মন কি বাত-এ ভারতের প্রতিরক্ষা শক্তি, উদ্ভাবন ও সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী
July 26th, 11:30 am
Prime Minister Narendra Modi addressed the nation through Mann Ki Baat. In his speech, he highlighted important topics such as Kargil Vijay Diwas, Catch the Rain campaign, India's space sector prowess, Science Olympiads, Environmental conservation, Khadi and more. He called upon the citizens to share their ideas and suggestions for Independence Day through MyGov.গুজরাটের আহমেদাবাদে এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
July 18th, 07:13 pm
গুজরাটের আহমেদাবাদে একটি আতশবাজির কারখানায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে।অস্ট্রেলিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 03:22 pm
আমি এই ভূমির পরম্পরাগত মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই, যেখানে আমরা একত্রিত হয়েছি, আমি তাঁদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের বয়োজ্যেষ্ঠদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি।অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 03:00 pm
অস্ট্রেলিয়ার মেলবোর্নে মার্বেল স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের এক বিরাট সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিশেষ সৌজন্য স্বরূপ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দেন।৪ জুলাই রাজস্থান ও গুজরাট সফর প্রধানমন্ত্রীর
July 03rd, 11:25 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৪ জুলাই রাজস্থান ও গুজরাট সফর করবেন। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ তিনি যোধপুর বিমানবন্দরের টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন এবং যোধপুরে 'উড়ান' প্রকল্পের সূচনা করবেন। এরপর দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ তিনি বালোত্রা যাবেন এবং প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১৩৫ তম পর্বে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
June 28th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত এর মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি।এই ৬মাসে আমরা মন কি বাত এ দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও, আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে, যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌ সেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS DUNAGIRI, INS SANSODHAK ও INS AGRAY কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর design আর manufacturing সবকিছুই স্বদেশী।কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয়-এ (কোতেশ্বর রোড থেকে বিমানবন্দর করিডোর) পর্যায় অনুমোদন করেছে
June 10th, 01:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের (ফেজ ২-এ) অনুমোদন দিয়েছে। এই পর্যায়ে ৬.০৩২ কিলোমিটার দীর্ঘ একটি করিডোর এবং ৫টি স্টেশন (৪টি এলিভেটেড বা উড়ালপথের স্টেশন এবং ১টি ভূগর্ভস্থ স্টেশন) অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় পর্যায়ের (ফেজ ২-এ) কাজ সম্পন্ন ও চালু হলে আহমেদাবাদ-গান্ধীনগর এলাকায় মোট ৭৭.৬৩ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল নেটওয়ার্ক গড়ে উঠবে। এই করিডোরের স্টেশনগুলি হলো—আশ্রম রোড, কোটেশ্বর প্রাচীন মন্দির, সবরমতী নদী, সর্দার নগর এবং বিমানবন্দর।আমেদাবাদে যোগাসন বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণের বঙ্গানুবাদ
June 04th, 06:41 pm
আজ, আমেদাবাদের মাটিতে বিশ্ব ক্রীড়া পরম্পরার এক নতুন অধ্যায় সংযোজিত হল। প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের সূচনা হল। ভারতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ক্রীড়াবিদদের আমি উষ্ণ অভ্যর্থনা জানাই। ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসেবে স্বীকৃত আমেদাবাদ এই অনুষ্ঠানের আয়োজক। তা সারা দেশের কাছে গর্বের। আর কয়েকদিন পর ২১ জুন ‘বিশ্ব যোগ দিবস’ উদযাপিত হবে। ওই দিন যোগ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেশ জুড়ে আয়োজিত হবে। এবার মূল অনুষ্ঠান কেন্দ্র আর এক ঐতিহাসিক শহর কলকাতা। ফলে, বিশ্ব যোগ দিবসের পূর্বে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন সুস্বাস্থ্যের লক্ষ্যে এক যৌথ প্রাপ্তি।গুজরাটের আমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
June 04th, 06:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, “আজ আমেদাবাদের মাটিতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের এক নতুন অধ্যায়ের সূচনা হল।”গুজরাটের আহমেদাবাদ জেলাকে ঘিরে একটি নতুন প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে ভারতীয় রেলের বর্তমান নেটওয়ার্ক প্রায় ১৩৪ কিলোমিটার বাড়বে
May 13th, 03:34 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি আজ রেল মন্ত্রকের প্রায় ২০,৬৬৭ কোটি টাকা ব্যয়ে আহমেদাবাদ (সরখেজ) – ঢোলেরা সেমি হাইস্পীড ডবল লাইন প্রকল্পে অনুমোদন দিয়েছে। এটাই হবে ভারতীয় রেলের প্রথম সেমি হাইস্পীড প্রকল্প। দেশজ প্রযুক্তিতে এটি তৈরির পরিকল্পনা করা হয়েছে।প্রধানমন্ত্রী ৩১ মার্চ গুজরাট সফর করবেন
