এফআইডিই ওয়ার্ল্ড ব্লিৎজ দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়ের জন্য অর্জুন এরিগেইসিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
December 31st, 09:04 am
দোহায় এফআইডিই ওয়ার্ল্ড ব্লিৎজ দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়ের জন্য অর্জুন এরিগেইসিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অতি সম্প্রতি এফআইডিই র্যা পিড দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ জেতার পর অর্জুনের মুকুটে আরও একটি পালক জুড়ল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি অর্জুনের দক্ষতা, ধৈর্য্য ও নিষ্ঠার প্রশংসা করেছেন।২০২৫ ফিডে বিশ্ব ব়্যাপিড দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের জন্য অর্জুন এরিগাইসি-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
December 29th, 03:38 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দোহায় ফিডে বিশ্ব ব়্যাপিড দাবা প্রতিযোগিতায় ওপেন বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য অর্জুন এরিগাইসি-কে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, “তার নিষ্ঠা উল্লেখযোগ্য। ভবিষ্যতের জন্য তাকে জানাই অনেক শুভেচ্ছা।”প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দাবাড়ু অর্জুন এরিগাইসি-কে অভিনন্দন জানিয়েছেন রেটিং-এ ২৮০০ পয়েন্ট অতিক্রম করার জন্য
October 27th, 11:08 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি-কে ২৮০০ রেটিং পয়েন্ট অতিক্রম করার জন্য অভিনন্দন জানিয়েছেন।