মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
March 19th, 04:52 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন।প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেছেন
February 08th, 11:19 am
আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে পেরদানা পুত্রা কমপ্লেক্সে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এবং তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। এরপর, দুই নেতা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবন সেরি পেরদানাতে সীমিত এবং প্রতিনিধিদল-স্তরের বৈঠকে মিলিত হন।ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর
February 08th, 11:05 am
ভারত সাধারণতন্ত্রের সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে অডিও-ভিজ্যুয়াল সহ-প্রযোজনা চুক্তিমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি
February 08th, 08:35 am
প্রথমত, আমি আমার ঘনিষ্ঠ বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত বছর, আমি আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারিনি। কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া সফর করব। এবং আজ, ২০২৬ সালের আমার প্রথম বিদেশ ভ্রমণে, আমি মালয়েশিয়ায় এসেছি।ভারতের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর উপলক্ষে ভারত ও মালয়েশিয়ার যৌথ বিবৃতি
February 08th, 08:30 am
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, ভারত প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্য শ্রী নরেন্দ্র মোদী ৭ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মালয়েশিয়া সফর করেন। এই সফরটি দুই দেশের মধ্যে সভ্যতাগত সংযোগের উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী জনগণের মধ্যেকার সম্পর্ককে প্রতিফলিত করেছে। এটি ভারত-মালয়েশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত ও প্রসারিত করার জন্য দুই নেতার যৌথ অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করেছে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 08th, 08:20 am
আমার মহামান্য বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আমি আপনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যেভাবে আমাকে এবং আমার প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়েছে, এবং আপনি যেভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মালয়েশিয়ার জীবনের সারমর্ম তুলে ধরেছেন—ঐতিহ্যকে ছাপিয়ে সবকিছু এত সুন্দরভাবে আয়োজন করেছেন, তা আমার স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে। এর জন্য আমি আমার গভীরতম কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুত্বের অর্থ কী, তাঁর গভীরতা ও উচ্চতা আমি সত্যিই অনুভব করেছি, এবং এর জন্য আমি আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ।মালয়েশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
February 07th, 03:59 pm
আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন
February 07th, 03:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে ভাষণ দেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই শুভেচ্ছা প্রকাশের উষ্ণতা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তিনি এই কমিউনিটি অনুষ্ঠান উদযাপনে যোগ দেওয়ার জন্য তাঁর প্রিয় বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন এবং নিজের গাড়িতে করে তাঁকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন। শ্রী মোদি আরও বলেন, “এই বিশেষ আন্তরিক ব্যবহারগুলো ভারত এবং এখানে উপস্থিত জনগণের প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভালোবাসা ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে।”প্রধানমন্ত্রী কুয়ালালামপুরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
February 07th, 02:30 pm
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাননীয় দাতো' সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭-৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মালয়েশিয়া সফর করছেন। ২০১৫ সালের পর এটি প্রধানমন্ত্রীর তৃতীয় মালয়েশিয়া সফর।মালয়েশিয়া সফরের আগে প্রধানমন্ত্রীর প্রস্থান বিবৃতি
February 07th, 08:45 am
আমার বন্ধু প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আমি আজ এক সরকারি সফরে মালয়েশিয়ায় যাচ্ছি।মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মালয়েশিয়ার কুয়ালালামপুর সফর
February 04th, 04:17 pm
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, প্রধানমন্ত্রী মোদী ২০২৬-এর ৭-৮ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এই সফরকালে, প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিধি পর্যালোচনা করবেন। তিনি ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন এবং দশম ভারত-মালয়েশিয়া সিইও ফোরামে অংশগ্রহণ করবেন।২২তম আশিয়ান-ভারত শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রারম্ভিক ভাষণ
October 26th, 02:20 pm
আমার আশিয়ান পরিবারে আরও একবার যোগ দেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।কোয়ালালামপুরে ২২তম আসিয়ান – ভারত শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
October 26th, 02:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২তম আসিয়ান – ভারত শিখর সম্মেলনে ভার্চ্যুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী এবং আসিয়ান নেতৃবর্গ ভারত – আসিয়ান সম্পর্কের অগ্রগতি যৌথভাবে পর্যালোচনা করেন। এছাড়াও, সর্বাত্মক কৌশলগত সহযোগিতা শক্তিশালী করার নানা উদ্যোগ নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। ভারত – আসিয়ান শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী এই নিয়ে বারোবার অংশ নিলেন।আসিয়ান সভাপতিত্ব গ্রহণের জন্য মালেশিয়ার প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
October 23rd, 10:55 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মালেশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আসিয়ান সভাপতিত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেনব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৭তম ব্রিকস্ শিখর সম্মেলনের অবসরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী
July 07th, 05:13 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ১৭তম ব্রিকস্ শিখর সম্মেলনের অবসরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আনোয়ার বিন ইব্রাহিমের সঙ্গে দেখা করেছেন।