রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
April 17th, 11:10 am
এই সভার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমি শ্রী হরিবংশ জি-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা আপনার প্রতি এই সভার গভীর আস্থারই প্রতিফলন। বিগত সময়ে আপনার অভিজ্ঞতা থেকে সভা যে সুফল পেয়েছে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে আপনি যে চেষ্টা চালিয়েছেন, এটি সেই বার্তাই দিচ্ছে। এটি অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা, একটি কার্যশৈলীর প্রতি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা এবং সেই স্বতঃস্ফূর্ত কার্যশৈলীর প্রতি স্বীকৃতিও বটে। আমরা সবাই দেখেছি যে, হরিবংশ জি-র নেতৃত্বে এই সভার শক্তি ও সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে, তিনি শুধুমাত্র সভার কাজই পরিচালনা করেন না, বরং সভাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি তাঁর জীবনের বিগত অভিজ্ঞতাসমূহকেও অত্যন্ত সুচারুভাবে কাজে লাগান। তাঁর অভিজ্ঞতা সভার সমগ্র কার্যপ্রণালী, আচরণবিধি এবং সামগ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে। আমি পুরোপুরি বিশ্বাস, ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাঁর এই নতুন কার্যকালও একই উদ্দীপনা, ভারসাম্য এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলবে এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সভার মর্যাদা এক নতুন উচ্চতায় পৌঁছবে।রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
April 17th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং টানা তিনবার রাজ্যসভার উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শ্রী হরিবংশকে আন্তরিক অভিনন্দন জানান। এই ঐতিহাসিক সাফল্যনকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, শ্রী হরিবংশের প্রতি এই সভার গভীর আস্থার এবং তিনি এই প্রতিষ্ঠানের জন্য যে মূল্যবান অভিজ্ঞতা বয়ে এনেছেন, এটি তারই প্রতিফলন। শ্রী মোদী বলেন, টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা তাঁর অভিজ্ঞতা, তাঁর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং তাঁর মর্যাদাপূর্ণ কর্মশৈলীর প্রতি এই সভার অনুমোদনেরই সিলমোহর।চন্দ্রবিজয়ের এই ঘটনা আমাদের জাতীয় গর্ব, যা আজ পৌঁছে গেছে চন্দ্রপৃষ্ঠেও: প্রধানমন্ত্রী মোদী
August 26th, 08:15 am
আজ বেঙ্গালুরুতে ইসরো-র টেলিমেট্রিক ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক (ISTRAC)-এ চন্দ্রায়নের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী। গ্রীস থেকে দেশে প্রত্যাবর্তন করে ‘চন্দ্রায়ন-৩’ মিশনের সাফল্যে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দিত করতে তিনি এইভাবেই তাঁদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হন।ভারতের চন্দ্রবিজয় আমাদের জাতীয় গর্ব; চাঁদের মাটি স্পর্শ করার মুহূর্তটি হল এই ধরনের অভিযানে অনুপ্রাণিত হওয়ার আরও একটি বিরল মুহূর্ত
August 26th, 07:49 am
ভারতের চন্দ্রাভিযানকে নিছক সাফল্য আখ্যা দিতে নারাজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, এই প্রচেষ্টা অসীম মহাকাশে ভারতের বৈজ্ঞানিক সত্যকে প্রতিষ্ঠা করেছে। চন্দ্রবিজয়ের এই ঘটনা আমাদের জাতীয় গর্ব, যা আজ পৌঁছে গেছে চন্দ্রপৃষ্ঠেও। এই ঘটনাকে এক কথায় নজিরবিহীন বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বর্তমান ভারত শুধুমাত্র অকুতোভয়ই নয়, একইসঙ্গে তা অনলস পরিশ্রমী। এ হল এমনই এক ভারত যে একদা অন্ধকারকে আলোকিত করেছে কারণ, ভারত সবকিছুকেই নতুন দৃষ্টিতে অভিনব উপায় ও পদ্ধতিতে নতুন করে আবিষ্কার করে। একুশ শতকে বিশ্বে বড় বড় সমস্যাগুলির সমাধান প্রচেষ্টায় ভারত এখন প্রস্তুত।A combination of Belgian capacities & India’s economic growth can produce promising opportunities for both sides: PM
March 30th, 07:13 pm
Nothing is impossible, once efforts are coordinated: PM
March 30th, 07:12 pm