'মন কি বাত' দেশের মানুষের এমন সাফল্য, মানুষের সমষ্টিগত প্রয়াসকে লোকসমক্ষে আনার এক অনুপম প্রচেষ্টা: প্রধানমন্ত্রী মোদী
November 30th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে সংবিধান দিবস উদযাপন, বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী, অযোধ্যায় ধর্মধ্বজ উত্তোলন, আইএনএস 'মাহে'-এর অন্তর্ভুক্তি এবং কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসব। তিনি রেকর্ড খাদ্যশস্য ও মধু উৎপাদন, ভারতের ক্রীড়া সাফল্য, মিউজিয়াম এবং প্রাকৃতিক কৃষির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী সকলকে কাশী-তামিল সঙ্গমমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।হায়দ্রাবাদে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে স্যাফ্রান এয়ারক্র্যাফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া পরিসরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
November 26th, 10:10 am
ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু জি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জি, স্যাফ্রান গোষ্ঠীর সঙ্গে জড়িত সকল বিশিষ্টজন, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ !ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদে স্যাফ্রন এয়ারক্র্যাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
November 26th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরের জিএমআর এয়ারোস্পেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এসইজেড-এ অবস্থিত স্যাফ্রন এয়ারক্র্যাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়ার উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে নতুন যাত্রা শুরু হল। সাফ্রানের এই নতুন কেন্দ্র ভারতকে বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনর্গঠনের এক বিশ্বজনীন হাবে পরিণত হতে সাহায্য করবে। এর রক্ষণাবেক্ষণ ও মেরামতির সুবিধা উচ্চ প্রযুক্তির মহাকাশ খাতে যুব সমাজের জন্য নতুন সুযোগ-সুবিধা তৈরি করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, গত ২৪ নভেম্বর স্যাফ্রনের পরিচালকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এর আগেও প্রতিটি বৈঠকে তিনি ভারত নিয়ে স্যাফ্রনের পরিচালকদের আত্মবিশ্বাস ও আশা লক্ষ করেছেন। ভারতে স্যাফ্রনের বিনিয়োগ একইভাবে চলতে থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন। নতুন এই কেন্দ্রের জন্য প্রধানমন্ত্রী টিম স্যাফ্রনকে তাঁর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।আগামী দশকের জন্য ভারত-জাপান যৌথ ভাবনা: বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে ৮টি ক্ষেত্রে দিকনির্দেশ
August 29th, 07:11 pm
অবাধ, মুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং সংঘাতমুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে ভারত এবং জাপান দুই দেশই অভিন্ন ভাবনায় বিশ্বাসী। দুই দেশেই রয়েছে প্রচুর সম্পদ, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিযোগিতামুখী আর্থিক ব্যবস্থা।নতুন দিল্লিতে ভারত মন্ডপম – এ বিশ্ব বিমান পরিবহণ শিখর সম্মেলনের প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 02nd, 05:34 pm
আইএটিএ-এর ৮১তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ শিখর সম্মেলনে ভারতে আগত সমস্ত অতিথিদের আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের এখানে আসা আমার কাছে সম্মানের। প্রায় চার দশক পর ভারতে এই সম্মেলনের আয়োজন হচ্ছে। এই চার দশকে ভারত অনেক বদলে গেছে। আজকের ভারত আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসে ভরপুর। বিশ্ব উড়ান পরিবহণ পরিমণ্ডলে আমরা কেবলমাত্র একটা বড় বাজারই নয়, নীতিগত নেতৃত্ব, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আমরা এক প্রতীকও বটে। আজকের ভারত বিশ্ব স্পেস অ্যাভিয়েশন কনভার্জেন্সে নেতৃত্বের স্থানে উঠে আসছে। বিগত এক দশকে বিমান পরিবহণ ক্ষেত্রে ভারতের ঐতিহাসিক উত্থান সম্পর্কে আপনাকে সকলেই অবগত।আইএটিএ-র ৮১ তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
