Prime Minister congratulates Tejaswin Shankar on winning Bronze in Men’s Decathlon at Commonwealth Games 2026

August 01st, 08:43 am

The Prime Minister, Shri Narendra Modi, has congratulated Tejaswin Shankar on winning the Bronze medal in the Men’s Decathlon event at the Commonwealth Games 2026 in Glasgow.

জাপান ওপেন ২০২৬-এর খেতাব জয়ের জন্য পিভি সিন্ধুকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

July 19th, 07:13 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুকে ‘জাপান ওপেন ২০২৬’-এ শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এর আগে অন্য কেউ এই সাফল্য অর্জন করেন নি, যা ঐতিহাসিক । শ্রী মোদী বলেছেন, পুরো টুর্নামেন্টে পিভি সিন্ধুর দৃঢ় সংকল্প ও অসাধারণ দক্ষতা প্রতিফলিত হয়েছে। তিনি দেশের অগণিত তরুণ ক্রীড়াবিদকে খেলাধুলায় অংশ নিতে ও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবেন।

প্রধানমন্ত্রী নীরজ চোপড়াকে তার ব্যক্তিগত সেরা থ্রো-র সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন

May 17th, 09:10 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, দোহা ডায়মন্ড লীগ ২০২৫-এ ৯০ মিটার ছুঁড়ে তাঁর ব্যক্তিগত সেরা থ্রো-র সাফল্যের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী আরও বলেন, এটি তার নিরলস নিষ্ঠা, শৃঙ্খলাপরায়ণতা এবং আবেগের পরিণাম ।

প্রধানমন্ত্রী সপ্তম খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণ দিয়েছেন

May 04th, 08:16 pm

বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতীশ কুমারজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী মনসুখ ভাই, বোন রক্ষা খাড়সে এবং শ্রী রামনাথ ঠাকুরজি, বিহারের দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী সম্রাট চৌধুরিজি এবং বিজয় কুমার সিনহাজি, অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা, অংশগ্রহণকারী খেলোয়াড়, প্রশিক্ষক, অন্যান্য সদস্য এবং আমার প্রিয় যুব বন্ধুরা!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

May 04th, 08:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত অ্যাথলিট, প্রশিক্ষক এবং কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, সারা দেশের খেলোয়াড়রা জমায়েত হয়েছেন, প্রদর্শন করেছেন ব্যতিক্রমী প্রতিভা এবং নিষ্ঠা। দেশের খেলোয়াড়ি মনোভাবে তাঁদের অবদানকে স্বীকৃতি জানিয়ে তিনি তাঁদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে তুলে ধরেন। অ্যাথলিটদের অতুলনীয় দক্ষতা এবং দায়বদ্ধতায় জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, খেলার জন্য তাঁদের ভালোবাসা এবং উৎকর্ষলাভের জন্য নিয়মিত অনুশীলন দেশকে গর্বিত করেছে। তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য তিনি শুভেচ্ছা জানান।

অলিম্পিক পদকজয়ী, বিশিষ্ট ক্রীড়াবিদ কর্ণম মল্লেশ্বরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

April 15th, 09:54 am

অলিম্পিক পদকজয়ী, বিশিষ্ট ক্রীড়াবিদ কর্ণম মল্লেশ্বরী গতকাল যমুনানগরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তরুণ খেলোয়াড়দের পরামর্শদানে তাঁর প্রয়াসের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

৫ম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসে অংশগ্রহণকারী সব ক্রীড়াবিদদের আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

January 23rd, 07:10 pm

৫ম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসে অংশগ্রহণকারী সব ক্রীড়াবিদদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

খো খো বিশ্বকাপ জেতায় ভারতীয় পুরুষদলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

January 19th, 11:06 pm

খো খো বিশ্বকাপ জেতায় ভারতীয় পুরুষদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাদের দৃঢ়তা এবং নিষ্ঠার প্রশংসা করেছেন।

খো খো বিশ্বকাপ জেতায় ভারতীয় মহিলা দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

