প্রধানমন্ত্রী মোদী গুজরাটের নবসারিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

September 08th, 02:45 pm

গুজরাটের নবসারিতে আয়োজিত এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী এই অঞ্চলের সাথে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের পেছনে থাকা সেবার মানসিকতা ও জনঅংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।

গুজরাটের ভাদোদরায় আয়োজিত ‘নমো ফর বিকশিত ভারত’ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণ

September 08th, 12:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাদোদরায় ৩৫,০০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন।

গুজরাটের ভদোদরায় ৩৫,০০০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর

September 08th, 12:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাদোদরায় ৩৫,০০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন।

প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র এবং গুজরাট সফরে যাবেন

September 07th, 11:51 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র এবং গুজরাট সফরে যাবেন। দুপুর ১২-টা নাগাদ প্রধানমন্ত্রী ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকা বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। তিনি অনুষ্ঠানে সমাবেশে ভাষণ দেবেন।

প্যারিসে স্বামীনারায়ন হিন্দু মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

September 06th, 10:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্যারিসে বিএপিএস স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে ভাষণ দিলেন। ফরাসি রাজধানীতে এই মহা উদ্বোধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ঐতিহাসিক ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিস্তম্ভ। শ্রী মোদী বলেন, “এই স্বামীনারায়ণ হিন্দু মন্দির ভারত এবং ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্কের একটি নতুন মাইলফলক।”

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারিসে বিএপিএস স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে ভাষণ দিলেন

September 06th, 10:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্যারিসে বিএপিএস স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে ভাষণ দিলেন। ফরাসি রাজধানীতে এই মহা উদ্বোধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ঐতিহাসিক ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিস্তম্ভ। শ্রী মোদী বলেন, “এই স্বামীনারায়ণ হিন্দু মন্দির ভারত এবং ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্কের একটি নতুন মাইলফলক।”

শ্রী রাম কলেজ অফ কমার্স (এসআরসিসি)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 05th, 07:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী রাম কলেজ অফ কমার্স (এসআরসিসি)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমবেত শ্রোতাদের উদ্দেশ ভাষণ দেওয়ার সময় তিনি উল্লেখ করেন যে, এই অনুষ্ঠানটি কলেজ এবং দেশের শিক্ষা ক্ষেত্র - উভয়ের জন্যই একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এখানে বিভিন্ন প্রজন্মের মানুষ একত্রিত হয়েছেন। শ্রী মোদী বলেন, আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রী রাম জির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর দূরদর্শী চিন্তাধারার প্রতি মাথা নত করছি।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী রাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন

September 05th, 07:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী রাম কলেজ অফ কমার্স (এসআরসিসি)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমবেত শ্রোতাদের উদ্দেশ ভাষণ দেওয়ার সময় তিনি উল্লেখ করেন যে, এই অনুষ্ঠানটি কলেজ এবং দেশের শিক্ষা ক্ষেত্র - উভয়ের জন্যই একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এখানে বিভিন্ন প্রজন্মের মানুষ একত্রিত হয়েছেন। শ্রী মোদী বলেন, আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রী রাম জির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর দূরদর্শী চিন্তাধারার প্রতি মাথা নত করছি।

জল বিষয়ে জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে পৌরোহিত্য প্রধানমন্ত্রীর

September 02nd, 09:00 pm

জলশক্তি মন্ত্রক আয়োজিত জল নিয়ে ২ দিনের জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে আজ পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। টিম ইন্ডিয়ার মানসিকতাকে জোরদার করতে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে বিভাগীয় সম্মেলন সিরিজের এটিই প্রথম। যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার মানসিকতাকে গভীরতা দিতে এবং জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্রে যৌথ অংশীদারিত্বের প্রসারে এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের স্বার্থে এই সম্মেলনের আয়োজন।

"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজবেকিস্তান সফরের সময় জারি হওয়া যৌথ বিবৃতি "

August 30th, 05:56 pm

উজবেকিস্তান সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট সাভাকাত মিরজিইয়োওয়েভ-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৯-৩০ অগাস্ট ওই দেশে রাষ্ট্রীয় সফর করেন। প্রেসিডেন্ট মিরজিইয়োওয়েভ এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা হয়। আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়েও মতবিনিময় করেন তাঁরা। দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার কথা বলেছেন তাঁরা।

