প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশ এবং রাজস্থান সফর করবেন
September 24th, 06:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশ এবং রাজস্থান সফর করবেন। তিনি সকাল ৯.৩০ নাগাদ গ্রেটার নয়ডায় উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো – ২০২৫-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তিনি সমাবেশে ভাষণও দেবেন।রাজস্থানের বিকানিরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 22nd, 12:00 pm
রাজস্থানের রাজ্যপাল হরিভাও বাগড়েজি, এখানকার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভজনলালজি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বোন বসুন্ধরা রাজেজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণবজি, অর্জুন রাম মেঘওয়ালজি, রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী দীয়া কুমারীজি, প্রেমচাঁদজি, রাজস্থান সরকারের অন্য মন্ত্রীরা, সংসদে আমার সহকর্মী মদন রাঠোরজি, অন্য সাংসদ ও বিধায়করা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বিকানের-এ ২৬ হাজার কোটি টাকা মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
May 22nd, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বিকানের-এ ২৬ হাজার কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বহু মানুষ অনলাইনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও উপ-রাজ্যপাল ছাড়াও জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। শ্রী মোদী দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনদের এবং নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।২২ মে রাজস্থান সফরে প্রধানমন্ত্রী
May 20th, 01:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ মে রাজস্থান সফরে যাচ্ছেন। বিকানেরে পৌঁছে তিনি দেশনোকে করনি মাতার মন্দির দর্শন করবেন।বাজেট-উত্তর ওয়েবিনারে কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ভাষণ
March 05th, 01:35 pm
এই গুরুত্বপূর্ণ বাজেট ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনে বিনিয়োগ-এই থিম উন্নত ভারতের পথচিত্রকে ব্যাখ্যা করে। আপনারা এবছরের বাজেটে এর প্রভাব অনেক বেশি মাত্রায় দেখতে পাবেন। সেইজন্য এই বাজেট ভারতের ভবিষ্যতের জন্য নীল নকশা হয়ে উঠেছে। আমরা মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনে বিনিয়োগে যতটা গুরুত্ব দিয়েছি, ততটাই অগ্রাধিকার দিয়েছি পরিকাঠামো এবং শিল্পে। আপনারা সকলে জানেন যে, দেশের অগ্রগতিতে ক্ষমতাবর্ধন এবং প্রতিভার লালন-পালনের কাজ ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে। সেইজন্য উন্নয়নের পরবর্তী পর্বে আমাদের এইসব ক্ষেত্রে আরও বেশি করে বিনিয়োগ করতে হবে। এরজন্য সব পক্ষকে এগিয়ে আসতে হবে। কারণ, দেশের অর্থনৈতিক সাফল্যের জন্য এটা প্রয়োজনীয়। একইসঙ্গে প্রত্যেক সংস্থার সাফল্যের জন্য এটাই ভিত্তি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাজেট-উত্তর ওয়েবিনারে কর্মসংস্থান বৃদ্ধি - মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনের বিনিয়োগ নিয়ে ভাষণ দিয়েছেন
March 05th, 01:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বাজেট-উত্তর ওয়েবিনারে কর্মসংস্থান বৃদ্ধি - মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনের বিনিয়োগ নিয়ে ভাষণ দিয়েছেন। সমাবেশে ভাষণে তিনি ওয়েবিনারের থিম ‘মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনে বিনিয়োগ’ যা বিকশিত ভারতের পথচিত্রকে নির্দেশ করে তার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন যে, এবারের বাজেট এই থিমের বৃহৎ মাত্রায় প্রকাশ এবং এটি ভারতের ভবিষ্যতের নীল নকশা হিসেবে কাজ করবে। পরিকাঠামো, শিল্প, মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনে সমান অগ্রাধিকারে বিনিয়োগের ওপর জোর দেন তিনি। দেশের অগ্রগতিতে ক্ষমতাবর্ধন এবং মেধার লালন পালনকে ভিত্তি হিসেবে বর্ণনা করে শ্রী মোদী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং উন্নয়নের পরবর্তী পর্যায়ে এই সকল ক্ষেত্রে আরও বেশি করে বিনিয়োগ করতে বলেন। তিনি জোর দিয়ে বলেন যে, দেশের অর্থনৈতিক সাফল্যের জন্য এটি জরুরি এবং প্রত্যেক সংস্থার সাফল্যের এটি ভিত্তি।স্বচ্ছ ভারত মিশনের ১০ বছর পূর্তিতে ২রা অক্টোবর ২০২৪ স্বচ্ছ ভারত দিবস অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
September 30th, 08:59 pm
স্বচ্ছতার জন্য গড়ে উঠা জন-আন্দোলন, স্বচ্ছ ভারত মিশনের ১০ বছর পূর্তি হচ্ছে। ২রা অক্টোবর ১৫৫তম গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে স্বচ্ছ ভারত দিবস ২০২৪ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।৪৪তম প্রগতি আলাপচারিতায় পৌরহিত্য করলেন প্রধানমন্ত্রী
