প্রধানমন্ত্রী ২০-২১ ডিসেম্বর আসাম সফর করবেন

December 19th, 02:29 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০-২১ ডিসেম্বর আসাম সফর করবেন। ২০ ডিসেম্বর, বিকেল ৩টে নাগাদ প্রধানমন্ত্রী গুয়াহাটি পৌঁছাবেন। সেখানে তিনি লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন এবং বিমানবন্দরটি ঘুরে দেখবেন। এই উপলক্ষে তিনি এক জনসভায় ভাষণ দেবেন।