ভারত-উজবেকিস্তান অংশীদারিত্ব আরও জোরদার হলে তা মধ্য এশিয়ায় শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে এক শক্তিশালী শক্তি হিসেবে কাজ করবে: যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী

August 30th, 01:30 pm

ভারত-উজবেকিস্তান যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতি ইতিবাচক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং গভীর বন্ধুত্বের জন্য রাষ্ট্রপতি শাভকাত মিরজিওয়েভের প্রশংসা করেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে 'সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব'-এর পর্যায়ে উন্নীত করার প্রেক্ষাপটে, প্রধানমন্ত্রী মোদী ২০৩০ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা এবং পরিকাঠামো উন্নয়নে পারস্পরিক লাভজনক সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনার কথা ঘোষণা করেন; পাশাপাশি তিনি বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন।

৫৩তম ‘প্রগতি’ বৈঠকে রেল, সড়ক এবং বিদ্যুৎ ক্ষেত্রের ৬টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

August 25th, 09:31 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তথ্যপ্রযুক্তি নির্ভর পন্থায় প্রোঅ্যাক্টিভ গভর্ন্যান্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টশন- ‘প্রগতি’র বৈঠকে রেল, সড়ক এবং বিদ্যুৎ ক্ষেত্রের ৬টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করলেন।

২০২৫ ব্যাচের প্রশিক্ষণরত আইএফএস আধিকারিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন

August 24th, 07:13 pm

ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস)-এর ২০২৫ ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকরা আজ সকালে সেবা তীর্থে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। এই দলে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা ৫০ জন আইএফএস আধিকারিক শিক্ষার্থী ছিলেন।

'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরাম ২০২৬'-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 21st, 09:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

August 21st, 08:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।

ভারত সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় উচ্চ-পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করলেন প্রধানমন্ত্রী

August 20th, 09:37 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে তাঁর ৭, লোককল্যাণ মার্গের বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে তৃতীয় উচ্চ-পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। তিনি পরিকাঠামো, সংযোগ, নিরাপত্তা, বিদেশ এবং শাসনব্যবস্থা সংক্রান্ত মন্ত্রক ও বিভাগগুলির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের মূল দিকসমূহ

August 15th, 04:44 pm

প্রধানমন্ত্রী মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি গত ১২ বছরে উৎপাদন শিল্প, ডিজিটাল অগ্রগতি এবং নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতের অগ্রগতির একটি বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। এছাড়া, জাতীয় লক্ষ্য অর্জনের লক্ষ্যে সাতটি মূল খাত নিয়ে গঠিত রূপান্তরমূলক ‘সপ্ত ধারা’-রও তিনি উন্মোচন করেন।

রূপান্তরের ১২ বছর: স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

August 15th, 01:18 pm

স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১২ বছরে ভারতের রূপান্তরের ওপর আলোকপাত করেন এবং উৎপাদন, ডিজিটাল পরিকাঠামো, মৌলিক সুযোগ-সুবিধা, জ্বালানি নিরাপত্তা, যুব ক্ষমতায়ন, উদ্ভাবন, সামাজিক সুরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্জিত অগ্রগতির রূপরেখা তুলে ধরেন।

এক বছরে ১ কোটি তরুণকে এআই বিষয়ক দক্ষতা প্রদানের ঘোষণা প্রধানমন্ত্রীর

August 15th, 01:01 pm

৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, খেলাধুলা, সিভিল ডিফেন্স, সেমিকন্ডাক্টর উৎপাদন, পারমাণবিক শক্তি এবং নারী-নেতৃত্বাধীন উন্নয়ন—এই বিষয়গুলোকে কেন্দ্র করে একাধিক উদ্যোগ ও লক্ষ্যের কথা ঘোষণা করেন।

৮০তম স্বাধীনতা দিবসের ভাষণে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে পরবর্তী পদক্ষেপের জন্য জোরালো আহ্বান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

August 15th, 12:51 pm

লালকেল্লার প্রাকার থেকে দেওয়া ৮০তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার পথে ভারতের যাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে একগুচ্ছ জোরালো আহ্বান জানিয়েছেন। দেশের কর্মসংস্কৃতি, চিন্তাভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষার মাত্রায় পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নাগরিক, সরকার, শিল্প, কৃষক, যুবসমাজ এবং সমাজের অন্যান্য অংশের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।