August 28th, 06:58 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে প্রগতি আলাপচারিতার ৪৪তম অধিবেশনে পৌরহিত্য করেছেন। তথ্য ও সংযোগ প্রযুক্তির ওপর নির্ভর করে বহুপাক্ষিক এই মঞ্চটি কেন্দ্র ও রাজ্য সরকারগুলির বিভিন্ন প্রকল্পের সক্রিয় সুশাসন ও সময়মতো রূপায়ণের ওপর নজর রাখার জন্য গড়ে উঠেছে। মোদী সরকারের তৃতীয় মেয়াদে এই মঞ্চের এটিই প্রথম বৈঠক।‘নগর পরিকল্পনা, উন্নয়ন এবং নিকাশি ব্যবস্থা’ নিয়ে বাজেট পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
March 01st, 10:20 am
আপনাদের সবাইকে নগরোন্নয়নের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত এই বাজেট পরবর্তী ওয়েবিনারে স্বাগত।সুপরিকল্পিত নগরোন্নয়নই ভারতের ভাগ্য নির্ণয় করতে পারে
March 01st, 10:00 am
অমৃতকালে নগর পরিকল্পনা যেমন শহরগুলির ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, ঠিক তেমনভাবেই সুপরিকল্পিত নগরোন্নয়নই ভারতের ভাগ্য নির্ণয় করতে পারে। উন্নততর পরিকল্পনার মাধ্যমে দেশের শহরগুলির জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং জল নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।লক্ষ্ণৌতে ‘আজাদি @৭৫ কনফারেন্স অ্যান্ড এক্সপো’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
October 05th, 10:31 am
উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দিবেন প্যাটেলজি, আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং লক্ষ্ণৌ-এর সাংসদ, আমার অগ্রজ বন্ধু শ্রী রাজনাথ সিং-জি, শ্রী হরদীপ সিং পুরীজি, শ্রী মহেন্দ্রনাথ পান্ডেজি, উত্তরপ্রদেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, উপ-মুখ্যমন্ত্রী শ্রী কেশব প্রসাদ মৌর্যজি, শ্রী দীনেশ শর্মাজি, আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহযোগী শ্রী কৌশল কিশোরজি, উত্তরপ্রদেশ রাজ্য সরকারের মন্ত্রীগণ, উপস্থিত সাংসদ ও বিধায়কগণ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাগত সমস্ত সম্মানিত মন্ত্রীগণ, উপস্থিত অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ আর আমার উত্তরপ্রদেশের প্রিয় ভাই ও বোনেরা!প্রধানমন্ত্রী লক্ষ্ণৌয় ‘আজাদি@৭৫- নতুন ভারতের শহর : শহরের জীবনের চালচিত্রের পরিবর্তন’ সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করেছেন
October 05th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লক্ষ্ণৌয় ‘আজাদি@৭৫- নতুন ভারতের শহর : শহরের জীবনের চালচিত্রের পরিবর্তন’ সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজনাথ সিং, শ্রী হরদীপ সিং পুরী, শ্রী মহেন্দ্রনাথ পান্ডে, শ্রী কৌশল কিশোর, উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীমতি আনন্দীবেন প্যাটেল ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।স্বচ্চ ভারত মিশন – আর্বান ২.০ এবং অমৃত ২.০ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
October 01st, 11:01 am
অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য শ্রী হরদীপ সিং পুরীজি, শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতজি, শ্রী প্রহ্লাদ সিং প্যাটেলজি, শ্রী কৌশল কিশোরজি, শ্রী বিশ্বেশরজি, বিভিন্ন রাজ্যের মন্ত্রীগণ, আর্বান লোকাল প্রশাসনের মেয়র এবং চেয়ারপার্সনগণ, মিউনিসিপ্যাল কমিশনাররা, স্বচ্ছ ভারত মিশন এবং অমৃত যোজনার সকল সারথী, মহাসারথী, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন-আর্বান ২.০ এবং অম্রুত ২.০-এর সূচনা করেছেন
October 01st, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ স্বচ্ছ ভারত মিশন-আর্বান ২.০ এবং অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আর্বান ট্রান্সফরর্মেশন ‘অম্রুত’ ২.০-এর সূচনা করেছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী, শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল, শ্রী কৌশল কিশোর, শ্রী বিশ্বেশ্বর টুডু, বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা, পুরসভার মেয়র ও চেয়ারপার্সন এবং পুর কমিশনাররা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী পয়লা অক্টোবর স্বচ্ছ ভারত মিশন – শহরাঞ্চল ২.০ এবং অম্রুত ২.০’র সূচনা করবেন
September 30th, 01:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে পয়লা অক্টোবর সকাল ১১টায় একটি যুগান্তকারী উদ্যোগের অঙ্গ হিসাবে স্বচ্ছ ভারত মিশন – শহরাঞ্চল ২.০ এবং অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আর্বান ট্রান্সফরমেশন ২.০’র সূচনা করবেন।