When growth is driven by aspirations, it becomes inclusive and sustainable: PM Modi at Rising Bharat Summit

April 08th, 08:30 pm

PM Modi addressed the News18 Rising Bharat Summit. He remarked on the dreams, determination, and passion of the youth to develop India. The PM highlighted key initiatives, including zero tax on income up to ₹12 lakh, 10,000 new medical seats and 6,500 new IIT seats, 50,000 new Atal Tinkering Labs and over 52 crore Mudra Yojana loans. The PM congratulated the Parliament for enacting Waqf law.

নিউজ১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

April 08th, 08:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে নিউজ১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন। এই শীর্ষ সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিদের মধ্যে তাঁকে যুক্ত করায় তিনি নিউজ১৮-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারের সম্মেলনের মূল ভাবনা – ‘ভারতের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা’। এই বিষয়টি নির্বাচিত করায় তিনি সংশিষ্ট সকলের প্রশংসা করেন। ‘বিকশিত ভারত যুব নেতৃবৃন্দের আলোচনা’ – এই বিষয় নিয়ে ভারত মণ্ডপমে স্বামী বিবেকানন্দের জন্মদিনে যে আলোচনা হয়েছিল, সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা যুব সম্প্রদায়ের স্বপ্ন, অধ্যবসায় এবং লক্ষ্য। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার একটি রূপরেখা তৈরি করা আসলে উন্নয়নের পথে এগোনোর এক নিরন্তর প্রয়াস। অমৃতকালের প্রজন্মের অন্তর্দৃষ্টি সকলকে উদ্দীপিত করে। সফলভাবে এই সম্মেলন আয়োজন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলার হিসেবে শপথ নেওয়ায় ক্রিশ্চিয়ান স্টোকারকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

March 04th, 11:47 am

ক্রিশ্চিয়ান স্টোকার অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলার হিসেবে শপথ নেওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেসের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

August 26th, 01:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেসের সঙ্গে কথা বলেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার দিকটি পর্যালোচনা করেন। কোয়াড নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।

We are laying a strong foundation for India's next thousand years: PM Modi in Austria

July 10th, 11:00 pm

PM Modi addressed the Indian community in Vienna. He spoke about the transformative progress achieved by the country in the last 10 years and expressed confidence that India will become the third largest economy in the near future, on its way to becoming a developed country - Viksit Bharat - by 2047.

প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী মিঃ অ্যান্টন জেলিঙ্গারের সঙ্গে সাক্ষাৎ করেছেন

July 10th, 10:45 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোবেল বিজয়ী মিঃ অ্যান্টন জেলিঙ্গারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যিনি কোয়ান্টাম মেকানিক্সে তাঁর যুগান্তকারী কাজের জন্য এবং ২০২২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য পরিচিত। তাঁরা ভারতের জাতীয় কোয়ান্টাম মিশন এবং কোয়ান্টাম কম্পিউটিং ও প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

উন্নত ভারত-অস্ট্রিয়া অংশীদারিত্ব নিয়ে যৌথ বিবৃতি

July 10th, 09:48 pm

প্রধানমন্ত্রী মোদী ২০২৪ সালের ৯ থেকে ১০ জুলাই অস্ট্রিয়া সফর করেন। এই সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রী মোদী এবং চ্যান্সেলর কার্ল নেহামার দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে উন্নীত করার সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছেন এবং ভবিষ্যতের টেকসই অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

অস্ট্রিয়ার ভারততত্ত্ববিদদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

July 10th, 09:47 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অস্ট্রিয়ার প্রথম সারির চার জন ভারততত্ত্ববিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতের ইতিহাস সম্পর্কে এদের পাণ্ডিত্য প্রগাঢ়। তিনি বৌদ্ধ দর্শন ও ভাষাবিদ ডঃ বিরগিট কেলনার, আধুনিক দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ অধ্যাপক মার্টিন গান্সৎলে, ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজ – এর অধ্যাপক ডঃ বোরাইন ল্যারিওস এবং ঐ বিশ্ববিদ্যালয়ের ভারততত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ডঃ কারিন প্রেইজেনডান্সৎ - এর সঙ্গে মতবিনিময় করেন।

উন্নত ভারত-অস্ট্রিয়া অংশীদারিত্ব নিয়ে যৌথ বিবৃতি

July 10th, 09:15 pm

প্রধানমন্ত্রী মোদী ২০২৪ সালের ৯ থেকে ১০ জুলাই অস্ট্রিয়া সফর করেন। এই সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রী মোদী এবং চ্যান্সেলর কার্ল নেহামার দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে উন্নীত করার সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছেন এবং ভবিষ্যতের টেকসই অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

