বিশ্ব এখন নিশ্চয়ই ভারতীয় স্টার্টআপগুলোর দিকে তাকিয়ে আছে: মহাকাশ-বিষয়ক স্টার্টআপগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী মোদী
August 23rd, 11:42 am
প্রধানমন্ত্রী মোদী মহাকাশ-বিষয়ক স্টার্টআপগুলোর প্রধান নির্বাহীদের সাথে মতবিনিময় করেছেন এবং একটি নতুন খাতে প্রবেশের ক্ষেত্রে তাঁদের সাহসিকতার প্রশংসা করেন। এই আলোচনায় বেশ কিছু আকর্ষণীয় বিষয় উঠে আসে—যার মধ্যে ছিল মহাকাশ খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ, ভারতীয় কোম্পানিগুলোর জন্য সরকারি সহায়তা, রোবোটিক মহাকাশযান, ঘন ঘন রকেট উৎক্ষেপণ এবং ভারতের প্রথম স্পেস-ফার্মা স্টার্টআপ।প্রধানমন্ত্রী মোদী মহাকাশ-বিষয়ক স্টার্টআপ-গুলির সিইও-দের সঙ্গে মতবিনিময় করেছেন
August 23rd, 11:30 am
প্রধানমন্ত্রী মোদী মহাকাশ-ভিত্তিক স্টার্টআপের সিইও-দের সঙ্গে মত বিনিময় করেছেন এবং একটি নতুন ক্ষেত্রে প্রবেশের জন্য তাঁদের সাহসিকতার প্রশংসা করেন। এই আলোচনায় বেশ কিছু আকর্ষণীয় বিষয় উঠে আসে, যার মধ্যে রয়েছে বেসরকারি সংস্থার জন্য মহাকাশ খাতের দ্বার উন্মোচন, ভারতীয় কোম্পানিগুলোর জন্য সরকারি সহায়তা, রোবোটিক মহাকাশযান, ঘন ঘন রকেট উৎক্ষেপণ এবং ভারতের প্রথম মহাকাশ-ফার্মা স্টার্টআপ।প্রধানমন্ত্রী মহাকাশ-বিষয়ক স্টার্টআপ-গুলির সিইও ও প্রতিষ্ঠাতাদের সঙ্গে মতবিনিময় করেছেন
August 21st, 02:21 pm
প্রধানমন্ত্রী মোদী ২০টি মহাকাশ-ভিত্তিক স্টার্টআপের সিইও এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি ভারতের ক্রমবর্ধমান বেসরকারি মহাকাশ-বাস্তুতন্ত্র এবং বিশ্বমানের মেধা, বিভিন্ন কোম্পানি ও বিনিয়োগকে আকৃষ্ট করার ক্ষেত্রে এর সম্ভাবনার ওপর আলোকপাত করেন। তিনি মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক প্রয়োগ, শিল্পখাতের মধ্যে জোরালো সহযোগিতা এবং তরুণদের মহাকাশ-ভাবনায় উদ্বুদ্ধ করতে আরও বেশি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের মূল দিকসমূহ
August 15th, 04:44 pm
প্রধানমন্ত্রী মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি গত ১২ বছরে উৎপাদন শিল্প, ডিজিটাল অগ্রগতি এবং নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতের অগ্রগতির একটি বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। এছাড়া, জাতীয় লক্ষ্য অর্জনের লক্ষ্যে সাতটি মূল খাত নিয়ে গঠিত রূপান্তরমূলক ‘সপ্ত ধারা’-রও তিনি উন্মোচন করেন।রূপান্তরের ১২ বছর: স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
August 15th, 01:18 pm
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১২ বছরে ভারতের রূপান্তরের ওপর আলোকপাত করেন এবং উৎপাদন, ডিজিটাল পরিকাঠামো, মৌলিক সুযোগ-সুবিধা, জ্বালানি নিরাপত্তা, যুব ক্ষমতায়ন, উদ্ভাবন, সামাজিক সুরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্জিত অগ্রগতির রূপরেখা তুলে ধরেন।৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
August 15th, 07:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি তিনি বলেন যে, দেশের প্রতিটি হৃদস্পন্দন ও প্রতিটি ঘরে আজ তেরঙা পতাকার চেতনা ও নতুন সংকল্পের সুর ধ্বনিত হচ্ছে। শ্রী মোদী বলেন, আমি সেই সব স্বাধীনতা সংগ্রামী ও মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাবনত মস্তকে প্রণাম জানাই, যাঁরা আত্মত্যাগের মহান ঐতিহ্যকে জাগ্রত করেছিলেন।৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর
