যৌথ উন্নয়ন, সমৃদ্ধি এবং স্থিতিস্থাপকতার জন্য কৌশলগত সমন্বয় ও আস্থার অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া
July 02nd, 10:22 pm
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে ১৬-তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন উপলক্ষে ১ থেকে ৩ জুলাই ২০২৬ পর্যন্ত এক সরকারি সফরে ভারত আসেন। প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইও এবং শিল্পপতিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ছিল। এটি ছিল প্রধানমন্ত্রী তাকাইচির প্রথম সরকারি ভারত সফর।কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গে ভারত-জাপান যৌথ বিবৃতি
July 02nd, 10:14 pm
ভারতের প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি যুগান্তকারী সর্বসাধারণের ব্যবহার্য প্রযুক্তি, যা অর্থনীতি, সমাজ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য, শাসনব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে আসছে। তাঁরা উপলব্ধি করেছেন নকশা, উন্নয়ন, প্রয়োগ এবং শাসনের ক্ষেত্রে এআই-এর সাহায্যে বর্তমানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, তার সুদূরপ্রসারী প্রভাব উদ্ভাবন, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর পড়বে। এই ধারণার উপর ভিত্তি করে, তাঁরা এআই ক্ষেত্রে উভয় দেশের স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক ক্ষমতা পারস্পরিকভাবে বৃদ্ধি করতে এবং উদ্ভাবন ও উন্নয়নের জন্য সহযোগিতা বৃদ্ধি করতে সম্মত হয়েছেন। এর মূল উদ্দেশ্য একটি নিরাপদ, সুরক্ষিত, বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, মানবকেন্দ্রিক, সুস্থায়ী, জবাবদিহিমূলক এবং উদ্ভাবন-ভিত্তিক কৃত্রিম মেধার সাহায্যে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা।ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
June 18th, 05:01 am
ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।দ্রুত ভাবে কৃত্রিম মেধার নিরাপদ ও দক্ষ প্রয়োগ নিশ্চিত করার জন্য জি৭ শীর্ষ সম্মেলনের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
June 17th, 09:20 pm
এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের আলোচনার অন্তর্ভুক্ত করার জন্য আমি আমার বন্ধু প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ধন্যবাদ জানাই। এতে কোনো সন্দেহ নেই যে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির উদ্ভাবিত অন্যতম বৈপ্লবিক প্রযুক্তি।জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
June 17th, 12:36 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ঁ-তে জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।ভারত-স্লোভাকিয়া যৌথ বিবৃতি
June 15th, 05:32 pm
স্লোভাক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর আমন্ত্রণে, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ জুন ২০২৬ তারিখে স্লোভাক প্রজাতন্ত্রে সরকারি সফর করলেন।ফ্রান্সে ‘ভারত ইনোভেটস ২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 14th, 04:36 pm
আজ একবিংশ শতাব্দীর ভারত এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতে একটি স্টার্টআপ বিপ্লব সংঘটিত হচ্ছে। এই বিপ্লবে, ভারতের তরুণরা এক নতুন মানসিকতা নিয়ে মানবতার কল্যাণে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করছে। আর আমাদের তরুণদের বিশ্বমানের সমাধানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যম হলো ‘ভারত ইনোভেটস’। আমার বন্ধু, আইআইটি দিল্লির বোর্ডের চেয়ারম্যান হরিশ সালভে এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং এর জন্য আমি তাকে ও পুরো দলকে অভিনন্দন জানাই।প্রধানমন্ত্রী ভারত ইনোভেটস ২০২৬-এ অংশ নিলেন
June 14th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ যৌথভাবে নিস-এ প্যালে দে এক্সপোজিসন্স-এ “ভারত ইনোভেটস ২০২৬”-এর উদ্বোধন করলেন। তিনদিনের এই অনুষ্ঠানে ভারতীয় ডিপটেক স্টার্টআপ, ইনোভেটর, গবেষক এবং বিনিয়োগকারীদের মিলিয়ে দিচ্ছে উদ্ভাবন তহবিল এবং পথ প্রদর্শকদের সঙ্গে। এতে দেখানো হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সামনের সারির ডিপ টেকনোলজি। যোগ দিচ্ছে ১২০টি অভিনব স্টার্টআপ এবং ২০টির বেশি উৎকর্ষ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গুরুত্ব আছে এমন ১৩টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে। বিশ্বের ৩৫০-এর বেশি শীর্ষ স্থানীয় বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে।Visit of Prime Minister to France and Slovakia (June 13-18, 2026)
June 09th, 07:20 pm
PM Modi will visit France from 13-14 June 2026 and again from 16-19 June 2026. During his initial visit to France, he will hold discussions with President Emmanuel Macron and jointly inaugurate the 'Bharat Innovates' event. He will then visit Slovakia from 14-16 June 2026 to hold discussions with PM Robert Fico and meet President Peter Pellegrini. The PM will once again visit France to participate in the G7 Summit and the VivaTech Summit.সাইপ্রাসের রাষ্ট্রপতির সফর উপলক্ষে যৌথ বিবৃতি
May 22nd, 09:31 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোড্যুলাইডেস, ২০-২৩ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে সাইপ্রাসের সভাপতিত্বকালে এই সফর অনুষ্ঠিত হওয়ায় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ।ভারত-ইতালি যৌথ ঘোষণা