June 02nd, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহণ অ্যাসোসিয়েশন আইএটিএ-এর ৮১ তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রেখেছেন। অতিথিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চার দশক পর ফের ভারতে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ভারতে যে রূপান্তর প্রক্রিয়া চলছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশ্ব বিমান পরিবহণ ক্ষেত্রে ভারত আজ শুধু এক বিশাল বাজারই নয়, নীতিগত নেতৃত্ব, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। গত এক দশকে ভারতের ঐতিহাসিক অগ্রগতির উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ভারত মহাকাশ ও বিমান পরিবহণ ক্ষেত্রে বিশ্ব নেতা হিসেবে আত্মপ্রকাশ করছে।আদমপুর বিমানঘাঁটিতে বিমানবাহিনীর সাহসী যোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
May 13th, 03:45 pm
সারা বিশ্ব এই স্লোগানের শক্তি উপলব্ধি করেছে। ভারতমাতার জয়, নিছক এক স্লোগান নয়, এটি দেশের প্রত্যেক সৈনিকের শপথবাক্য যাঁরা ভারতমাতার সম্মান ও মর্যাদা রক্ষার্থে তাঁদের জীবনকে বাজি রেখেছেন। যেসব নাগরিক দেশের জন্য বাঁচতে চান, কোনকিছু অর্জন করতে চান, তাঁদের প্রত্যেকের মধ্যে এটি ধ্বনিত হচ্ছে। ভারতমাতার জয় আকাশে-বাতাসে সর্বত্র অনুরণিত হচ্ছে। যখন ভারতের সৈনিকরা মা ভারতী কি জয় বলে স্লোগান দেন, তখন শত্রুর বুক কাঁপে। যখন আমাদের ড্রোন শত্রুর দুর্গের দেওয়ালে আঘাত হেনে তাকে ধ্বংস করে, যখন আমাদের ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তখন শত্রুরা শুনতে পায় – ভারতমাতার জয়! যখন রাতের অন্ধকারে আমরা সূর্যের উদয় ঘটাই, তখন শত্রুরা দেখে ভারতমাতার জয়! যখন আমাদের বাহিনী পারমাণবিক অস্ত্রের যুযুর ভয়কে অগ্রাহ্য করে, তখন আকাশ থেকে পাতাল পর্যন্ত একই ধ্বনি অনুরণিত হয় – ভারতমাতার জয়!বীর বায়ু সেনাদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
May 13th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাবের আদমপুরের বায়ু সেনা ঘাঁটিতে গিয়ে বীর সেনাদের সঙ্গে কথা বলেন। ‘ভারত মাতা কি জয়’ শ্লোগানের অন্তর্নিহিত শক্তির উপর জোর দিয়ে তিনি বলেন, বিশ্ব এখন এটি উপলব্ধি করতে শুরু করেছে। এটি শুধুমাত্র একটি শ্লোগান নয়, এ এমন এক শপথ যা গ্রহণ করে প্রতিটি সৈনিক, মাতৃভূমির মর্যাদা রক্ষায় নিজেদের জীবন বাজিতে রাখে। যারা দেশের জন্য বাঁচেন এবং দেশকে কিছু দিতে চান, তেমন প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর হল এই শ্লোগান। যুদ্ধ ক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ মিশনে এই শ্লোগান প্রতিধ্বনিত হয়। এই শ্লোগান শুনলে শত্রুদের মেরুদণ্ডে ঠাণ্ডা স্রোত বয়ে যায়। ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র যখন শত্রুর দুর্গে নির্ভুল লক্ষ্যে আঘাত হানে, তখন শত্রুরা এই শ্লোগানই শুনতে পায়। প্রধানমন্ত্রী বলেন, গভীর অন্ধকার রাতেও আকাশ উজ্জ্বল করে তোলার ক্ষমতা ভারতের রয়েছে। শত্রুরা ভারতের এই দুর্দমনীয় চেতনার সামনে অসহায় হয়ে পরে। ভারতীয় বাহিনী যখন পরমাণু হুমকি অনায়াসেই অগ্রাহ্য করে, তখন স্বর্গ-মর্ত জুড়ে একটি মন্ত্রই প্রতিধ্বনিত হয় - ‘ভারত মাতা কি জয়’।ভারত এখন নিছকই একটি কর্মশক্তি নয়, ভারত একটি বিশ্বশক্তি: প্রধানমন্ত্রী মোদী
March 01st, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনএক্সটি কনক্লেভে যোগ দিয়েছেন। এই উপলক্ষ্যে তিনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সম্বোধিত করে নিউজএক্স ওয়ার্ল্ডের শুভ উদ্বোধনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন যে এই নেটওয়ার্কে হিন্দি, ইংরেজি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার চ্যানেল যুক্ত হয়েছে আর আজ এটা আন্তর্জাতিক হয়ে উঠছে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এনএক্সটি কনক্লেভে যোগ দিয়েছেন
