টোকিওতে ২৫ তম গ্রীষ্মকালীন বধির অলিম্পিক ২০২৫-এর ভারতের অসাধারণ সাফল্যে প্রধানমন্ত্রীর অভিনন্দন

November 27th, 05:10 pm

টোকিওতে ২৫ তম গ্রীষ্মকালীন বধির অলিম্পিক ২০২৫-এ ভারতের অসাধারণ সাফল্যে আজ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বিশ্ব বক্সিং কাপে নজিরবিহীন সাফল্যের জন্য ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

November 24th, 12:22 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব বক্সিং কাপ ফাইনালস ২০২৫ – এ নজিরবিহীন সাফল্যের জন্য ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন। এই প্রতিযোগিতায় এ যাবৎ সর্বোচ্চ ৯টি সোনা সহ ২০টি পদক জয় ভারতীয় অ্যাথলিটদের অধ্যবসায় এবং হার না মানা মনোভাবের প্রতিফলন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

এশীয় তিরন্দাজী প্রতিযোগিতা ২০২৫ – এ তাঁদের সর্বকালীন সেরা পারফর্ম্যান্সের জন্য ভারতীয় তিরন্দাজী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

November 17th, 05:59 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশীয় তিরন্দাজী প্রতিযোগিতা ২০২৫ – এ তাঁদের সর্বকালীন সেরা পারফর্ম্যান্সের জন্য ভারতীয় তিরন্দাজী দলকে অভিনন্দন জানিয়েছেন।

২০২৫ সালের এশিয়ান যুব গেমসে ঐতিহাসিক প্রদর্শনের জন্য তরুণ ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

November 02nd, 01:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালের এশিয়ান যুব গেমসে তাঁদের সেরা প্রদর্শনের জন্য তরুণ ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন, তাঁরা ৪৮টি পদক জিতে চিত্তাকর্ষক রেকর্ড অর্জন করেছেন।

প্রধানমন্ত্রী দিল্লিতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ প্রতিযোগিতাকে স্বাগত জানালেন

September 27th, 06:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থেকে নতুন দিল্লিতে শুরু হওয়া বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর গর্বিত আয়োজন উপলক্ষ্যে সকল ক্রীড়াবিদ এবং প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

বিশ্ব বক্সিং প্রতিযোগিতা ২০২৫ – এ ৪৮ কেজি বিভাগে স্বর্ণ পদক জয়ের জন্য মীনাক্ষী’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

September 14th, 07:48 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লিভারপুলে আয়োজিত বিশ্ব বক্সিং প্রতিযোগিতা ২০২৫ – এ ৪৮ কেজি বিভাগে অসাধারণ জয়ের জন্য ভারতীয় বক্সার মীনাক্ষী’কে অভিনন্দন জানিয়েছেন।

বিশ্ব বক্সিং প্রতিযোগিতা ২০২৫-এ ৫৭ কেজি বিভাগে সোনা জেতার জন্য বক্সার জেসমিন লাম্বোরিয়া-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

September 14th, 07:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অভিনন্দন জানিয়েছেন ভারতীয় বক্সার জেসমিন লাম্বোরিয়া-কে বিশ্ব বক্সিং প্রতিযোগিতা ২০২৫-এ ৫৭ কেজি বিভাগে তাঁর উল্লেখযোগ্য জয়ের জন্য।

‘স্থানীয়দের জন্য কণ্ঠস্বর’ – মন কি বাতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী স্বদেশী গর্বের সাথে উৎসব উদযাপন করার আহ্বান জানিয়েছেন

August 31st, 11:30 am

এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা, সৌর শক্তি, ‘অপারেশন পোলো’ এবং ভারতীয় সংস্কৃতির বিশ্বব্যাপী বিস্তারে মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও তুলে ধরেন। প্রধানমন্ত্রী নাগরিকদের উৎসবের মরশুমে ভারতে তৈরি পণ্য কেনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দেন।

উলানবাটার ওপেন ২০২৫-এ অসাধারণ সাফল্যের জন্য কুস্তিগীরদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

June 02nd, 08:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উলানবাটার ওপেন ২০২৫-এর তৃতীয় ব়্যাঙ্কিং সিরিজে অসাধারণ সাফল্যের জন্য কুস্তিগীরদের অভিনন্দন জানিয়েছেন।

২০২৫ – এ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ – এ অসাধারণ কৃতিত্বের জন্য ভারতীয় দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

June 02nd, 03:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৫ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অসাধারণ কৃতিত্বের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।

স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমস্‌ - এ অসামান্য প্রদর্শনের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

March 18th, 02:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইতালির তুরিনে স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমস্‌ - এ অসামান্য প্রদর্শনের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন। ঐ প্রতিযোগিতায় ভারত ৩৩টি পদক জিতেছে।

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ভারতের অবিশ্বাস্য ক্রীড়া প্রতিভার উদযাপন: দেরাদুনে প্রধানমন্ত্রী মোদী

January 28th, 09:36 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। তাঁর ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আজ দেবভূমি যুবশক্তির তেজে আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। বাবা কেদারনাথ, বদ্রীনাথজি, মা গঙ্গার আশীর্বাদে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ সূচনা হল। উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার এটি ২৫-তম বার্ষিকী।

"প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন "

January 28th, 09:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। তাঁর ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আজ দেবভূমি যুবশক্তির তেজে আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। বাবা কেদারনাথ, বদ্রীনাথজি, মা গঙ্গার আশীর্বাদে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ সূচনা হল। উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার এটি ২৫-তম বার্ষিকী।

এবারের প্যারালিম্পিকে ভারতীয় দল পদক জয়ে নজির গড়ায় গর্বিত এবং আনন্দিত প্রধানমন্ত্রী

September 04th, 04:33 pm

এবারের প্যারালিম্পিকে ভারতীয় দল পদক জয়ে নজির গড়ায় গর্বিত এবং আনন্দিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রতিটি অ্যাথলিটের অধ্যবসায় এবং উদ্যমের প্রশংসা করেছেন তিনি।

প্যারিস প্যারালিম্পিক গেমসে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী মোদী

August 19th, 06:30 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস প্যারালিম্পিক গেমসে অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে শীতল দেবী, অবনী লেখারা, সুনীল আন্তিল, মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং অরুণা তানওয়ারের মতো ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেছেন। তিনি গেমসের জন্য সমস্ত ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন।

সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্স ২০২৪ – এ অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

August 11th, 11:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিক্স – এ অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের প্রচেষ্টার প্রশংসা করেছেন। আজ এই ক্রীড়া প্রতিযোগিতা শেষ হ’ল।