানে আসার আগে, রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দিরে প্রার্থনা করার সৌভাগ্য আমার হয়েছে। সেখানকার শান্তি এবং পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিক মর্মকে আমার হৃদয়ে আরও গভীর প্রভাব ফেলেছে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন
November 28th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর মন গভীর প্রশান্তিতে ভরে ওঠেছে। তিনি বলেন যে, সাধু-সন্তদের সান্নিধ্যে বসলে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ হয়। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন জীবন্ত শক্তিকে আরও বৃদ্ধি করছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, আজকের এই অনুষ্ঠানে জনগণের মধ্যে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, এখানে আসার আগে তিনি রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দির পরিদর্শনের সৌভাগ্য অর্জন করেছেন। সেখানকার শান্তি ও পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিকতাকে আরও গভীর করেছে।