ওড়িশার ঝারসুগুড়ায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 27th, 11:45 am
এখানকার কিছু তরুণ বন্ধু অনেক শিল্পকর্ম তৈরি করেছে এবং সঙ্গে করে নিয়ে এসেছে। ওড়িশার শিল্পের প্রতি ভালোবাসা বিশ্ববিখ্যাত। আমি আপনাদের সকলের কাছ থেকে এই উপহার গ্রহণ করছি এবং আমার এসপিজি সহকর্মীদের অনুরোধ করছি আপনাদের সকল জিনিসপত্র সংগ্রহ করতে। যদি আপনারা পিছনে আপনার নাম এবং ঠিকানা লেখেন, তাহলে অবশ্যই আমার কাছ থেকে একটি চিঠি পাবেন। ওদিকেও, একটি শিশু পিছনে কিছু ধরে দাঁড়িয়ে আছে; তার হাত ব্যথা করছে। সে এতক্ষণ ধরে এটি বহন করছে। দয়া করে এটিও সংগ্রহ করুন, ভাই। দয়া করে তাকে সাহায্য করুন। যদি আপনারা পিছনে আপনার নাম লিখে থাকেন, তাহলে আমি অবশ্যই আপনাকে একটি চিঠি লিখব। আপনাদের সকলকে, যুবক, মহিলা এবং ছোট বাচ্চাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের ভালোবাসা দিয়ে এসব শিল্পকর্ম তৈরি করার জন্য।ওড়িশার ঝারসুগুদায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
September 27th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ঝারসুগুদায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ওড়িশার মানুষের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তাঁর সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। ওড়িশা এবং দেশের অন্যান্য অংশের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেন তিনি। পাশাপাশি বিএসএনএ-এর দেশীয় প্রযুক্তির ৪জি পরিষেবার সূচনা করেন তিনি। বেরহামপুর থেকে সুরাত পর্যন্ত অমৃত ভারত ট্রেনেরও যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব গুজরাটের সুরাত থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।২০২৩ – এর কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী
February 01st, 02:01 pm
এ বছরের কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন যে, ২০২৩ – এর কেন্দ্রীয় বাজেটটি এক কথায় ঐতিহাসিক। কারণ, এবারের বাজেট প্রস্তাবে অবহেলিত ও বঞ্চিত স্তরের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশের গ্রামাঞ্চলে দরিদ্র, কৃষক ও মধ্যবিত্ত শ্রেণীর স্বপ্নকে সফল করে তুলতে এই বাজেট যে বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে, এ সম্পর্কে তিনি আশাবাদী। ২০২৩ – এর বাজেট প্রস্তাবের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনজীকে অভিনন্দিত করেন প্রধানমন্ত্রী।এই বাজেটে বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
February 01st, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নত ভারত গড়তে অমৃতকালের প্রথম বাজেটে উচ্চাকাঙ্খা পূরণে ও সিদ্ধান্ত গ্রহণের ভিত স্থাপন করা হয়েছে। তিনি বলেন, এই বাজেট বঞ্চিতদের অগ্রাধিকার দিয়েছে এবং উচ্চাকাঙ্খী সমাজ, দরিদ্র জনসাধারণ, গ্রামাঞ্চলে বসবাসরত মানুষ এবং মধ্যবিত্তদের স্বপ্ন পূরণে সহায়ক হবে।প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (পিএমজিকেএওয়াই)-টি আরও তিন মাসের জন্য চালু রাখার প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার
September 28th, 04:06 pm
‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’ (পিএমজিকেএওয়াই) কর্মসূচিটিকে আরও তিন মাসের জন্য চালু রাখার প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ বছরের অক্টোবর থেকে ডিসেম্বর – এই তিন মাসের জন্য যোজনাটি সম্প্রসারিত হল। কোভিড পরিস্থিতিতে দেশের মানুষ বিশেষত, দরিদ্র পরিবারগুলি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। এই কারণে তাঁদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎসবের মাসগুলির জন্য এই যোজনা আরও তিন মাসের জন্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। উল্লেখ্য, জনকল্যাণমুখী একটি কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই যোজনার কথা ঘোষণা করেন ২০২১ সালে।