May 20th, 10:28 pm
ইতালীর মন্ত্রী পরিষদের সভাপতি জর্জিয়া মেলোনির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯-২০ মে ২০২৬ তারিখে ইতালি সফর করেন। ২০২৪ সালের জুন মাসে জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীর ইতালি সফর এবং ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মেলোনির ভারত সফরের পর এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করে। দুই নেতা ভারত-ইতালি সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন।শিল্পের জন্য ইউরোপীয় গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি
May 17th, 11:43 pm
আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই উরসুলাজি-কে আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যা আমার সুইডেন এবং ইউরোপের শিল্পকেন্দ্র গোথেনবার্গ সফরে বিশেষ গুরুত্ব আরোপ করেছে।নেদারল্যান্ডসে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভারত-নেদারল্যান্ডস যৌথ বিবৃতি
May 17th, 03:45 am
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মাননীয় রব জেটেন-এর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ মে ২০২৬ তারিখে নেদারল্যান্ডসে এক সরকারি সফর করেন। এটি ছিল নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর।নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন-এর সঙ্গে প্রতিনিধিদল-পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
May 16th, 11:58 pm
আমাকে এবং আমার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রায় এক দশক পর নেদারল্যান্ডস সফর করতে পেরে আমি আনন্দিত। গত দশকে ভারত-নেদারল্যান্ডস অংশীদারিত্ব উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।UDF and LDF are causing double damage by encouraging fundamentalist forces and engaging in corruption: PM Modi
April 02nd, 05:00 pm
PM Modi interacted with BJP karyakartas across Keralam under the “Mera Booth Sabse Mazboot” initiative, energising grassroots organisation and expressing confidence that the state is ready for a historic political shift. Extending greetings to the people of Keralam, he noted that the ongoing election campaign reflects a strong wave in favour of BJP-NDA.‘মেরা বুথ সবসে মজবুত’ অভিযানের আওতায় কেরলমের বিজেপি কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী মোদী
April 02nd, 04:30 pm
‘মেরা বুথ সবসে মজবুত’ উদ্যোগের আওতায় প্রধানমন্ত্রী মোদী সমগ্র কেরলম জুড়ে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর মাধ্যমে তিনি তৃণমূল স্তরের সাংগঠনিক কাঠামোতে নতুন উদ্দীপনা সঞ্চার করেন এবং দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, এই রাজ্যটি এখন এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুত। কেরলমের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তিনি উল্লেখ করেন যে, বর্তমানে চলমান নির্বাচনী প্রচারণায় বিজেপি-এনডিএ-র অনুকূলে এক জোরালো জনজোয়ারের প্রতিফলন দেখা যাচ্ছে।ফিনল্যান্ডের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর, ভারত-ফিনল্যান্ড যৌথ বিবৃতি
March 05th, 08:03 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মাননীয় ডঃ আলেকজান্ডার স্টুব ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত ভারত সফরে রয়েছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। এখন তিনি দিল্লি ও মুম্বই সফর করছেন। তাঁর সঙ্গে রয়েছেন ফিনল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী শ্রীমতী সারি মুলতালা সহ এক উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও বাণিজ্য জগতের নেতৃবৃন্দ। ৫ মার্চ নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট স্টুব।কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর বক্তব্য
March 02nd, 11:40 am
গত বছর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে তিনি আমাকে এবং আমাদের প্রতিনিধি দলকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন। আজ তাঁকে স্বাগত জানাতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। পৃথিবীতে খুব কম মানুষই আছেন যাঁদের দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে নেতৃত্ব প্রদানের অভিজ্ঞতা আছে।রাজস্থানের আজমেঢ় থেকে উন্নয়নমূলক কাজ এবং দেশব্যাপী এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 28th, 12:00 pm
তীর্থরাজ পুষ্কর এবং মাতা সাবিত্রীর এই পবিত্র ভূমিতে, আজ, আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকার এবং আপনাদের আশীর্বাদ গ্রহণ করার সুযোগ আমার হয়েছে। এই মঞ্চ থেকে, আমি পৃথ্বীরাজের ভূমি আজমেঢ়ের সুরসুরার তেজাজি ধামকে প্রণাম জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের আজমেঢ়ে দেশব্যাপী এইচপিভি টিকাদান অভিযান এবং ১৭,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন
February 28th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আজমেঢ়ে এক জনসমাবেশে ভাষণ দিয়েছেন, যা রাজস্থানের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী সুরসুরার তেজাজি ধাম এবং হাইফাকে মুক্ত করার ক্ষেত্রে যার ভূমিকা এখনও ইজরায়েলে সম্মানিত, সেই মেজর দলপত সিং-এর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।