ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফর
July 09th, 12:34 pm
১) বর্তমান নিরাপত্তা সংক্রান্ত যৌথ ঘোষণা (২০০৯)-র পুনর্নবীকরণ। এরমধ্যে আছে বাহিনীর আন্তঃকার্য সঞ্চালন, সক্ষমতা বর্ধন, সমুদ্র পথ, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি, সন্ত্রাসবাদ প্রতিরোধ, এইচএডিআর এবং ইউএনসিএলওএস, আশিয়ান, পিআইএফ, আইওআরএ-তে একীভূত পদক্ষেপ সহযোগিতার বিষয় হিসেবে।প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ভারত-অস্ট্রেলিয়া যৌথ ঘোষণা
July 09th, 10:55 am
আমরা, ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা আমাদের চিরকালীন নিকট দ্বিপাক্ষিক মৈত্রীর দ্বারা বন্ধনে আবদ্ধ, আমাদের দেশের কৌশলগত অংশীদারিত্বকে জোরদার করতে আমাদের নিষ্ঠায় ঐক্যবদ্ধ এবং মুক্ত, শান্তিপূর্ণ, স্থায়ী এবং সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরের জন্য অভিন্ন উদ্দেশ্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে এই যৌথ ঘোষণা করছি।India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.যৌথ উন্নয়ন, সমৃদ্ধি এবং স্থিতিস্থাপকতার জন্য কৌশলগত সমন্বয় ও আস্থার অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া
July 02nd, 10:22 pm
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে ১৬-তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষে ১ থেকে ৩ জুলাই ২০২৬ পর্যন্ত এক সরকারি সফরে ভারত আসেন। প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইও এবং শিল্পপতিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ছিল। এটি ছিল প্রধানমন্ত্রী তাকাইচির প্রথম সরকারি ভারত সফর।ভারত এবং ভিয়েতনামের বর্ধিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ বিবৃতি
May 06th, 05:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ভিয়েতনাম সমাজতান্ত্রিক সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান মাননীয় তো লাম, ০৫ মে থেকে ০৭ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। তাঁর সফর সঙ্গী ছিল একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। বাণিজ্যিক জগতের শীর্যস্থানীয়দের একটি দলও এসেছিলেন ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।ফলাফলের তালিকা : ভিয়েতনামের রাষ্ট্রপতির ভারত সফর
May 06th, 03:44 pm
আইআরইএল (ইন্ডিয়া) লিমিটেড এবং ভিয়েতনামের ইনস্টিটিউট ফর টেকনোলজি অফ রেডিওঅ্যাক্টিভ অ্যান্ড রেয়ার এলিমেন্টস-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্র।ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 06th, 01:00 pm
রাষ্ট্রপতি তো লামকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আমি আনন্দিত। ভিয়েতনামের রাষ্ট্রপতি হওয়ার এক মাসের মধ্যেই একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল এবং বহু ব্যবসায়ী নেতাকে সঙ্গে নিয়ে তাঁর এই ভারত সফর স্পষ্টভাবে প্রমাণ করে যে, ভারত-ভিয়েতনাম সম্পর্ককে তিনি অগ্রাধিকার দেন।আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ
December 20th, 03:20 pm
নমস্কার। লুইৎপোরিয়া রাইজোলোঈ মুর শ্রোদ্ধা আরু মরোম জাসিসু ! ( ব্রহ্মপুত্র নদের দু-পাড়ে অবস্থিত রাজ্যের জনগণকে আমার শ্রদ্ধা এবং অভিবাদন জানাই।)প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন
December 20th, 03:10 pm
আসামের সংযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সম্প্রসারণ এবং বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে সমাবেশে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন যে, আজ আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির উৎসব। তিনি বলেন যে, যখন অগ্রগতির আলো মানুষের কাছে পৌঁছায়, তখন জীবনের প্রতিটি পথ নতুন উচ্চতা স্পর্শ করতে শুরু করে। প্রধানমন্ত্রী আরও বলেন যে, আসামের মাটির প্রতি তাঁর গভীর ভালোবাসা, এখানকার মানুষের স্নেহ ও ভালোবাসা এবং বিশেষ করে আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলের মা ও বোনেদের উষ্ণতা আর আপন করে নেওয়ার অনুভূতি তাঁকে ক্রমাগত অনুপ্রাণিত করে এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করে। তিনি বলেন যে, আজ আবারও আসামের উন্নয়নে একটি নতুন অধ্যায় যুক্ত হলো। ভারতরত্ন ভূপেন হাজারিকার গানের পঙক্তি উল্লেখ করে শ্রী মোদী জোর দিয়ে বলেন যে, এর অর্থ হলো,, মহান ব্রহ্মপুত্র নদের তীর আলোকিত হবে, অন্ধকারের প্রতিটি প্রাচীর ভেঙে যাবে এবং এটি অবশ্যই ঘটবে কারণ এটি জাতির সংকল্প ও দৃঢ় অঙ্গীকার।২২তম আশিয়ান-ভারত শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রারম্ভিক ভাষণ
October 26th, 02:20 pm
আমার আশিয়ান পরিবারে আরও একবার যোগ দেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।কোয়ালালামপুরে ২২তম আসিয়ান – ভারত শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
