বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব আমিন সায়ানি-র প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
February 21st, 01:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব আমিন সায়ানি-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। শ্রী মোদী আরও বলেছেন, আমিন সায়ানি জি ভারতীয় সম্প্রচারের বৈপ্লবিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাঁর কাজের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে বিশেষ এক যোগসূত্র গড়ে তোলেন।