পশ্চিমবঙ্গের মালদা থেকে একাধিক রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 17th, 02:00 pm
পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি.ভি. আনন্দ বোস মহোদয়; কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব মহোদয়, শান্তনু ঠাকুর জি, সুকান্ত মজুমদার মহোদয়; পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়; সংসদে আমার সহকর্মী শমীক ভট্টাচার্য মহোদয়, খগেন মুর্মু মহোদয়, কার্তিক চন্দ্র পাল মহোদয়; অন্যান্য প্রতিনিধি, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মালদায় ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন
January 17th, 01:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মালদায় ৩,২৫০ কোটি টাকা মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর লক্ষ্য হলো পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বাঞ্চলে সংযোগ ব্যবস্থা জোরদার করা এবং উন্নয়নের গতি ত্বরান্বিত করা। এই উপলক্ষে সমাবেশে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন, আজ মালদা থেকে পশ্চিমবঙ্গের অগ্রগতির গতিকে আরও ত্বরান্বিত করার অভিযান নতুন গতি পেয়েছে। তিনি উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও উৎসর্গ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের জন্য নতুন রেল পরিষেবা চালু করা হয়েছে এবং এই প্রকল্পগুলো মানুষের যাতায়াতকে সহজ করার পাশাপাশি বাণিজ্য ও ব্যবসাকেও সুবিধা দেবে। তিনি জোর দিয়ে বলেন যে এখানে স্থাপিত নতুন ট্রেন রক্ষণাবেক্ষণ সুবিধাগুলো বাংলার যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।প্রধানমন্ত্রী ১৭-১৮ জানুয়ারি পশ্চিমবঙ্গ সফর করবেন
January 16th, 01:55 pm
১৭ জানুয়ারি, দুপুর ১২:৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মালদা সফর করবেন এবং মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে হাওড়া ও গুয়াহাটি (কামাখ্যা)-এর মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করবেন। এরপর, দুপুর ১:৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মালদায় একটি জনসভায় ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন।সিঁদুর খেলার ভূমি থেকে, ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে তার শক্তি প্রদর্শন করেছে: পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী মোদী
May 29th, 02:00 pm
প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি বাংলা ও ভারতের সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের দায়িত্ব নেওয়ার জন্য জনগণের মনোবলকে উজ্জীবিত করেন। দুর্নীতিগ্রস্ত নেতাদের আশ্রয় দেওয়ার জন্য তিনি তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন এবং তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করার জন্য জনগণকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী সিঁদুর খেলার ভূমি থেকে, ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে তার শক্তি প্রদর্শন করেছে এই বলে বাংলার চেতনাকে জাগিয়ে তোলেন।প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে একটি জনসভায় ভাষণ দিয়েছেন
May 29th, 01:40 pm
প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি বাংলা ও ভারতের সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের দায়িত্ব নেওয়ার জন্য জনগণের মনোবলকে উজ্জীবিত করেন। দুর্নীতিগ্রস্ত নেতাদের আশ্রয় দেওয়ার জন্য তিনি তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন এবং তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করার জন্য জনগণকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী সিঁদুর খেলার ভূমি থেকে, ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে তার শক্তি প্রদর্শন করেছে এই বলে বাংলার চেতনাকে জাগিয়ে তোলেন।পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
May 29th, 01:30 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সুকান্ত মজুমদারজি, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীজি, আলিপুর দুয়ারের জনপ্রিয় সাংসদ ভাই মনোজ টিগ্গাজি, অন্যান্য সাংসদ, বিধায়ক এবং আমার বাংলার ভাই ও বোনেরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে ১০১০ কোটি টাকার সিটি গ্যাস ডিসট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করেছেন
May 29th, 01:20 pm
ভারতের সিটি গ্যাস ডিসট্রিবিউশন (সিজিডি) নেটওয়ার্কের সম্প্রসারণের লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে সিজিডি প্রকল্পের শিলান্যাস করলেন। সমাবেশে ভাষণে আলিপুরদুয়ারের ঐতিহাসিক ভূমি থেকে পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা জানাতে তিনি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক গুরুত্বের কথা তুলে ধরেন। জোর দিয়ে বলেন, যে এটি শুধুমাত্র সীমান্ত দিয়ে নয়, বরং এটি দৃঢ়মূল ঐতিহ্য এবং যোগাযোগের মাধ্যম দিয়ে চিহ্নিত। প্রধানমন্ত্রী বলেন যে, আলিপুরদুয়ার ভুটানের সীমান্তবর্তী অন্যদিকে তাকে স্বাগত জানাচ্ছে অসম। দুপাশে আছে জলপাইগুড়ির প্রাকৃতিক সৌন্দর্য এবং এই অঞ্চলের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে কোচবিহারের গর্ব। তিনি বাংলার ঐতিহ্য এবং একতায় এর ভূমিকার উল্লেখ করে এই সমৃদ্ধ ভূমিতে তাঁর সফরের সুযোগ পাওয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন।২৯ ও ৩০ মে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং উত্তরপ্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী
May 28th, 12:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৯ ও ৩০ মে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং উত্তরপ্রদেশ সফর করবেন। সিকিমে “Sikkim@50: Where Progress meets purpose and nature nurtures growth” সমারোহে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি।