নতুন দিল্লির ভারত মণ্ডপমে যুগ্ম কনক্লেভে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

April 29th, 11:01 am

আজ সরকার, শিক্ষাজগৎ এবং বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রের মতো বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত বহু মানুষ এখানে সমবেত হয়েছেন। এই ঐক্য, এই সঙ্গমকে যুগ্ম বলি আমরা। এ এমন এক সম্মেলন যেখানে 'বিকশিত ভারত' -এর ক্ষেত্রে প্রাসঙ্গিক ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ সমবেত হয়েছেন। আমি বিশ্বাস করি যে, এই উদ্যোগ ভারতের উদ্ভাবন ক্ষমতা এবং নিবিড় প্রযুক্তি ক্ষেত্রে দেশের পারদর্শিতা বাড়ানোর উদ্যোগে সহায়ক হবে। আজ আইআইটি কানপুর এবং আইআইটি বম্বেতে কৃত্রিম বুদ্ধিমত্তা, জীববিজ্ঞান, জৈব প্রযুক্তি, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্র চালু হচ্ছে। এরই সঙ্গে সূচনা হচ্ছে ওয়াধওয়ানি ইনোভেশন নেটওয়ার্কের। জাতীয় গবেষণা ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে গবেষণামূলক কর্মকান্ড এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আমি ওয়াধওয়ানি ফাউন্ডেশন, আমাদের বিভিন্ন আইআইটি এবং এই উদ্যোগের সঙ্গে যুক্ত সবপক্ষকে হার্দিক অভিনন্দন জানাই। বিশেষ করে বলব, আমার বন্ধু রমেশ ওয়াধওয়ানি জির কথা। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় সরকারি ও বেসরকারি ক্ষেত্র যৌথভাবে দেশের শিক্ষা ব্যবস্থায় একের পর এক ইতিবাচক পরিবর্তন এনেছে।

যুগ্ম উদ্ভাবনা কনক্লেভে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

April 29th, 11:00 am

নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ যুগ্ম উদ্ভাবনা কনক্লেভে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিকশিত ভারতের লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত এই আলোচনায় সরকারি আধিকারিক এবং শিক্ষা ও গবেষণা জগতের প্রতিনিধিদের উপযুক্ত সংখ্যায় প্রতিনিধিত্বে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। ভারতের উদ্ভাবনমূলক উদ্যোগকে এই সম্মেলন আরও জোরদার করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী। তিনি আইআইটি কানপুর এবং আইআইটি বম্বেতে কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব প্রযুক্তি ও স্বাস্থ্য বিষয়ক গবেষণায় একাধিক কেন্দ্রের উদ্বোধনের প্রসঙ্গ তুলে ধরেন। গবেষণামূলক কর্মকাণ্ডের প্রসারে জাতীয় গবেষণা ফাউন্ডেশনের সঙ্গে ওয়াধওয়ানি ইনোভেশন নেটওয়ার্কের সমঝোতার বিষয়টি অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে দেশের শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের প্রয়াসে শ্রী রমেশ ওয়াধওয়ানির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

ভারতের উদ্ভাবনা পরিমণ্ডলে বেসরকারি লগ্নিতে গতি আনতে প্রধানমন্ত্রী ২৯ এপ্রিল যুগ্ম সম্মেলনে যোগ দেবেন

April 28th, 07:07 pm

শব্দটির সংস্কৃত অর্থ ‘সম্মিলন’। সেখানে উপস্থিত থাকবেন প্রশাসন, শিক্ষা জগৎ, শিল্প মহল এবং উদ্ভাবনা পরিমণ্ডলের প্রতিনিধিরা। নতুন চিন্তাভাবনা এবং উদ্ভাবন ক্ষেত্রের প্রসারে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ওয়াধওয়ানি ফাউন্ডেশনের মধ্যে ১ হাজার ৪০০ কোটি টাকার যৌথ উদ্যোগ এই বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যাবে।

বাজেট-উত্তর ওয়েবিনারে কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ভাষণ

