মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আং হ্লাইং-এর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

June 01st, 08:09 pm

মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আং হ্লাইং-এর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আজ ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মায়ানমারের প্রেসিডেন্টের ভারত সফরকালে দুই দেশের যৌথ বিবৃতি

June 01st, 07:16 pm

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং হ্লাইং ৩০ মে থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত তাঁর প্রথম ভারত সফর করছেন।

ভারত এবং ভিয়েতনামের বর্ধিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ বিবৃতি

May 06th, 05:24 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ভিয়েতনাম সমাজতান্ত্রিক সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান মাননীয় তো লাম, ০৫ মে থেকে ০৭ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। তাঁর সফর সঙ্গী ছিল একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। বাণিজ্যিক জগতের শীর্যস্থানীয়দের একটি দলও এসেছিলেন ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।

ফলাফলের তালিকা : ভিয়েতনামের রাষ্ট্রপতির ভারত সফর

May 06th, 03:44 pm

আইআরইএল (ইন্ডিয়া) লিমিটেড এবং ভিয়েতনামের ইনস্টিটিউট ফর টেকনোলজি অফ রেডিওঅ্যাক্টিভ অ্যান্ড রেয়ার এলিমেন্টস-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্র।

ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 06th, 01:00 pm

রাষ্ট্রপতি তো লামকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আমি আনন্দিত। ভিয়েতনামের রাষ্ট্রপতি হওয়ার এক মাসের মধ্যেই একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল এবং বহু ব্যবসায়ী নেতাকে সঙ্গে নিয়ে তাঁর এই ভারত সফর স্পষ্টভাবে প্রমাণ করে যে, ভারত-ভিয়েতনাম সম্পর্ককে তিনি অগ্রাধিকার দেন।

ভারত – দক্ষিণ কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বের যৌথ দৃষ্টিভঙ্গী

April 20th, 10:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ভারত সফর করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসেবে এটিই ছিল তাঁর প্রথম ভারত সফর। রাষ্ট্রপতি লি জে মিয়ং - এর সঙ্গে ছিল এক উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে ছিলেন মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলির প্রধান কর্মকর্তারা।

আসামের শিলচরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 14th, 11:10 am

রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী সর্বানন্দ সোনোয়াল জি, বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের শিলচরে ২৩,৫৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন

March 14th, 10:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের শিলচরে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, সংস্কৃতি ও প্রাণচঞ্চলতায় সমৃদ্ধ বরাক উপত্যকা সফর করা তাঁর কাছে সর্বদা এক অত্যন্ত বিশেষ অভিজ্ঞতা। প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে, শিলচর হলো এই উপত্যকার প্রবেশদ্বার; যেখানে ইতিহাস ও ভাষা একাকার হয়ে একটি অনন্য আঞ্চলিক পরিচিতি গড়ে তুলেছে। শ্রী মোদী উল্লেখ করেন যে, এই অঞ্চলের মূল শক্তি নিহিত রয়েছে এর বৈচিত্র্যের মধ্যে—যেখানে বাঙালি, অসমীয়া এবং বিভিন্ন জনজাতির ঐতিহ্য পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে পাশাপাশি বিকশিত হচ্ছে। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, “বরাক উপত্যকার বৈচিত্র্যই হলো এর সর্বশ্রেষ্ঠ সম্পদ, যা এখানকার নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে।”

আসামে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের ভূমি পূজার সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 18th, 11:30 am

আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, এখানকার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল জি, শ্রী পবিত্র মার্ঘেরিটা জি, অসমের মন্ত্রী শ্রী অতুল বোরা জি, শ্রী চরণ বরো জি, শ্রী কৃষ্ণেন্দু পাল জি, শ্রী কেশব মহন্ত জি, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার আসামের প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের কালিয়াবরে ৬,৯৫০ কোটি টাকারও বেশি মূল্যের কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের ভূমি পূজা সম্পন্ন করেছেন

January 18th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের কালিয়াবরে ৬,৯৫০ কোটি টাকারও বেশি মূল্যের কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের (এনএইচ-৭১৫-এর কালিয়াবর-নুমালিগড় অংশের ৪-লেন নির্মাণ) ভূমিপূজা সম্পন্ন করেছেন। এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এত বিপুল সংখ্যক মানুষ তাঁকে আশীর্বাদ করতে এসেছেন এবং তিনি এর জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, কাজিরাঙ্গায় আবার এসে তাঁর আগের সফরের স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছে। তিনি স্মরণ করেন যে, দুই বছর আগে কাজিরাঙ্গায় কাটানো মুহূর্তগুলো তাঁর জীবনের অন্যতম বিশেষ অভিজ্ঞতা ছিল। প্রধানমন্ত্রী মোদী জানান, তিনি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে রাত কাটানোর সুযোগ পেয়েছিলেন এবং পরের দিন সকালে একটি হাতি সাফারি করার সময় তিনি এই অঞ্চলের সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করেছিলেন।

গুয়াহাটিতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বড়ো সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুরুম্বা ধেহু (ঢেঊ) উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 17th, 06:30 pm

আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল জি, শ্রী পবিত্র মার্ঘেরিটা জি, আসাম বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্বজিৎ দাইমারি জি, বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মুখ্য কার্যনির্বাহী সদস্য শ্রী হাগরামা মোহিলারি জি, রাজ্য সরকারের মন্ত্রীগণ, সকল বিশিষ্ট নাগরিক ভাই ও বোনেরা এবং আমার আসামের ভাই ও বোনেরা,

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে বাগুরুম্বা ধেহু (ঢেউ) উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিলেন

January 17th, 06:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে বোড়ো সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনের ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুরুম্বা ধেহু (ঢেউ) ২০২৬-এ ভাষণ দেন।এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসামের সংস্কৃতি প্রত্যক্ষ করা এবং বোড়ো সম্প্রদায়ের ঐতিহ্যকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়াটা তাঁর জন্য একটি বিশেষ সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, তাঁর মতো এত ঘন ঘন কোনো প্রধানমন্ত্রী আসাম সফর করেননি এবং তিনি জোর দিয়ে বলেন যে, আসামের শিল্প ও সংস্কৃতি যেন আরও বড় মঞ্চ পায় এবং জমকালো উদযাপনের মাধ্যমে দেশ ও বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করে, এটাই তাঁর নিরন্তর ইচ্ছা। তিনি বলেন, এই লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হয়েছে, যার উদাহরণ হিসেবে তিনি বড় আকারে বিহু উৎসব, ঝুমুর বিনোদিনীর পরিবেশনা, সোয়া এক বছর আগে নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিশাল বোড়ো মহোৎসব এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, আসামের শিল্প ও সংস্কৃতির অনন্য আনন্দ উপভোগ করার কোনো সুযোগ তিনি হাতছাড়া করেন না। তিনি বলেন, আবারও বাগুরুম্বা উৎসবের আয়োজন করা হচ্ছে, যা হবে বোড়ো পরিচয়ের এক প্রাণবন্ত উদযাপন এবং আসামের ঐতিহ্যের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। শ্রী মোদী এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত সকলকে, বিশেষ করে শিল্পীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ

December 20th, 03:20 pm

নমস্কার। লুইৎপোরিয়া রাইজোলোঈ মুর শ্রোদ্ধা আরু মরোম জাসিসু ! ( ব্রহ্মপুত্র নদের দু-পাড়ে অবস্থিত রাজ্যের জনগণকে আমার শ্রদ্ধা এবং অভিবাদন জানাই।)

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন

December 20th, 03:10 pm

আসামের সংযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সম্প্রসারণ এবং বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে সমাবেশে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন যে, আজ আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির উৎসব। তিনি বলেন যে, যখন অগ্রগতির আলো মানুষের কাছে পৌঁছায়, তখন জীবনের প্রতিটি পথ নতুন উচ্চতা স্পর্শ করতে শুরু করে। প্রধানমন্ত্রী আরও বলেন যে, আসামের মাটির প্রতি তাঁর গভীর ভালোবাসা, এখানকার মানুষের স্নেহ ও ভালোবাসা এবং বিশেষ করে আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলের মা ও বোনেদের উষ্ণতা আর আপন করে নেওয়ার অনুভূতি তাঁকে ক্রমাগত অনুপ্রাণিত করে এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করে। তিনি বলেন যে, আজ আবারও আসামের উন্নয়নে একটি নতুন অধ্যায় যুক্ত হলো। ভারতরত্ন ভূপেন হাজারিকার গানের পঙক্তি উল্লেখ করে শ্রী মোদী জোর দিয়ে বলেন যে, এর অর্থ হলো,, মহান ব্রহ্মপুত্র নদের তীর আলোকিত হবে, অন্ধকারের প্রতিটি প্রাচীর ভেঙে যাবে এবং এটি অবশ্যই ঘটবে কারণ এটি জাতির সংকল্প ও দৃঢ় অঙ্গীকার।

২২তম আশিয়ান-ভারত শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রারম্ভিক ভাষণ

October 26th, 02:20 pm

আমার আশিয়ান পরিবারে আরও একবার যোগ দেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।

কোয়ালালামপুরে ২২তম আসিয়ান – ভারত শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

October 26th, 02:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২তম আসিয়ান – ভারত শিখর সম্মেলনে ভার্চ্যুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী এবং আসিয়ান নেতৃবর্গ ভারত – আসিয়ান সম্পর্কের অগ্রগতি যৌথভাবে পর্যালোচনা করেন। এছাড়াও, সর্বাত্মক কৌশলগত সহযোগিতা শক্তিশালী করার নানা উদ্যোগ নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। ভারত – আসিয়ান শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী এই নিয়ে বারোবার অংশ নিলেন।

২২তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

October 25th, 09:48 am

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, প্রধানমন্ত্রী মোদী ২০২৫ সালের ২৬ অক্টোবর ভার্চুয়ালি ২২তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী মোদী আমাদের অ্যাক্ট ইস্ট নীতি এবং ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ আসিয়ান নেতাদের সঙ্গে আসিয়ান-ভারত সম্পর্কের অগ্রগতি যৌথভাবে পর্যালোচনা করবেন।

মিজোরামে উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

September 13th, 10:30 am

মিজোরামের রাজ্যপাল শ্রী ভি কে সিং জি, মুখ্যমন্ত্রী শ্রী লালডুহোমা জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি, মিজোরাম সরকারের মন্ত্রীগণ, সাংসদ ও নির্বাচিত জনপ্রতিনিধিগণ, মিজোরামের মানুষের প্রতি শুভেচ্ছা।

মিজোরামের আইজলে ৯ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

September 13th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মিজোরামের আইজলে ৯ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন। এই প্রকল্পগুলি রেল, সড়ক, বিদ্যুৎ, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আইজল যেতে পারেননি। তাই লেংপুই বিমানবন্দর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

ভারত সিঙ্গাপুর যৌথ বিবৃতি

September 04th, 08:04 pm

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী শ্রী লরেন্স ওং-এর ভারতে রাষ্ট্রীয় সফরকালে সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা সংক্রান্ত যৌথ বিবৃতি।