Prime Minister Narendra Modi to address Post Budget Webinar on the theme “Sabka Saath Sabka Vikas-Fulfilling Aspirations of People”

March 08th, 04:35 pm

To translate the policy vision outlined in the Budget into actionable strategies, PM Modi will address the Post Budget Webinar on the theme “Sabka Saath Sabka Vikas-Fulfilling Aspirations of People” on 9th March 2026. Under this theme, multiple breakout sessions will be organised across sectors including education and skilling, health and AYUSH, tourism and hospitality among others.

রোজগার মেলায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণ

January 24th, 11:30 am

আমার সকল তরুণ বন্ধুদের শুভেচ্ছা! ২০২৬ সালের শুরু আপনাদের জীবনে নতুন আনন্দের সূচনা করছে। তাছাড়া, গতকাল বসন্ত পঞ্চমীর পাশাপাশি কর্তব্যের সঙ্গেও সংযুক্ত করে। কাকতালীয়ভাবে, দেশে বর্তমানে মহা প্রজাতন্ত্র দিবস চলছে। গতকাল, ২৩শে জানুয়ারি, আমরা নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস উদযাপন করেছি, এবং এখন আগামীকাল, ২৫শে জানুয়ারি, জাতীয় ভোটার দিবস, এবং তারপরে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজও একটি বিশেষ দিন। এই দিনে, আমাদের সংবিধান জন গণ মন কে জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম কে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে। এই গুরুত্বপূর্ণ দিনে, সারা দেশের ৬১,০০০ এরও বেশি তরুণ-তরুণী একটি নতুন জীবনের সূচনা করছে। আজ, আপনারা সকলেই সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পাচ্ছেন। এটি এক অর্থে জাতি গঠনের জন্য একটি আমন্ত্রণপত্র। এটি একটি উন্নত ভারতের নির্মাণকে ত্বরান্বিত করার অঙ্গীকার।

১৮-তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

January 24th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১৮তম রোজগার মেলায় ভাষণ দেন। তাঁর ভাষণে শ্রী মোদী এই পর্বে একাধিক উৎসব উদযাপনের সমাপতনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম বার্ষিকীতে পরাক্রম দিবস উদযাপন করা হয়। আগামীকাল ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। তার পরদিনই প্রজাতন্ত্র দিবস। প্রধানমন্ত্রী আজকের দিনটিকেও বিশেষ উল্লেখযোগ্য হিসেবে চিহ্নিত করে বলেন, আজকের এই দিনেই সংবিধানে ‘জন গন মন’কে জাতীয় সঙ্গীত এবং ‘বন্দে মাতরম’কে জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করা হয়েছিল। আজকের এই বিশেষ দিনেই ৬১ হাজারের বেশি তরুণ সরকারি চাকরির নিয়োগ পত্র পেয়ে তাঁদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। তিনি এই নিয়োগ পত্রকে দেশ গড়ার আমন্ত্রণ এবং উন্নত ভারত সৃষ্টির লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, তরুণদের অনেকে দেশের সুরক্ষাকে মজবুত করবেন, শিক্ষা ও স্বাস্থ্য পরিচর্যার পরিমণ্ডলকে সশক্ত করবেন, আর্থিক ও শক্তি সুরক্ষাকে আরও মজবুত করবেন এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মুম্বাইয়ে ওয়েভস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী

May 01st, 03:35 pm

মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস আজ। ছত্রপতি শিবাজী মহারাজের এই ভূমিতে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওয়েভস ২০২৫-এর উদ্বোধন করেছেন

May 01st, 11:15 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে ওয়েভস, ২০২৫-এর উদ্বোধন করেছেন। ওয়ার্ল্ড অডিও-ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েভস-এর মতো এত বিপুল আয়োজন ভারতে এর আগে হয়নি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মহারাষ্ট্র দিবস এবং গুজরাট দিবস উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানান। আন্তর্জাতিক স্তরের বিশিষ্টজনেরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সৃজনশীল জগতের প্রথম সারির ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের উপস্থিতির তাৎপর্য উল্লেখ করে বলেন, ১০০টিরও বেশি দেশের শিল্পী, সৃজনশীল ব্যক্তিত্ব, উদ্ভাবক এবং নীতি-নির্ধারকরা আন্তর্জাতিক মানের প্রতিভা ও সৃজনশীলতার এক পরিবেশ গড়ে তোলার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এখানে সমবেত হয়েছেন। “কতগুলি শব্দের আদ্যাক্ষর নিয়ে একটি বিশেষ অর্থবহ শব্দের মধ্যে ওয়েভসকে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটি আসলে সংস্কৃতি, সৃজনশীলতা এবং আন্তর্জাতিক স্তরের যোগাযোগ গড়ে তোলার এক তরঙ্গ তৈরি করেছে।” চলচ্চিত্র, সঙ্গীত, গেম তৈরি, অ্যানিমেশন এবং গল্প বলার ক্রমবর্ধমান জগতের যথাযথ প্রকাশ এই সম্মেলনে প্রতিফলিত হচ্ছে। এখানে দেশ-বিদেশের শিল্পী এবং উদ্ভাবকদের মধ্যে সমন্বয়ের এক মঞ্চ গড়ে তোলা হয়েছে। ঐতিহাসিক এই অনুষ্ঠানে দেশ-বিদেশের যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের প্রত্যেককে স্বাগত ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সংবিধান আমাদের জন্য এক দিশারী আলোকবর্তিকা: 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

