কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয়-এ (কোতেশ্বর রোড থেকে বিমানবন্দর করিডোর) পর্যায় অনুমোদন করেছে
June 10th, 01:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের (ফেজ ২-এ) অনুমোদন দিয়েছে। এই পর্যায়ে ৬.০৩২ কিলোমিটার দীর্ঘ একটি করিডোর এবং ৫টি স্টেশন (৪টি এলিভেটেড বা উড়ালপথের স্টেশন এবং ১টি ভূগর্ভস্থ স্টেশন) অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় পর্যায়ের (ফেজ ২-এ) কাজ সম্পন্ন ও চালু হলে আহমেদাবাদ-গান্ধীনগর এলাকায় মোট ৭৭.৬৩ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল নেটওয়ার্ক গড়ে উঠবে। এই করিডোরের স্টেশনগুলি হলো—আশ্রম রোড, কোটেশ্বর প্রাচীন মন্দির, সবরমতী নদী, সর্দার নগর এবং বিমানবন্দর।গুজরাট মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের উত্তর-দক্ষিণ করিডর গিফট সিটি থেকে শাহপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সায়
February 24th, 03:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ গুজরাট মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের উত্তর-দক্ষিণ করিডর গিফট সিটি থেকে শাহপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ৩.৩৩ কিলোমিটার দীর্ঘ এই সম্প্রসারিত অংশে তিনটি এলিভেটেড স্টেশন থাকবে। চার বছরের মধ্যে এই প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে।দ্বিতীয় পর্যায়ের আমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
September 16th, 02:42 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন। যাত্রাসঙ্গী শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন তিনি।