গুয়াহাটিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বড়ো সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুরুম্বা ধেহু (ঢেঊ) উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 17th, 06:30 pm
আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল জি, শ্রী পবিত্র মার্ঘেরিটা জি, আসাম বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্বজিৎ দাইমারি জি, বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মুখ্য কার্যনির্বাহী সদস্য শ্রী হাগরামা মোহিলারি জি, রাজ্য সরকারের মন্ত্রীগণ, সকল বিশিষ্ট নাগরিক ভাই ও বোনেরা এবং আমার আসামের ভাই ও বোনেরা,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে বাগুরুম্বা ধেহু (ঢেউ) উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিলেন
January 17th, 06:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে বোড়ো সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনের ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুরুম্বা ধেহু (ঢেউ) ২০২৬-এ ভাষণ দেন।এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসামের সংস্কৃতি প্রত্যক্ষ করা এবং বোড়ো সম্প্রদায়ের ঐতিহ্যকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়াটা তাঁর জন্য একটি বিশেষ সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, তাঁর মতো এত ঘন ঘন কোনো প্রধানমন্ত্রী আসাম সফর করেননি এবং তিনি জোর দিয়ে বলেন যে, আসামের শিল্প ও সংস্কৃতি যেন আরও বড় মঞ্চ পায় এবং জমকালো উদযাপনের মাধ্যমে দেশ ও বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করে, এটাই তাঁর নিরন্তর ইচ্ছা। তিনি বলেন, এই লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হয়েছে, যার উদাহরণ হিসেবে তিনি বড় আকারে বিহু উৎসব, ঝুমুর বিনোদিনীর পরিবেশনা, সোয়া এক বছর আগে নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিশাল বোড়ো মহোৎসব এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, আসামের শিল্প ও সংস্কৃতির অনন্য আনন্দ উপভোগ করার কোনো সুযোগ তিনি হাতছাড়া করেন না। তিনি বলেন, আবারও বাগুরুম্বা উৎসবের আয়োজন করা হচ্ছে, যা হবে বোড়ো পরিচয়ের এক প্রাণবন্ত উদযাপন এবং আসামের ঐতিহ্যের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। শ্রী মোদী এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত সকলকে, বিশেষ করে শিল্পীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।আসামের গোলাঘাটে পলিপ্রোপাইলিন কারখানার শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
September 14th, 03:30 pm
ভারত মাতা কী জয়! আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সর্বানন্দ সোনোওয়ালজি, হরদীপ সিং পুরীজি, আসাম সরকারের মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কগণ এবং এখানে অগণিত সংখ্যায় উপস্থিত আমার ভাই ও বোনেরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি গোলাঘাট, আসামে বায়োইথানল প্ল্যান্ট উদ্বোধন করেন, পলিপ্রোপিলিন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
September 14th, 03:00 pm
পরিবেশবান্ধব জ্বালানির প্রচার ও জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল), গোলাঘাট, আসামে, আসাম বায়োইথানল প্ল্যান্ট উদ্বোধন করেন এবং একই স্থানে পলিপ্রোপিলিন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শারদীয় দুর্গা পূজার উদযাপন উপলক্ষে সকল নাগরিক ও আসামবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকীর তাৎপর্য স্মরণ করে গুরুজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।