October 26th, 02:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২তম আসিয়ান – ভারত শিখর সম্মেলনে ভার্চ্যুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী এবং আসিয়ান নেতৃবর্গ ভারত – আসিয়ান সম্পর্কের অগ্রগতি যৌথভাবে পর্যালোচনা করেন। এছাড়াও, সর্বাত্মক কৌশলগত সহযোগিতা শক্তিশালী করার নানা উদ্যোগ নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। ভারত – আসিয়ান শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী এই নিয়ে বারোবার অংশ নিলেন।২২তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
October 25th, 09:48 am
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, প্রধানমন্ত্রী মোদী ২০২৫ সালের ২৬ অক্টোবর ভার্চুয়ালি ২২তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী মোদী আমাদের অ্যাক্ট ইস্ট নীতি এবং ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ আসিয়ান নেতাদের সঙ্গে আসিয়ান-ভারত সম্পর্কের অগ্রগতি যৌথভাবে পর্যালোচনা করবেন।ভারত-জাপান অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী-র ভাষণ
August 29th, 11:20 am
আমি প্রধানমন্ত্রী ইশিবাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, কারণ উনি এই ফোরামে আসার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। তাঁর মূল্যবান বক্তব্যের জন্য আমি ওঁকে অভিনন্দন জানাই।ভারত-জাপান অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর
August 29th, 11:02 am
টোকিওয় ভারত-জাপান অর্থনৈতিক ফোরামের বৈঠকে আজ যোগ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ভারতীয় শিল্প মহাসংঘ -সিআইআই এবং কেইদানরেন (জাপান বিজনেজ ফেডারেশন)এই বৈঠকের আয়োজন করে। ভারত ও জাপানের প্রথম সারির শিল্পপতিরা এবং ভারত-জাপান বিসনেজ লিডার্স ফোরামের সিইওরাও এই বৈঠকে যোগ দেন।রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 23rd, 11:00 am
আজ, যখন আমি রাইজিং নর্থইস্টের এই বিশাল মঞ্চে রয়েছি, তখন আমার হৃদয়ে গর্ব, আত্মীয়তা, আপনত্বেরর অনুভূতি জাগছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভবিষ্যতের প্রতি দৃঢ় হচ্ছে অগাধ বিশ্বাস। মাত্র কয়েক মাস আগে, আমরা ভারত মণ্ডপে অষ্টলক্ষ্মী মহোৎসব উদযাপন করেছি, আজ আমরা উত্তর-পূর্বে বিনিয়োগ উদযাপন করছি। এত বিপুল সংখ্যক শিল্পোদ্যোগের নেতা এখানে এসেছেন। এর থেকে বোঝা যায় যে, উত্তর-পূর্বাঞ্চলের জন্য সকলেই উৎসাহী, উত্তেজিত এবং নতুন স্বপ্ন দেখছে। এই কাজের জন্য আমি সমস্ত মন্ত্রক এবং সমস্ত রাজ্য সরকারকে অভিনন্দন জানাই। আপনাদের প্রচেষ্টার ফলে এই এলাকায় বিনিয়োগের জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। আমার পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে, আমি আপনাদের সকলকে নর্থ ইস্ট রাইজিং সামিটের সাফল্যের জন্য শুভকামনা জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাইজিং নর্থ ঈষ্ট ইনভেস্টর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করেছেন
May 23rd, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাইজিং নর্থ ঈষ্ট ইনভেস্টর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের ভবিষ্যতের প্রতি অপরিসীম আস্থা প্রকাশ করেন। তিনি ভারত মণ্ডপমে সম্প্রতি অনুষ্ঠিত অষ্টলক্ষ্মী মহোৎসবের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, এদিনের অনুষ্ঠান উত্তর-পূর্বে বিনিয়োগের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি এই শীর্ষ সম্মেলনে শিল্প নেতৃত্বের উল্লেখযোগ্য উপস্থিতির কথা তুলে ধরেন, যা এই অঞ্চলে সুযোগ-সুবিধা তৈরিতে উৎসাহ যোগাবে। একটি সমৃদ্ধ বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির জন্য প্রধানমন্ত্রী সব মন্ত্রক এবং রাজ্য সরকারকে অভিনন্দন জানান। এই সম্মেলনের প্রশংসা করে উত্তর-পূর্বাঞ্চলের বিকাশ অব্যাহত রেখে উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেন।ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব নিয়ে যৌথ ঘোষণা
April 04th, 07:29 pm
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রীমতী পেতংতার্ন সিনাওয়াত্রার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩ ও ৪ এপ্রিল সরকারি সফরে থাইল্যান্ডে যান এবং ব্যাঙ্ককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ বৈঠকে যোগ দেন। ব্যাঙ্ককে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
April 03rd, 03:01 pm
যে উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তা আমি এখানে পেয়েছি, সেজন্য প্রধানমন্ত্রী শিনাওয়াত্রাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
November 19th, 06:09 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রিও ডি জেনেইরো’তে জি-২০ শীর্ষ বৈঠকের ফাঁকে ইন্দোনেশিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট মাননীয় প্রবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতার মধ্যে এটি ছিল প্রথম সাক্ষাৎকার।এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 21st, 10:25 am
এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে উপস্থিত সম্মাননীয় অতিথিদের স্বাগত জানাই। এই শীর্ষ সম্মেলনে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, বিভিন্ন ক্ষেত্রের বিশ্ব নেতারাও তাঁদের মতামত সবার সঙ্গে ভাগ করে নেবেন।