পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষে ভগবান বুদ্ধ বিষয়ক্ বিশাল আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
January 03rd, 12:00 pm
আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, গজেন্দ্র সিং শেখাওয়াত জি, কিরেন রিজিজু জি, রামদাস আঠাওয়ালে জি, রাও ইন্দ্রজিৎ জি, দিল্লির মুখ্যমন্ত্রী মহোদয়ের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি চলে গেছেন, দিল্লির সকল মন্ত্রী, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর শ্রী সাক্সেনা জি, মাননীয় রাষ্ট্রদূতগণ, কূটনৈতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্যবৃন্দ, বৌদ্ধ পণ্ডিতগণ, ধর্মাবলম্বীগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করলেন
January 03rd, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির রাই পিথোরা কালচারাল কমপ্লেক্সে ‘দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস : রেলিকস অফ দ্য অ্যাওয়েকেন্ড ওয়ান’ শীর্ষক ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই উপলক্ষে সমবেতদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ১২৫ বছর অপেক্ষার পর ভারতের ঐতিহ্য ফিরে এসেছে, ভারতের উত্তরাধিকার ফিরে এসেছে। তিনি বলেন, আজ থেকে ভারতের মানুষ ভগবান বুদ্ধের এই পবিত্র ধ্বংসাবশেষ দর্শন করতে এবং তাঁর আশীর্বাদ লাভ করতে পারবেন। শ্রী মোদী এই শুভ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে স্বাগত জানান এবং শুভেচ্ছা জানান। তিনি উপস্থিত ভিক্ষু ও ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন যে, তাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানকে নতুন শক্তি জোগাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের শুরুতেই এই শুভ উদযাপন অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ভগবান বুদ্ধের আশীর্বাদে ২০২৬ সাল বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতির এক নতুন যুগ নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।গুজরাটের গান্ধীনগরে পরিযায়ী পশু-প্রাণী সংক্রান্ত ত্রয়োদশ সিওপি সম্মেলনের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
February 17th, 01:37 pm
ভারত বিশ্বের অন্যতম বৈচিত্র্যপূর্ণ দেশ। বিশ্বের মোট ভৌগোলিক এলাকার ২.৪ শতাংশ অংশের অধিকারী দেশ হলেও সারা বিশ্বের জীববৈচিত্র্যের প্রায় ৮ শতাংশ ভারতে পাওয়া যায়। ভারতে বাস্তুতন্ত্রের বৈচিত্র্য রয়েছে, যেখানে বিভিন্ন বন্যপ্রাণীদের বসবাস। এই বাস্তুতন্ত্রগত বন্য পরিবেশগুলি হল পূর্ব হিমালয় এলাকা, পশ্চিম ঘাট এলাকা, ইন্দো-মায়ানমার এলাকা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এছাড়াও, ভারতে প্রায় ৫০০ প্রজাতির পরিযায়ী পাখি পাওয়া যায়।প্রধানমন্ত্রী গান্ধীনগরে বন্য পরিযায়ী পশু-প্রাণী সংরক্ষণ সংক্রান্ত ত্রয়োদশ সিওপি সম্মেলনের উদ্বোধন করলেন
February 17th, 12:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে গান্ধীনগরে বন্য পরিযায়ী পশু-প্রাণী সংরক্ষণ সংক্রান্ত ত্রয়োদশ কনফারেন্স অফ পার্টিজ (সিওপি) সম্মেলনের উদ্বোধন করেন।বৌদ্ধধর্ম ভারত-শ্রীলঙ্কা সম্পর্কের ক্ষেত্রে এক সদা বিচ্ছুরণ যোগ করেছে: প্রধানমন্ত্রী
May 12th, 10:20 am
শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ভেসাক দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বললেন দেশ পরিচালনা, সংস্কৃতি ও দর্শনের গভীরে রয়েছে লর্ড বুদ্ধের শিক্ষা। ভারতীয় উপমহাদেশ গোটা বিশ্বকে ভগবান বুদ্ধকে উপহার দিতে পেরে গর্বিত, যাঁর শিক্ষা আজও একইভাবে প্রাসঙ্গিক, বললেন প্রধানমন্ত্রী।প্রতিটি ভারতবাসী গুরুত্বপূর্ণ: মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী মোদী
April 30th, 11:32 am
লাল বাতি লাগানো গাড়ির জন্য দেশে ভিআইপি সংস্কৃতি চালু হয়েছিল, মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন ভরতে ভিআইপি নয় গুরুত্বপূর্ণ ইপিআই, যার মানে প্রতিটি ভারতীয়ই গুরুত্বপূর্ণ। ছুটির সময় অন্য ভাবে কাজে লাগানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। বললেন নতুন জিনিস পড়তে হবে। জানতে হবে অজানাকে। গরমের প্রকোপ থেকে ভীম অ্যাপ থেকে ভারতীয় সমাজের বিভিন্নতা নিয়ে সরব হন প্রধামমন্ত্রী।