March 30th, 11:05 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ৩১শে মার্চ গুজরাট সফর করবেন। সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী গান্ধীনগরে ‘সম্রাট সম্প্রতি জাদুঘর’-এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে তিনি সেখানে এক সমাবেশে ভাষণও দেবেন। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী আহমেদাবাদের সানন্দে ‘কেইনস সেমিকন প্ল্যান্ট’-এর উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর প্রধানমন্ত্রী ‘ভাব-থরাদ’-এর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি বিকেল ৪টা নাগাদ ২০,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমুলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনি এক সমাবেশে ভাষণও দেবেন।গুজরাট মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের উত্তর-দক্ষিণ করিডর গিফট সিটি থেকে শাহপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সায়
February 24th, 03:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ গুজরাট মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের উত্তর-দক্ষিণ করিডর গিফট সিটি থেকে শাহপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ৩.৩৩ কিলোমিটার দীর্ঘ এই সম্প্রসারিত অংশে তিনটি এলিভেটেড স্টেশন থাকবে। চার বছরের মধ্যে এই প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে।প্রধানমন্ত্রী মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ আহমেদাবাদে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করেছেন
January 12th, 02:42 pm
প্রধানমন্ত্রী মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ আহমেদাবাদে সবরমতী নদী তীরে আয়োজিত আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করেছেন। উৎসবে প্রদর্শিত ঘুড়িগুলোতে অপারেশন সিঁদুর, ভগবান হনুমান, ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা এবং আরও অনেক বিষয় ফুটিয়ে তোলা হয়েছিল। চ্যান্সেলর মার্জ ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিলেন, তখন প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেন।আহমেদাবাদে ভারত-জার্মানি সিইও ফোরাম-এর বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ
January 12th, 01:35 pm
ভারত-জার্মানি সিইও ফোরামের বৈঠকে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই বৈঠক এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন আমরা ভারত-জার্মানি সম্পর্কের প্ল্যাটিনাম জুবিলি এবং ভারত – জার্মানী কৌশলগত অংশীদারিত্বের রৌপ্য জয়ন্তী উদযাপন করছি।জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্ৎজ-এর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য
January 12th, 12:49 pm
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে চ্যান্সেলর মার্ৎজ-কে ভারতে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ এক দারুণ সুযোগ। স্বামী বিবেকানন্দ ভারত এবং জার্মানির মধ্যে দর্শন, জ্ঞান ও আত্মার এক সেতুবন্ধ গড়ে তুলেছিলেন। আজ চ্যান্সেলর মার্ৎজ-এর এই সফর সেই সেতুকেই আরও শক্তিশালী করেছে, নতুন বিশ্বাস এবং নতুন সুযোগ তৈরি করেছে। চ্যান্সেলর হিসেবে এটি ওঁর শুধু প্রথম ভারত সফর নয়, এশিয়াতেও প্রথম সফর। এর থেকে এই বিষয়টি স্পষ্ট হয় যে, ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে উনি কতটা গুরুত্ব দেন। ওঁর ব্যক্তিগত উদ্যোগ ও অঙ্গীকারের জন্য আমি ধন্যবাদ জানাই। ভারত, জার্মানির সঙ্গে তার সৌহার্দ্য ও অংশীদারিত্বের সম্পর্ককে শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ। গুজরাটি ভাষায় আমরা বলি – ‘আবকারো মিঠো আপজে রে’ অর্থাৎ, ভালোবাসা এবং আন্তরিকতার মাধ্যমে স্বাগত জানানো। এই ভাবনাকে পাথেয় করে আমরা চ্যান্সেলর মার্ৎজ-কে ভারতে আন্তরিক অভিনন্দন জানাই।১২ জানুয়ারি আহমেদাবাদে জার্মান চ্যান্সেলর মার্জ-এর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী
January 09th, 12:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১২ জানুয়ারি আহমেদাবাদে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ-এর সঙ্গে দেখা করবেন।১০ থেকে ১২ জানুয়ারি গুজরাট সফর প্রধানমন্ত্রীর
January 09th, 12:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ থেকে ১২ জানুয়ারি গুজরাট সফর করবেন। তিনি আগামীকাল সন্ধ্যেবেলা সোমনাথ পৌঁছোবেন এবং রাত ৮টা নাগাদ ওংকার মন্ত্রপাঠে যোগ দেবেন। এরপর সোমনাথ মন্দিরে ড্রোন শো প্রত্যক্ষ করবেন।আহমেদাবাদে পুস্প প্রদর্শনীকে সৃষ্টিশীলতা, বহন ক্ষমতা এবং সামগ্রিক উদ্যমের উদযাপন বলে প্রশংসা প্রধানমন্ত্রীর
January 02nd, 03:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সৃষ্টিশীলতা, বহন ক্ষমতা এবং সামগ্রিক অংশগ্রহণকে একত্রিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করায় আহমেদাবাদে পুস্প প্রদর্শনীর প্রশংসা করেছেন। এই অনুষ্ঠানটি শহরটির প্রাণবন্ত চেতনার এবং প্রকৃতির প্রতি অটুট ভালোবাসাকে সুন্দরভাবে তুলে ধরে।Today, Sansad Khel Mahotsav has truly become a people’s movement: PM Modi
December 25th, 05:30 pm
PM Modi addressed the Sansad Khel Mahotsav via video conferencing and interacted with young athletes from across the country. Calling the initiative a people’s movement, he said the scale of participation reflects the growing sporting culture in India.Our country is full of talent in every village and town: PM Modi
December 25th, 11:10 am
PM Modi interacted with young sportspersons from across the country during the Sansad Khel Mahotsav, listening to their journeys, aspirations and experiences. Encouraging them to balance sports with education, he lauded their discipline, dedication and confidence. The PM reaffirmed the government’s commitment to nurturing grassroots sporting talent and building a strong sporting ecosystem in India.