President of Sri Lanka, Anura Kumara Dissanayake meets Prime Minister
February 20th, 09:49 pm
PM Modi met Sri Lankan President Anura Kumara Dissanayake, reaffirming the strong friendship between India and Sri Lanka. The two leaders reviewed the progress in India–Sri Lanka relations in recent times and discussed avenues of cooperation in multiple areas..পবিত্র দেবনীমোরির অবশেষ প্রদর্শনীর উদ্বোধন করায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ
February 05th, 10:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কলম্বোয় গঙ্গারামায়া মন্দিরে পবিত্র দেবনীমোরি অবশেষ প্রদর্শনীর উদ্বোধন করায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শ্রী অনুরা কুমারা দিশানায়েকেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
December 01st, 08:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাননীয় অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ঘূর্ণিঝড় দিতওয়াহ’র তাণ্ডবের জেরে শ্রীলঙ্কায় বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে সমবেদনা ব্যক্ত করেন শ্রী মোদী।শ্রীলঙ্কায় দিতোয়া ঘুর্ণিঝড়ে জীবনহানিতে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
November 28th, 03:37 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কায় দিতোয়া ঘুর্ণিঝড়ে যেসব মানুষ তাদের নিকট আত্মীয়কে হারিয়েছেন আজ তাঁদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দ্রুত পুনর্বাসন, সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের প্রার্থনা করেছেন তিনি।জম্মু ও কাশ্মীরে পহলগাঁও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে বিশ্ববাসী
April 24th, 03:29 pm
২০২৫ সালের ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগাঁওয়ে যে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছিল, তার প্রতিবাদে বিশ্ব নেতাদের মধ্যে সংহতির জোরালো ঢেউ উঠেছে। প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভারত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের তাড়া করবে।প্রধানমন্ত্রী ভারতের সহায়তায় শ্রীলঙ্কায় রেল পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন
April 06th, 12:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, মহামান্য অনুরা কুমার দিশানায়কের সঙ্গে, আজ অনুরাধাপুরায় ভারতীয় সহায়তায় নির্মিত দুটি রেল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।প্রধানমন্ত্রী জয়া শ্রী মহা বোধি মন্দির পরিদর্শন করেছেন
April 06th, 11:24 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, মহামান্য অনুরা কুমার দিশানায়কের সঙ্গে, অনুরাধাপুরায় পবিত্র জয়া শ্রী মহা বোধি মন্দির পরিদর্শন করেছেন এবং পবিত্র মহাবোধি বৃক্ষে প্রার্থনা করেছেন।শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনা
April 05th, 05:54 pm
প্রধানমন্ত্রী আজ কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, মহামান্য অনুরা কুমারা দিসানায়কের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। আলোচনার আগে, স্বাধীনতা স্কোয়ারে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতি দিসানায়ক দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীই হলেন প্রথম বিদেশী নেতা যিনি শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় সফরে এসেছেন।প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কা সফর : ‘ফলাফলের তালিকা’
April 05th, 01:45 pm
বিদ্যুৎ আমদানি/রপ্তানিতে এইচভিডিসি আন্তঃসংযোগ রূপায়ণে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মউশ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বক্তব্য
April 05th, 11:30 am
এটা আমার কাছে অত্যন্ত গর্বের যে, প্রেসিডেন্ট দিসানায়েক আজ আমাকে ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ প্রদান করেছেন। এই সম্মান শুধু আমার একার নয়- এটি ১৪০ কোটি মানুষের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এটি ভারত ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক বন্ধনের প্রতীক। এই সম্মানের জন্য আমি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সরকার এবং মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কায় এসে পৌঁছেছেন
April 04th, 10:06 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার কলম্বোতে এসে পৌঁছেছেন। তাঁর সফরকালে, প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তিনি রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে দেখা করবেন।অভিন্ন এক ভবিষ্যতের লক্ষ্যে অংশীদারিত্ব গড়ে তোলার জন্য ভারত – শ্রীলঙ্কার যৌথ বিবৃতি
December 16th, 03:26 pm
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শ্রী অনুরা কুমারা দিসানায়াকার ভারত সফরকালে তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ১৬ ডিসেম্বর নতুন দিল্লিতে বৈঠক করেন। সর্বাঙ্গীন এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির যৌথ সাংবাদিক সম্মেলনে জারি করা প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
December 16th, 01:00 pm
আমি রাষ্ট্রপতি দিসানায়াকা’কে ভারতে আন্তরিক স্বাগত জানাই। রাষ্ট্রপতি হিসেবে আপনার প্রথম বিদেশ সফরের জন্য আপনি ভারতকে বেছে নেওয়ায় আমার খুব ভালো লাগছে। রাষ্ট্রপতি দিসানায়াকার সফর আমাদের সম্পর্কের মধ্যে নতুন করে গতি ও শক্তির সঞ্চার করেছে। আমাদের অংশীদারিত্বের ক্ষেত্রে আমরা ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গী গ্রহণ করেছি। আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ - নেতৃত্বাধীন বিকাশ ও সংযোগের উপর জোর দিয়েছি। আমরা স্থির করেছি যে, বাস্তব, ডিজিটাল এবং শক্তি সংযোগ আমাদের অংশীদারিত্বের মূল স্তম্ভ হবে। আমরা দু’দেশের মধ্যে বিদ্যুৎ গ্রিড সংযোগ এবং বহু পণ্য পেট্রোলিয়াম পাইপলাইন স্থাপনের লক্ষ্যে কাজ করব। সামপুর সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজের গতি আরও বাড়ানো হবে। শ্রীলঙ্কার বিদ্যুৎ কেন্দ্রগুলিতে সরবরাহ করা হবে তরল প্রাকৃতিক গ্যাস। দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নয়নে উভয় পক্ষ শীঘ্রই ইটিসিএ সম্পন্ন করার চেষ্টা করবে।প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য অনুরা কুমারা দিসানায়কে-কে অভিনন্দন জানিয়েছেন
September 23rd, 12:11 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য অনুরা কুমারা দিসানায়কে-কে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বহুমুখী সহযোগিতা আরও শক্তিশালী করতে শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আশাপ্রকাশ করেছেন।