২০২২ সালের কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারোত্তলনে স্বর্ণ পদক জয়ী অচিন্ত্য শিউলি-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

August 01st, 12:48 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্মিংহামে অনুষ্ঠিত ২০২২ সালের কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ের জন্য শ্রী অচিন্ত্য শিউলিকে অভিনন্দন জানিয়েছেন। কমনওয়েলথ গেমস্‌-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী শিউলির সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছিলেন। তিনি সেই প্রসঙ্গটিও উল্লেখ করেন।