বিমান জ্বালানির খরচ মেটাতে তালিকাভুক্ত ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য মূল্য স্থিতিশীলতা তহবিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

June 03rd, 03:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ তালিকাভুক্ত ভারতীয় বিমান সংস্থাগুলির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কার্যক্রমের জন্য জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে ১০,০০০ কোটি টাকার এককালীন বাজেট সহায়তা অনুমোদন করা হয়েছে। এই অর্থ সহায়তা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অনুদানের মাধ্যমে তেল বিপণন সংস্থাগুলিকে সুদ-মুক্ত অগ্রিম হিসাবে প্রদান করা হবে। পশ্চিম এশিয়ায় সংকটের জেরে জ্বালানির মূল্যে যে অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে, তার মোকাবিলায় বিমান সংস্থাগুলির জন্য জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই সহায়তা প্রদান করা হবে।

‘রোজগার মেলা’-র আওতায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 23rd, 11:15 am

আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ৫১,০০০-এরও বেশি জন সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। আপনারা রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘রোজগার মেলা’-য় সরকারি চাকরিতে নবনিযুক্ত যুবকদের মধ্যে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন

May 23rd, 11:00 am

সম্প্রতি সমাপ্ত পাঁচ-দেশব্যাপী এক কূটনৈতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী বহু আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা ভারতের তরুণ সমাজ এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে যে গভীর উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেছেন, তা এই সফরে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া গেছে। তিনি এমন এক বিশ্বের কথা বর্ণনা করেন, যা ভারতের উত্থান ও অগ্রযাত্রায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী। শ্রী মোদী মন্তব্য করেন, “বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়।”

উত্তর প্রদেশে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 28th, 12:15 pm

উদ্বোধন কি শেষ? শেষ? না, এটা তো মাত্র অর্ধেক কাজ হয়েছে। আমি কেবল পর্দা সরিয়েছি, কিন্তু আজ আমি চাই এখানে উপস্থিত প্রত্যেকেই এই বিমানবন্দরটির উদ্বোধন করুন। তাই, আপনাদের মোবাইল ফোন বের করুন, মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালান এবং আপনারাই এটি উদ্বোধন করছেন। একটি প্রদীপ জ্বালিয়ে এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি আজ এই বিমানবন্দরটি উদ্বোধন করছেন। এটি আপনাদের আস্থা, এটি আপনাদের ভবিষ্যৎ, এটি আপনাদের প্রচেষ্টা, এবং সেই কারণেই, এর উদ্বোধনও আপনাদের হাতেই হচ্ছে। বলুন ভারত মাতা কি জয়, হাত তুলুন এবং আপনাদের ফ্ল্যাশলাইট পুরোপুরি দেখান। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! আপনাদের অনেক ধন্যবাদ। এখন উদ্বোধন শেষ হলো।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রায় ১১,২০০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ধাপের উদ্বোধন করলেন

March 28th, 12:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন। এই উপলক্ষে নিজের গর্ব ও আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন যে, আজকের দিনটি ‘উন্নত ইউপি, উন্নত ভারত’ অভিযানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। তিনি উল্লেখ করেন যে, ভারতের বৃহত্তম এই রাজ্যটি এখন সেইসব রাজ্যের অন্যতম হয়ে উঠেছে, যেখানে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা সর্বাধিক। প্রধানমন্ত্রী মোদী জানান যে, তিনি আজ দ্বিগুণ গর্ব অনুভব করছেন—প্রথমত, কারণ তিনি নিজেই এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং আজ এর উদ্বোধন করছেন; আর দ্বিতীয়ত, কারণ এই বিশাল বিমানবন্দরের নামটি উত্তর প্রদেশের সঙ্গে যুক্ত। শ্রী মোদী মন্তব্য করেন, “এটিই সেই রাজ্য, যারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিল এবং আমাকে সংসদ সদস্য করেছিল; আর এখন এই চমৎকার বিমানবন্দরের সঙ্গে তাদের পরিচয়ও ওতপ্রোতভাবে জড়িয়ে গেল।”

প্রধানমন্ত্রী ২৮ মার্চ উত্তর প্রদেশ সফরে যাবেন

March 26th, 09:52 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ মার্চ উত্তর প্রদেশ সফরে যাবেন। বেলা সাড়ে ১১টা নাগাদ গৌতম বুদ্ধ নগরে জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল বিল্ডিং পায়ে হেঁটে পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নয়ডা আন্তর্জাতিক বিমান বন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।

হায়দ্রাবাদে উইংস ইন্ডিয়া ২০২৬-এ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ

January 28th, 06:00 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী রাম মোহন নাইডু জি, মুরলীধর মোহল জি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মন্ত্রীরা, বিমান শিল্পের সঙ্গে যুক্ত প্রথম সারির নেতৃবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা, বিশিষ্টজনেরা, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ !

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উইংস ইন্ডিয়া ২০২৬-এ বক্তব্য রেখেছেন

January 28th, 05:45 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তেলেঙ্গানার হায়দ্রাবাদে উইংস ইন্ডিয়া ২০২৬-এ বক্তব্য রেখেছেন। তিনি শিল্প জগতের নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বলেন, বিমান চলাচল শিল্পের আগামী যুগ উচ্চাকাঙ্ক্ষায় ভরপুর। ভারত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। বিমান তৈরি, পাইলটদের প্রশিক্ষণ, উন্নতমানের বিমান পরিবহণ, বিমান লিজ দেওয়া- সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে ভারত অপার সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। আর তাই উইংস ইন্ডিয়া-র এই শীর্ষ সম্মেলন প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূ্র্ণ।

হায়দ্রাবাদে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে স্যাফ্রান এয়ারক্র্যাফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া পরিসরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

November 26th, 10:10 am

ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু জি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জি, স্যাফ্রান গোষ্ঠীর সঙ্গে জড়িত সকল বিশিষ্টজন, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ !

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদে স্যাফ্রন এয়ারক্র্যাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

November 26th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরের জিএমআর এয়ারোস্পেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এসইজেড-এ অবস্থিত স্যাফ্রন এয়ারক্র্যাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়ার উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে নতুন যাত্রা শুরু হল। সাফ্রানের এই নতুন কেন্দ্র ভারতকে বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনর্গঠনের এক বিশ্বজনীন হাবে পরিণত হতে সাহায্য করবে। এর রক্ষণাবেক্ষণ ও মেরামতির সুবিধা উচ্চ প্রযুক্তির মহাকাশ খাতে যুব সমাজের জন্য নতুন সুযোগ-সুবিধা তৈরি করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, গত ২৪ নভেম্বর স্যাফ্রনের পরিচালকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এর আগেও প্রতিটি বৈঠকে তিনি ভারত নিয়ে স্যাফ্রনের পরিচালকদের আত্মবিশ্বাস ও আশা লক্ষ করেছেন। ভারতে স্যাফ্রনের বিনিয়োগ একইভাবে চলতে থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন। নতুন এই কেন্দ্রের জন্য প্রধানমন্ত্রী টিম স্যাফ্রনকে তাঁর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাফ্রান এয়ারক্র্যাফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া ফেসিলিটির আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

November 25th, 04:16 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে জিএমআর এয়ারোস্পেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক-এসইজেড-এ অবস্থিত সাফ্রান এয়ারক্র্যাফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া ফেসিলিটির উদ্বোধন করবেন।