মধ্যপ্রদেশের খাজুরাহে কেন-বেতওয়া নদী সংযোগ জাতীয় প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

December 25th, 01:00 pm

আমি বীর নায়কদের জন্মস্থান, বুন্দেরখন্ডের প্রতিটি নাগরিককে আমার উষ্ণ অভিনন্দন জানাই। মধ্যপ্রদেশের রাজ্যপাল শ্রী মঙ্গুভাই প্যাটেল, এই অঞ্চলের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভাই মোহন যাদব জি, কেন্দ্রীয় মন্ত্রী ভাই শিবরাজ সিং জি, বীরেন্দ্র কুমার জি এবং সি আর পাতিল জি, উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওদা জি, রাজেন্দ্র শুক্লা জি সহ উপস্থিত অন্যান্য মন্ত্রীরা, সাংসদ, বিধায়ক, বিশিষ্টজনেরা, পরম পূজনীয় সন্ন্যাসীরা এবং আমার প্রিয় মধ্যপ্রদেশের ভাই এবং বোনেদের শুভেচ্ছা জানাই।

মধ্যপ্রদেশের খাজুরাহোতে কেন-বেতওয়া নদী সংযুক্তিকরণ জাতীয় প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

December 25th, 12:30 pm

প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের খাজুরাহোতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। বড়দিন উপলক্ষ্যে ভারত তথা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের নেতৃত্বে মধ্যপ্রদেশ সরকার একবছর পূর্ণ করেছে। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের মানুষকে অভিনন্দন জানান। তিনি বলেন, গত এক বছরে রাজ্যে দ্রুত গতিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, হাজার হাজার কোটি টাকার পরিকাঠামো সংক্রান্ত প্রকল্প রূপায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আজ ঐতিহাসিক কেন-বেতওয়া নদী সংযুক্তিকরণ প্রকল্প দাউধন বাঁধ এবং মধ্যপ্রদেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প – ওঙ্কারেশ্বর ভাসমান সৌর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এজন্য তিনি মধ্যপ্রদেশের সাধারণ মানুষকে অভিনন্দন জানান।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ উপলক্ষে মধ্যপ্রদেশে ২৫ ডিসেম্বর কেন-বেতওয়া নদী সংযোগ জাতীয় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

December 24th, 11:46 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ উপলক্ষে ২৫ ডিসেম্বর মধ্যপ্রদেশ সফর করবেন। বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি খাজুরাহে বহুবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।