March 05th, 01:35 pm

এই গুরুত্বপূর্ণ বাজেট ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনে বিনিয়োগ-এই থিম উন্নত ভারতের পথচিত্রকে ব্যাখ্যা করে। আপনারা এবছরের বাজেটে এর প্রভাব অনেক বেশি মাত্রায় দেখতে পাবেন। সেইজন্য এই বাজেট ভারতের ভবিষ্যতের জন্য নীল নকশা হয়ে উঠেছে। আমরা মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনে বিনিয়োগে যতটা গুরুত্ব দিয়েছি, ততটাই অগ্রাধিকার দিয়েছি পরিকাঠামো এবং শিল্পে। আপনারা সকলে জানেন যে, দেশের অগ্রগতিতে ক্ষমতাবর্ধন এবং প্রতিভার লালন-পালনের কাজ ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে। সেইজন্য উন্নয়নের পরবর্তী পর্বে আমাদের এইসব ক্ষেত্রে আরও বেশি করে বিনিয়োগ করতে হবে। এরজন্য সব পক্ষকে এগিয়ে আসতে হবে। কারণ, দেশের অর্থনৈতিক সাফল্যের জন্য এটা প্রয়োজনীয়। একইসঙ্গে প্রত্যেক সংস্থার সাফল্যের জন্য এটাই ভিত্তি।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাজেট-উত্তর ওয়েবিনারে কর্মসংস্থান বৃদ্ধি - মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনের বিনিয়োগ নিয়ে ভাষণ দিয়েছেন

March 05th, 01:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বাজেট-উত্তর ওয়েবিনারে কর্মসংস্থান বৃদ্ধি - মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনের বিনিয়োগ নিয়ে ভাষণ দিয়েছেন। সমাবেশে ভাষণে তিনি ওয়েবিনারের থিম ‘মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনে বিনিয়োগ’ যা বিকশিত ভারতের পথচিত্রকে নির্দেশ করে তার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন যে, এবারের বাজেট এই থিমের বৃহৎ মাত্রায় প্রকাশ এবং এটি ভারতের ভবিষ্যতের নীল নকশা হিসেবে কাজ করবে। পরিকাঠামো, শিল্প, মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনে সমান অগ্রাধিকারে বিনিয়োগের ওপর জোর দেন তিনি। দেশের অগ্রগতিতে ক্ষমতাবর্ধন এবং মেধার লালন পালনকে ভিত্তি হিসেবে বর্ণনা করে শ্রী মোদী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং উন্নয়নের পরবর্তী পর্যায়ে এই সকল ক্ষেত্রে আরও বেশি করে বিনিয়োগ করতে বলেন। তিনি জোর দিয়ে বলেন যে, দেশের অর্থনৈতিক সাফল্যের জন্য এটি জরুরি এবং প্রত্যেক সংস্থার সাফল্যের এটি ভিত্তি।

এক দেশ এক সদস্যতা প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

November 25th, 08:42 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক সদস্যতা প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে সরকারি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলিতে ডিজিটাল মাধ্যমে দেশ-বিদেশের আন্তর্জাতিক মানের গবেষণা নিবন্ধ এবং পত্রিকা এনে দেওয়া হবে জ্ঞানপিপাসুদের হাতের নাগালে।

উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়া ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 11th, 12:00 pm

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সদস্য শ্রী অশ্বিনী বৈষ্ণ এবং জিতিন প্রসাদ, সেমিকন্ডাক্টর শিল্পে যুক্ত আন্তর্জাতিক স্তরের বড় বড় সংস্থাগুলির প্রতিনিধিরা, শিক্ষা গবেষণা এবং উদ্ভাবন জগতের অংশীদাররা, অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা, ভদ্র মহোদয়া এবং ভদ্র মহোদয়গণ!

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়া ২০২৪-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

September 11th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের গ্রেডার নয়ডায় ইন্ডিয়া এক্সপো মার্টে সেমিকন ইন্ডিয়া ২০২৪-এর উদ্বোধন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনী তিনি ঘুরে দেখেন। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর তিনদিনের এই সম্মেলনে সেমিকনডাকটর শিল্পের বিশ্বজনীন কেন্দ্র হিসেবে ভারতকে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত নীতি কৌশল তুলে ধরা হয়েছে।

অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের পরিচালন পর্ষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

September 10th, 04:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর ৭ নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের পরিচালন পর্ষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছেন। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের বর্তমান অবস্থান এবং গবেষণার কাজ আরও সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়।