March 01st, 10:34 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনএক্সটি কনক্লেভে যোগ দিয়েছেন। এই উপলক্ষ্যে তিনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সম্বোধিত করে নিউজএক্স ওয়ার্ল্ডের শুভ উদ্বোধনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন যে এই নেটওয়ার্কে হিন্দি, ইংরেজি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার চ্যানেল যুক্ত হয়েছে আর আজ এটা আন্তর্জাতিক হয়ে উঠছে। প্রধানমন্ত্রী বেশ কিছু ফেলোশিপ এবং ছাত্রবৃত্তির শুভ সূচনা উপলক্ষ্যেও নিজের ভাবনা-চিন্তার কথা বলে এই কর্মসূচিগুলির জন্য শুভকামনা জানান।আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস বাঘশীরকে নৌ-বাহিনীতে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
January 15th, 11:08 am
মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণজি, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার প্রবীণ সহকর্মী শ্রী রাজনাথ সিংজি, শ্রী সঞ্জয় শেঠজি, মহারাষ্ট্রের দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডেজি, শ্রী অজিত পাওয়ারজি, সিডিএস, সিএনএস, নৌ-বাহিনীর বন্ধুগণ, মাঝগাঁও ডকইয়ার্ডের সহকর্মীরা, অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।প্রথম সারির তিনটি নৌসমরযান আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশীর জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
January 15th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ন্যাভাল ডকইয়ার্ডে প্রথম সারির তিনটি নৌসমরযান আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশীর জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে উদযাপন করা হয়। দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যেসব বীর যোদ্ধা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, প্রধানমন্ত্রী তাঁদের কুর্নিশ জানান। এই উপলক্ষ্যে সেনা বাহিনীর সব সদস্যদের অভিনন্দন জানান তিনি।২৮ অক্টোবর গুজরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
October 26th, 03:28 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ অক্টোবর গুজরাত সফরে যাচ্ছেন। সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী স্পেনের প্রধানমন্ত্রী শ্রী পেড্রো সাঞ্চেজের সঙ্গে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল)-এর ক্যাম্পাসে সি-২৯৫ এয়ারক্র্যাফ্ট তৈরির জন্য টাটা এয়ারক্র্যাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এরপর সকাল ১১টা নাগাদ তিনি ভদোদরায় লক্ষ্মী বিলাস প্যালেস পরিদর্শন করবেন। ভদোদরা থেকে প্রধানমন্ত্রী আমরেলির দুধালায় যাবেন। সেখানে ২.৪৫ মিনিট নাগাদ তিনি ভারত মাতা সরোবরের উদ্বোধন করবেন। আমরেলির লাঠী এলাকায় তিনি ৪,৮০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সর্বাত্মক এবং বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুণ্ণ রাখবে
September 22nd, 12:00 pm
মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন, ভারত-মার্কিন সর্বাত্মক বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুন্ম রাখবে। বিশ্ব কল্যাণের স্বার্থে একে একবিংশ শতাব্দীর সবথেকে উল্লেখযোগ্য অংশীদারিত্ব বলে একে আখ্যা দেন তাঁরা। উভয় নেতা জানান, এই ঐতিহাসিক সময়কালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা এক অভূতপূর্ব স্তরে পৌঁছেছে। তাঁরা এও জানান, ভারত-মার্কিন অংশীদারিত্ব গণতন্ত্র ও স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, বহুত্ববাদ প্রভৃতি ক্ষেত্রে একই মনোভাব পোষণ করে। তাঁরা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে প্রধান প্রতিরক্ষা সহযোগিতা বিশ্ব সুরক্ষা ও শান্তির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রতিরক্ষা শিল্পে উদ্ভাবন, পারস্পরিক তথ্য বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করা হবে বলে তারা জানান। আগামী দশকগুলিতে ভারত-মার্কিন সহযোগিতার ক্ষেত্র আরও বেশি শক্তিশালী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।নতুন দিল্লিতে দ্বিতীয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রীদের সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