January 19th, 09:21 pm

ভারতীয় মহিলা দল এই প্রথম খো খো বিশ্বকাপ জেতায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

দাবা চ্যাম্পিয়ন গুকেশ ডি দেখা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে

December 28th, 06:34 pm

দাবা চ্যাম্পিয়ন শ্রী গুকেশ ডি আজ দেখা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। গুকেশের নিষ্ঠা ও সংকল্পের বিশেষ প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন যে, তাঁর আত্মবিশ্বাস সত্যিই অন্যকে অনুপ্রেরণা দেওয়ার মতো। যোগ ও ধ্যানের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তনমুখী যে সম্ভাবনা রয়েছে সে সম্পর্কেও তাঁর সঙ্গে আজ আমার আলোচনা হয়েছে।

প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের বিভাগে জ্যাভলিন নিক্ষেপ করে রৌপ্য পদক জয় করেছেন ভারতীয় অ্যাথলিট নভদীপ

September 08th, 08:33 am

প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন এফ৪১ বিভাগে রৌপ্য পদক জয়ী ভারতীয় খেলোয়াড় নভদীপকে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ী সিমরান শর্মাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

September 08th, 08:31 am

প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ২০০ মিটার টি১২ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী সিমরান শর্মাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের এফ-৫৭ শটপাট বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী হোকাতো হোটোঝে সেমা-কে শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রীর

September 07th, 09:04 am

প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের এফ-৫৭ শটপাট বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় অ্যাথলিট হোকাতো হোটোঝে সেমা-কে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী তাঁর অভিনন্দন বার্তায় বলেছেন :

প্যারালিম্পিক ২০২৪: স্বর্ণপদক জেতার জন্য প্রধানমন্ত্রী মোদী প্রবীণ কুমারকে অভিনন্দন জানিয়েছেন

September 06th, 05:22 pm

প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের হাই জাম্প টি৬৪-এ স্বর্ণপদক জেতার জন্য ক্রীড়াবিদ প্রবীণ কুমারকে অভিনন্দিত জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ব্রোঞ্জ পদক জয়ের জন্য জুডোকা কপিল পারমার’কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

September 05th, 10:26 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ৬০ কেজি জে-১ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য আজ কপিল পারমার’কে অভিনন্দন জানিয়েছেন।

পুরুষদের ক্লাব থ্রো বিভাগে রুপো জয়ের জন্য প্রণব সুর্মাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

September 05th, 08:05 am

প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ বিভাগে রুপো জয়ের জন্য প্রণব সুর্মাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রণব সুর্মার অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

প্যারালিম্পিকে পুরুষদের হাইজাম্পে ব্রোঞ্জ পদক জেতায় মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

September 04th, 10:31 am

চলতি প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের হাইজাম্প টি৬৩ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতায় মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্যারিস প্যারালিম্পিক্স-এর মহিলাদের ৪০০ মিটার টি-২০ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করায় দীপ্তি জীবনজী-কে অভিনন্দন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

September 04th, 06:40 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চলতি প্যারিস প্যারালিম্পিক্স-এর মহিলাদের ৪০০ মিটার টি-২০ বিভাগে ব্রোঞ্জ পদক জয় করায় অ্যাথলিট দীপ্তি জীবনজী-কে অভিনন্দন জানিয়েছেন।

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় পদক জয় করায় অ্যাথলিট প্রীতি পালকে অভিনন্দন জানিয়েছেন

September 02nd, 10:50 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি প্যারিস প্যারালিম্পক্স ২০২৪ – এ ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে দ্বিতীয় পদক জয় করায় অ্যাথলিট প্রীতি পালকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী প্যারালম্পিক ২০২৪-এ পুরুষদের হাইজাম্প টি৪৭ বিভাগে রৌপ্য পদক জয় করায় নিশাদ কুমারকে অভিনন্দন জানিয়েছেন

September 02nd, 10:50 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারালম্পিক ২০২৪-এ পুরুষদের হাইজাম্প টি৪৭ বিভাগে রৌপ্য পদক জয় করায় নিশাদ কুমারকে অভিনন্দন জানিয়েছেন।