August 15th, 06:50 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি তিনি বলেন যে, দেশের প্রতিটি হৃদস্পন্দন ও প্রতিটি ঘরে আজ তেরঙা পতাকার চেতনা ও নতুন সংকল্পের সুর ধ্বনিত হচ্ছে। শ্রী মোদী বলেন, আমি সেই সব স্বাধীনতা সংগ্রামী ও মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাবনত মস্তকে প্রণাম জানাই, যাঁরা আত্মত্যাগের মহান ঐতিহ্যকে জাগ্রত করেছিলেন।ভারত ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে
August 15th, 06:45 am
৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী ১৪০ কোটি ভারতীয়র শক্তি ও সংকল্পের ওপর ভিত্তি করে ২০৪৭ সালের মধ্যে একটি 'বিকশিত ভারত' গড়ে তোলার স্বপ্নের কথা তুলে ধরেন। তিনি 'শান্তি' আইন, রেলের বৈদ্যুতিকীকরণ, ভারতের বাণিজ্য চুক্তি, নকশালবাদের অবসান এবং আরও অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয় উল্লেখ করেন। তিনি দেশবাসীকে 'শক্তি কি সপ্তধারা'-কে আপন করে নেওয়ার আহ্বান জানান।বিবেক স্মারক' আমাদের এক মহৎ উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করতে অনুপ্রাণিত করে: কর্ণাটকের মহীশূরে প্রধানমন্ত্রী মোদী
August 01st, 04:53 pm
প্রধানমন্ত্রী মোদী আজ কর্ণাটকের মহীশূরে 'বিবেক স্মারক'-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি দেশের পরিচ্ছন্নতম শহরগুলোর তালিকায় ধারাবাহিকভাবে স্থান করে নেওয়ার জন্য মহীশূর শহরের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, দেশের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম এবং দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদন সক্ষমতা অর্জনের পেছনে তরুণদের বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান যেন তারা দেশের জন্য স্বামী বিবেকানন্দের সুদূরপ্রসারী ও মহান স্বপ্ন বাস্তবায়নের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেয়।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র - বিবেকা স্মারকা উদ্বোধন করেছেন
August 01st, 04:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের মহীশূরে 'স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার' বা 'বিবেক স্মারক'-এর উদ্বোধন করলেন। সমবেত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নাগরিককে অভিবাদন জানানোর পাশাপাশি, প্রধানমন্ত্রী শহরের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডেশ্বরীর প্রতি শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম নিবেদন করেন।অস্ট্রেলিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 03:22 pm
আমি এই ভূমির পরম্পরাগত মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই, যেখানে আমরা একত্রিত হয়েছি, আমি তাঁদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের বয়োজ্যেষ্ঠদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি।অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 03:00 pm
অস্ট্রেলিয়ার মেলবোর্নে মার্বেল স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের এক বিরাট সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিশেষ সৌজন্য স্বরূপ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দেন।ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণ
November 27th, 11:01 am
