বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
November 24th, 03:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে আজ শোকপ্রকাশ করে বলেছেন, ভারতীয় সিনেমায় একটি যুগের অবসান হল।শ্রী সতীশ শাহের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
October 25th, 07:44 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রবীণ অভিনেতা শ্রী সতীশ শাহজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁকে ভারতীয় বিনোদনের একজন সত্যিকারের কিংবদন্তি বলে অভিহিত করেছেন।বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানির প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন
October 21st, 09:16 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেনমুম্বাইয়ে ওয়েভস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী
May 01st, 03:35 pm
মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস আজ। ছত্রপতি শিবাজী মহারাজের এই ভূমিতে জানাই অনেক অনেক শুভেচ্ছা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওয়েভস ২০২৫-এর উদ্বোধন করেছেন
May 01st, 11:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে ওয়েভস, ২০২৫-এর উদ্বোধন করেছেন। ওয়ার্ল্ড অডিও-ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েভস-এর মতো এত বিপুল আয়োজন ভারতে এর আগে হয়নি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মহারাষ্ট্র দিবস এবং গুজরাট দিবস উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানান। আন্তর্জাতিক স্তরের বিশিষ্টজনেরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সৃজনশীল জগতের প্রথম সারির ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের উপস্থিতির তাৎপর্য উল্লেখ করে বলেন, ১০০টিরও বেশি দেশের শিল্পী, সৃজনশীল ব্যক্তিত্ব, উদ্ভাবক এবং নীতি-নির্ধারকরা আন্তর্জাতিক মানের প্রতিভা ও সৃজনশীলতার এক পরিবেশ গড়ে তোলার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এখানে সমবেত হয়েছেন। “কতগুলি শব্দের আদ্যাক্ষর নিয়ে একটি বিশেষ অর্থবহ শব্দের মধ্যে ওয়েভসকে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটি আসলে সংস্কৃতি, সৃজনশীলতা এবং আন্তর্জাতিক স্তরের যোগাযোগ গড়ে তোলার এক তরঙ্গ তৈরি করেছে।” চলচ্চিত্র, সঙ্গীত, গেম তৈরি, অ্যানিমেশন এবং গল্প বলার ক্রমবর্ধমান জগতের যথাযথ প্রকাশ এই সম্মেলনে প্রতিফলিত হচ্ছে। এখানে দেশ-বিদেশের শিল্পী এবং উদ্ভাবকদের মধ্যে সমন্বয়ের এক মঞ্চ গড়ে তোলা হয়েছে। ঐতিহাসিক এই অনুষ্ঠানে দেশ-বিদেশের যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের প্রত্যেককে স্বাগত ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।PM condoles the passing of legendary actor and filmmaker Shri Manoj Kumar
April 04th, 08:34 am
The Prime Minister Shri Narendra Modi today condoled the passing of legendary actor and filmmaker Shri Manoj Kumar. He hailed the actor as an icon of Indian cinema, particularly remembered for his patriotic zeal reflected in his films.মেদবহুলতার প্রতিরোধ এবং তেলযুক্ত খাবার কম খাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাবে সমর্থন চিকিৎসক, ক্রীড়াবিদ এবং সমাজের সর্বস্তরের মানুষের
January 31st, 06:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেদবহুলতার প্রতিরোধ এবং তেলযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শ দিয়েছেন। দেরাদুনে ৩৮টি ন্যাশনাল গেমসের উদ্বোধনী সমারোহে প্রধানমন্ত্রী বলেন, মেদবহুলতা ডায়াবেটিস, হৃদরোগ সহ একাধিক শারীরিক সমস্যা তৈরি করে। ফিট ইন্ডিয়া মুভমেন্টের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দৈনিক তেলযুক্ত খাদ্য গ্রহণের পরিমাণ অন্তত ১০ শতাংশ কমিয়ে দেওয়া উচিত সকলেরই।কিংবদন্তী রাজ কাপুরকে তাঁর শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী
December 14th, 11:17 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কিংবদন্তী শ্রী রাজ কাপুরকে তাঁর শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। একজন দূরদৃষ্টিসম্পন্ন চিত্র নির্মাতা, অভিনেতা এবং চিরন্তন শো-ম্যান হিসেবে তাঁর প্রশংসা করেছেন তিনি। শ্রী রাজ কাপুর শুধুমাত্র একজন চিত্র নির্মাতা ছিলেন না, বরং একজন সাংস্কৃতিক দূত ছিলেন যিনি ভারতীয় সিনেমাকে নিয়ে গেছিলেন বিশ্ব মঞ্চে জানিয়ে শ্রী মোদী বলেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতারা তাঁর কাছ থেকে শিক্ষা লাভ করতে পারবেন।থিরু দিল্লি গণেশের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন
November 10th, 05:48 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বর্ণময় চলচ্চিত্র ব্যক্তিত্ব থিরু দিল্লি গণেশের প্রয়াণে শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, থিরু গণেশের অনবদ্য অভিনয় দক্ষতার কারণে যে কোনও চরিত্রে তিনি এমনভাবে অভিনয় করতেন, যার ফলে প্রজন্মের পর প্রজন্ম দর্শকরা তাঁর অভিনয়শৈলীকে মনে রাখেন।