September 12th, 04:00 pm
আমি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের প্রথমেই উষ্ণ অভ্যর্থনা জানাই। গত দু’দিন ধরে আপনারা অসামরিক বিমান চলাচল বিষয়ের ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত উজ্জ্বল নক্ষত্ররা এখানে উপস্থিত রয়েছেন। এর মধ্য দিয়ে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রতি আমাদের যে অঙ্গীকার, তা প্রতিফলিত হয়েছে। এই প্রতিষ্ঠানটির বয়স ৮০ বছর। আমাদের মন্ত্রী শ্রী নাইডুর নেতৃত্বে এই উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে – ‘এক পেঢ় মা কে নাম’, অর্থাৎ মায়ের নামে একটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহৎ এই উদ্যোগে ৮০ হাজার গাছ লাগানো হবে। এই প্রসঙ্গে আমি আরও একটি বিষয়ের অবতারণা করছি। আমাদের দেশে যখন কারোর বয়স ৮০ বছর হয় তখন সেই বর্ষপূর্তি বিশেষভাবে উদযাপিত হয়। আমাদের পূর্বপুরুষরা বলতেন, কারোর বয়স ৮০ হওয়া মানে তিনি ১ হাজার বার পূর্ণিমার চাঁদ দেখার সাক্ষী রয়েছেন। সেই একইভাবে আমরা বলতে পারি, আমাদের এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংগঠনটিও ১ হাজার বার পূর্ণিমার চাঁদ দেখেছে এবং খুব কাছ থেকে দেখেছে। তাই, ৮০ বছরের এই পথ চলা নিঃসন্দেহে প্রশংসনীয়, স্মরণীয় এবং সফল।বিজেপি দলিত এবং ওবিসিদের সত্যিকারের সামাজিক ক্ষমতায়নের উপর জোর দিচ্ছে: পাঞ্জাবের পাতিয়ালায় প্রধানমন্ত্রী মোদী
May 23rd, 05:00 pm
২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের পাতিয়ালায় একটি জনসভায় ভাষণ দিয়েছেন। 'গুরু তেগ বাহাদুর -এর ভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, পাঁচ ধাপের ভোটের পর ভারতের জনগণের বার্তা প্রতিধ্বনিত হয়' ফির এক বার, মোদী সরকার'। তিনি পঞ্জাবকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান যাতে 'বিকশিত ভারত' নিশ্চিত করা যায়।পাঞ্জাবে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় পাতিয়ালায় প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে
May 23rd, 04:30 pm
২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের পাতিয়ালায় একটি জনসভায় ভাষণ দিয়েছেন। 'গুরু তেগ বাহাদুর -এর ভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, পাঁচ ধাপের ভোটের পর ভারতের জনগণের বার্তা প্রতিধ্বনিত হয়' ফির এক বার, মোদী সরকার'। তিনি পঞ্জাবকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান যাতে 'বিকশিত ভারত' নিশ্চিত করা যায়।রাজস্থানের পোখরানে ‘ভারত শক্তি মহড়া’-তে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 12th, 02:15 pm
তিন বাহিনীর যে শৌর্য আজ আমরা এখানে প্রত্যক্ষ করলাম তা এক কথায় অসাধারণ। আকাশে বজ্রনির্ঘোষ, মাটিতে শৌর্য দীপ্তি, চতুর্দিকে বিজয়ধ্বনি ঘোষিত হচ্ছে... এটাই নতুন ভারতের বার্তা। আজ পোখরান প্রত্যক্ষ করছে ভারতের স্বনির্ভরতা, আত্মবিশ্বাস এবং আত্মসম্ভ্রমকে। এই সেই পোখরান যেখানে ভারতের পরমাণু পরীক্ষা হয়েছিল। আর আজ এই সেই জায়গা যেখানে আমরা ভারতীয়ত্বের সশক্তিকে প্রত্যক্ষ করছি। আজ সমগ্র দেশ রাজস্থানের এই বীর প্রান্তর থেকে ভারতের শক্তির উদযাপন করছে। তবে এ যে কেবল ভারতেই শোনা যাচ্ছে তা নয়, অনুরণিত হচ্ছে সারা বিশ্বজুড়ে।রাজস্থানের পোখরানে তিন বাহিনীর ‘ভারত শক্তি’ শীর্ষক সামরিক মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী
March 12th, 01:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের পোখরানে তিন বাহিনীর সামরিক মহড়ার মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা সক্ষমতার সুসমন্বিত প্রদর্শন প্রত্যক্ষ করেছেন। ‘ভারত শক্তি’ শীর্ষক এই মহড়ায় দেশের আত্মনির্ভরতা অর্জনের অঙ্গ হিসেবে দেশীয় অস্ত্রশস্ত্র ও সামরিক ক্ষমতার প্রদর্শন করা হয়েছে।