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জি কিষাণ রেড্ডি জি; অন্ধ্রপ্রদেশের শিল্পমন্ত্রী শ্রী টি জি ভরত জি, ইনস্পেসের চেয়ারম্যান শ্রী পবন গোয়েঙ্কা জি, স্কাইরুট কর্মীরা, অন্যান্য বিশিষ্টজন, ভদ্রোমহোদয়া ও ভদ্রমহোদয়গণ ! বর্তমানে দেশ মহাকাশ ক্ষেত্রে অভূতপূর্ব সুযোগ প্রত্যক্ষ করছে। বর্তমানে বেসরকারি ক্ষেত্র ভারতের মহাকাশ পরিমণ্ডলে প্রবেশের জন্যে ঝাঁপিয়ে পড়ছে। স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাস ভারতের নতুন ভাবনা, উদ্ভাবন এবং সবার ওপরে যুব শক্তির প্রতিফলন ঘটাচ্ছে। উদ্ভাবন, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আমাদের যুব সমাজের উদ্যোগ বর্তমানে নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। এবং আজকের অনুষ্ঠান সেই সত্যের প্রতিফলন যে ভারত আগামীদিনে আন্তর্জাতিক উপগ্রহ উৎক্ষেপণ পরিমণ্ডলে নেতা হিসেবে উঠে আসবে। আমি আন্তরিক অভিনন্দন জানাই পবন কুমার চন্দনা এবং নাগা ভরত ডাকাকে। আপনাদের দুজনই মহাকাশ নিয়ে উদ্যোগী অনেক তরুণ এবং দেশের প্রতিটি তরুণের কাছে বিরাট অনুপ্রেরণা। আপনাদের নিজেদের ওপর বিশ্বাস আছে। আপনারা ঝুঁকি নিতে ইতস্তত করেন না। এবং আজ সারা দেশ দেখছে তার ফল। দেশ আপনাদের নিয়ে গর্বিত।ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দরাবাদে স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
November 27th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দরাবাদে স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করলেন। ভাষণে তিনি বলেন, আজ মহাকাশ ক্ষেত্রে অগ্রগতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী থাকল সারা দেশ। বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ মহাকাশ প্রযুক্তির বিষয়ে দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাস উদ্ভাবনা, যুবশক্তি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ঔদ্যোগিকতার ক্ষেত্রে ভারতের ক্রমিক সাফল্যের আরও একটি দৃষ্টান্ত। আগামীদিনে ভারত সারা বিশ্বে উপগ্রহ উৎক্ষেপণের প্রযুক্তিতে শীর্ষ দেশগুলির আসনে বসতে চলেছে। উদ্যোগপতি শ্রী পবন কুমার চন্দনা এবং শ্রী নাগা ভারত ডাকার সাফল্য কামনা করেন তিনি। এই দুই তরুণ উদ্যোগপতি সারা দেশকে গর্বিত করেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।ইমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 03rd, 11:00 am
দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, ভারত সরকারের মুখ্য বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা শ্রী অজয় কুমার সুদ, উপস্থিত নোবেল জয়ী স্যর অ্যান্ড্রে জেইম, দেশ-বিদেশের বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষা জগতের প্রতিনিধি এবং সমবেত সুধীবৃন্দ!ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
November 03rd, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম্ - এ ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ (ইএসটিআইসি) ২০২৫ – এ ভাষণ দিলেন। এই সম্মেলনে সমবেত দেশ-বিদেশের বিজ্ঞানী, শিক্ষা জগতের প্রতিনিধি, উদ্ভাবক এবং অভ্যাগতদের স্বাগত জানান তিনি। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ – এ ভারতের অনবদ্য জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রথম দেশ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হ’ল। দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তাঁদের সাফল্য দেশের যুব প্রজন্মের কাছে প্রেরণার উৎস বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 04th, 05:35 pm
শিক্ষকরা সমাজের এক বিরাট শক্তি হওয়ায় প্রথাগতভাবে তাঁদের একটা স্বাভাবিক সম্মানের জায়গা রয়েছে। আমার সামনে আশীর্বাদের জন্য আপনাদের উঠে দাঁড়ানোটা বেমানান। আমি এই অপরাধের শরিক হতে চাই না। আপনাদের সঙ্গে এই সাক্ষাৎ নিঃসন্দেহে এক অনুপম অভিজ্ঞতা। আপনাদের প্রত্যেকেরই নিজস্ব কোনও অভিজ্ঞতা রয়েছে, তা না হলে এই স্তরে এসে পৌঁছনো সম্ভব নয়। তবে আপনাদের প্রত্যেকের কথা শোনার মতো যথেষ্ট সময় বের করাটা কঠিন। তাহলেও, যেটুকু সময় পাব আমি শোনার চেষ্টা করব, কারণ তা অনুপ্রেরণামূলক। এই জাতীয় পুরস্কার পাওয়ার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। তবে, এই পুরস্কার পাওয়াতেই শেষ নয়, বরং এই পুরস্কার পাওয়ার পর এখন প্রত্যেকের নজর থাকবে আপনাদের ওপর। এর অর্থ, আপনাদের পরিসর এখন অনেক বিস্তৃত হল। তবে আমার বিশ্বাস এটা সূচনা মাত্র। এই পুরস্কার আপনাদের কঠোর পরিশ্রম এবং নিরলস নিষ্ঠার সাক্ষ্য বহন করে। একজন শিক্ষক কেবল বর্তমানেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন তাঁরা। রাষ্ট্রের সেবায় এঁদের অবদান কোনও অংশে কম নয়। কোটি কোটি শিক্ষক রয়েছেন যাঁরা অনুরূপ রাষ্ট্রের সেবায় নিয়োজিত। যদিও এখানে আসার সুযোগ প্রত্যেকের হয়নি। হয়তো তাঁরা সেই চেষ্টা করেননি বা তাঁদের নজর এড়িয়ে গেছে। তবে, আপনাদের সকলের সম্মিলিত প্রয়াসই দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন প্রজন্মের লালনপালনে ব্যাপৃত।জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন
September 04th, 05:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভারতীয় সমাজে শিক্ষকদের প্রতি যে সম্মান জানানো হয়, তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকরা দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা পালন করেন। তাঁদের সম্মান জানানো শুধুমাত্র একটি প্রথা নয়, বরং বলা চলে, সারা জীবন ধরে যে অধ্যবসায় তাঁরা দেখিয়ে থাকেন, তার প্রতি স্বীকৃতিদান।জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্পদার্থবিদ্যা সংক্রান্ত অষ্টাদশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা
August 12th, 04:34 pm
মাননীয় অতিথিরা, বিশিষ্ট প্রতিনিধিরা, শিক্ষকরা, মেন্টাররা এবং আমার প্রিয় উজ্জ্বল তরুণ বন্ধুরা, নমস্কার!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ক অষ্টাদশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভাষণ দিয়েছেন
August 12th, 04:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ক অষ্টাদশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভাষণ দিয়েছেন। ৬৪টি দেশের ৩০০-র বেশি অংশগ্রহণকারী এই অলিম্পিয়াডে যোগদান করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি সকলকে ভারতে স্বাগত জানিয়ে বলেন, “ভারতে ঐতিহ্য উদ্ভাবনের সঙ্গে, আধ্যাত্মিকতা বিজ্ঞানের সঙ্গে এবং কৌতুহল সৃজনশীলতার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। যুগ যুগ ধরে ভারতবাসী আকাশে বিভিন্ন গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন।” এই প্রসঙ্গে পঞ্চম শতকে আর্যভট্টের উদাহরণ তুলে ধরে বলেন, এই ভারতীয় বিজ্ঞানীই প্রথম বলেছিলেন, পৃথিবী তার কক্ষপথে আবর্তিত হয়। “প্রকৃত অর্থে তিনি শূন্য থেকে কাজ শুরু করেছিলেন এবং এক ইতিহাস সৃষ্টি করেন!”