নীতি আয়োগের পুনর্গঠন উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
April 25th, 10:46 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পুনর্গঠন উপলক্ষে শুভকামনা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, নীতি আয়োগ ভারতের নীতি-নির্ধারণী কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আত্মপ্রকাশ করেছে; এটি সমবায়মূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করছে, গুরুত্বপূর্ণ সংস্কারগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং নাগরিকদের ‘জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য’ বৃদ্ধি করছে। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদী কৌশলগত চিন্তাভাবনার একটি গতিশীল মঞ্চ হিসেবে কাজ করে চলেছে।শ্রী অশোক কুমার লাহিড়ী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন
April 25th, 10:43 pm
আজ নয়া দিল্লিতে শ্রী অশোক কুমার লাহিড়ী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। ‘নীতি আয়োগ’-এর ভাইস চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগে শ্রী মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, অর্থনীতি ও জননীতি ক্ষেত্রে শ্রী লাহিড়ীর সমৃদ্ধ অভিজ্ঞতা ভারতের সংস্কার যাত্রাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং দেশকে 'বিকশিত ভারত' বা উন্নত ভারত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবদান রাখবে।