অস্ট্রিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

July 10th, 09:13 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অস্ট্রিয়ার ভিয়েনায় সেদেশের প্রেসিডেন্ট মাননীয় আলেকজান্ডার ফন ডেয়ার ব্যালেন-এর সঙ্গে দেখা করেছেন। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান অস্ট্রিয়ার প্রেসিডেন্ট।

ভারত ও অস্ট্রিয়ার বিভিন্ন সংস্থায় মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ

July 10th, 07:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর শ্রী কার্ল নেমার আজ যৌথভাবে ভারত ও অস্ট্রিয়ার প্রথম সারির কয়েকটি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। পরিকাঠামো, যানবাহন, জ্বালানী, ইঞ্জিনিয়ারিং এবং স্টার্টআপ সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে এইসব আধিকারিকরা যুক্ত রয়েছেন।

অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতির বঙ্গানুবাদ

July 10th, 02:45 pm

প্রথমেই আমি উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য চ্যান্সেলর নেহ্যামারকে কৃতজ্ঞতা জানাই। আমার তৃতীয় মেয়াদের একেবারে শুরুতেই অস্ট্রিয়া আসার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমার এই সফর নানান দিক থেকেই ঐতিহাসিক। ৪১ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই প্রথম অস্ট্রিয়া সফর। আরও একটি সমাপতন এই যে আমার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫-তম বছরে।

অস্ট্রিয়ার ভিয়েনায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী

July 09th, 11:45 pm

দুই দেশ সফরের দ্বিতীয় পর্বের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রিয়ার ভিয়েনায় এসে পৌঁছেছেন। সফরকালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আলেকজান্ডার ভ্যান ডার বেলেন এবং চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে সাক্ষাৎ করবেন। ৪০ বছর পর এই প্রথম অস্ট্রিয়া সফরে গিয়েছেন ভারতের কোনও প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তাঁর সরকারী রুশ প্রজাতন্ত্র এবং অস্ট্রিয়া সাধারণতন্ত্র সফরে রওনা হওয়ার সময় বিবৃতি দিয়েছেন

July 08th, 09:49 am

আমি আগামী ৩ দিন ধরে রুশ প্রজাতন্ত্র সফর করবো ২২-তম বার্ষিক শিখর সম্মেলনের জন্য এবং অস্ট্রিয়া প্রজাতন্ত্রে প্রথম সফরের জন্য।

ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন অস্ট্রিয়া সফরকে স্বাগত জানালেন ওই দেশের চ্যান্সেলর, ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদী

July 07th, 08:57 am

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রিয়া সফরে যাচ্ছেন। আসন্ন এই সফরকে স্বাগত জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামের। ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে ভারতের কোনও প্রধানমন্ত্রীর এটি প্রথম অস্ট্রিয়া সফর। অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেছেন, “এই সফর একটি মাইলফলক এই কারণে যে ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে ভারতের কোনও প্রধানমন্ত্রী এই দেশে আসছেন এবং আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছরও উদযাপন করছি।”

প্রধানমন্ত্রী ০৮-১০ জুলাই রাশিয়া ও অস্ট্রিয়া সফর করবেন

July 04th, 05:00 pm

প্রধানমন্ত্রী মোদী ২০২৪ সালের ০৮-১০ জুলাই সরকারি সফরে রাশিয়ান ফেডারেশন এবং অস্ট্রিয়া প্রজাতন্ত্র যাবেন। তিনি মস্কোর পাশাপাশি ভিয়েনায় ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন।

Phone call between Prime Minister Shri Narendra Modi and H.E. (Dr.) Alexander Van der Bellen, Federal President of the Republic of Austria

May 26th, 08:00 pm

PM Modi had a telephone conversation with President Alexander Van der Bellen of Austria. Both the leaders reiterated their shared desire to further strengthen and persify India-Austria relations in the post-Covid world.

সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের পাশাপাশি প্রধানমন্ত্রীর বৈঠক

June 02nd, 10:38 pm

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এসপিআইইএফ-র পাশাপাশি অস্ট্রিয়ার চ্যান্সেলর মিঃ ক্রিশ্চিয়ান কার্ন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ক্ষেত্রে ভারত-অস্ট্রিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।