December 29th, 11:30 am

মন কি বাত-এর এই পর্বে প্রধানমন্ত্রী মোদী সংবিধানের ৭৫তম বার্ষিকী এবং প্রয়াগরাজে মহাকুম্ভ-এর প্রস্তুতি সহ ভারতের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বস্তার অলিম্পিকের সাফল্যের প্রশংসা করেন এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ম্যালেরিয়া নির্মূল ও ক্যান্সার চিকিৎসায় অগ্রগতির মতো উল্লেখযোগ্য স্বাস্থ্যগত অগ্রগতির কথা তুলে ধরেন। এছাড়া, তিনি ওড়িশার কালাহান্ডিতে কৃষি রূপান্তরের প্রশংসা করেন।

স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

December 11th, 05:00 pm

আপনাদের নিশ্চয় স্মরণে আছে লাল কেল্লায় যে বিষয়ের আমি সবসময় উল্লেখ করি। আমি বলেছি যে ‘সবকা প্রয়াস’ (সকলের প্রচেষ্টা)-য় হল মূল। যে সমবেত প্রয়াসের মাধ্যমে আজকের ভারত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। এই বিশ্বাসের উজ্জল দৃষ্টান্ত আজ। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের চূড়ান্ত পর্বের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনাদের মতো তরুণ উদ্ভাবকদের মধ্যে যখনই আমার থাকার সুযোগ হয়েছে, তা আমাকে নতুন কিছু শেখার, বোঝার এবং নতুন অন্তর্দৃষ্টি প্রাপ্তির সুযোগ করে দিয়েছে। আপনাদের কাছে আমার অসীম প্রত্যাশা। একবিংশ শতাব্দীর ভারতকে নিয়ে আপনাদের তরুণ উদ্ভাবকদের অনেক নতুন দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে আপনারা যেসব সমাধানের পথ দেখাচ্ছেন তাও এককথায় অনন্য। আপনারা যখনই নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, নতুন উদ্ভাবনী সমাধানসূত্র নিয়ে আপনারা এগিয়ে আসেন। ইতিপূর্বে অনেকগুলি হ্যাকাথনে আমার অংশ নেওয়ার সুযোগ হয়েছে এবং আপনারা কখনই আমাকে নিরাশ করেন নি। যে সমস্ত দল ইতিপূর্বে অংশ নিয়েছেন এবং তাঁরা যে সমাধানের পথ দেখিয়েছেন, বিভিন্ন মন্ত্রকে তার কার্যকরী রূপায়ণ হয়েছে। এই হ্যাকাথনে দেশের বিভিন্ন প্রান্তের দলগুলি কি বিষয়ে কাজ করছে তা নিয়ে আমি জানতে আগ্রহী। আপনাদের উদ্ভাবন বিষয়ে জানতে আমি উদগ্রীব। ফলে শুরু করা যাক ! আপনাদের মধ্যে কে প্রথমে বলবেন?

Prime Minister Shri Narendra Modi interacts with participants of Smart India Hackathon 2024

December 11th, 04:30 pm

PM Modi interacted with young innovators at the Grand Finale of Smart India Hackathon 2024 today, via video conferencing. He said that many solutions from the last seven hackathons were proving to be very useful for the people of the country.

আজ বিশ্বের মানুষ ভারতকে জানতে চায়, ভারতের মানুষকে জানতে চায়: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

October 27th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের সকলকে স্বাগত। আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি তাহলে তো অনেক ঘটনাই মনে পড়ে, কিন্তু তার মধ্যেও একটা মুহূর্ত বিশেষ ভাবে স্মরণীয়। সেই মুহূর্তটি হলো যখন গতবছর ১৫ ই নভেম্বর আমি ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে ওঁর জন্মস্থান ঝাড়খণ্ডের উলিহাতু গ্রামে গিয়েছিলাম। আমার উপর এই যাত্রার অত্যন্ত গভীর প্রভাব পড়েছিল। আমি দেশের প্রথম প্রধানমন্ত্রী যার এই পবিত্র ভূমির মাটি নিজের মাথায় ছোঁয়ানোর সৌভাগ্য হয়েছে। সেই মুহূর্তে আমি কেবল স্বাধীনতার সংগ্রামের শক্তিকে অনুভব করেছিলাম তাই নয়, এই ধরিত্রীর শক্তির সঙ্গে সংযুক্ত হওয়ারও সুযোগ পেয়েছিলাম। আমি উপলব্ধি করেছিলাম কীভাবে একটি সংকল্প পূরণ করার সাহস দেশের কোটি কোটি মানুষের ভাগ্য বদল করতে পারে।