নতুন দিল্লিতে জ্ঞান ভারতম-এর আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 12th, 04:54 pm
আজ বিজ্ঞান ভবন ভারতের সোনালী অতীতের নবজাগরণের সাক্ষী হচ্ছে। মাত্র কয়েকদিন আগে, আমি জ্ঞান ভারতম মিশন ঘোষণা করেছিলাম। আর আজ এত অল্প সময়ের মধ্যে, আমরা জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছি। এর সঙ্গে যুক্ত পোর্টালটিও এখন চালু করা হয়েছে। এটি কোনও সরকারি বা বিদ্যায়তনিক অনুষ্ঠান নয়, জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার প্রকাশকেন্দ্র হয়ে উঠতে চলেছে। হাজার হাজার প্রজন্মের চিন্তাভাবনা এবং প্রতিফলন, ভারতের মহান ঋষি-আচার্য এবং পণ্ডিতদের দর্শন এবং গবেষণা, আমাদের জ্ঞান ঐতিহ্য, আমাদের বৈজ্ঞানিক ঐতিহ্য; জ্ঞান ভারতম মিশনের মাধ্যমে আমরা সেগুলিকে ডিজিটালাইজ করতে যাচ্ছি। এই অভিযানের জন্য আমি সকল দেশবাসীকে অভিনন্দন জানাই। জ্ঞান ভারতম এবং সংস্কৃতি মন্ত্রকের পুরো টিমকে আমার শুভেচ্ছা।নতুন দিল্লিতে জ্ঞান ভারতম নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ প্রধানমন্ত্রীর
September 12th, 04:45 pm
নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ জ্ঞান ভারতম নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে শ্রী মোদী ভারতের সোনালি অতীতের পুনর্জাগরণের কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে কয়েকদিন আগে ঘোষণা করা জ্ঞান ভারতম মিশনের কথাও উল্লেখ করেন তিনি।অটলজী এক সত্যিকারের দেশভক্ত ছিলেন: মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
August 26th, 11:30 am
মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে রাখী বন্ধন ও জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী অটলজীকে স্মরণ করেন এবং তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, অটলজী এক সত্যিকারের দেশভক্ত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী সংস্কৃত দিবস, শিক্ষক দিবস, এশিয়ান গেমস ও সংসদের বাদল অধিবেশন সম্পর্কেও কথা বলেছেন। কেরালার ভয়াবহ বন্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র সুরক্ষাবলের জওয়ানরা ও এন-ডি-আর-এফের জওয়ানরা এই বিপদের মোকাবিলায় যেভাবে কাজ করেছেন তা বিশেষ প্রশংসার দাবী রাখে।Gujarat Chief Minister releases Bejan Daruwala’s book ‘2012: The End of the World’
March 29th, 03:42 pm
Gujarat Chief Minister releases Bejan Daruwala’s book ‘2012: The End of the World’