৩০-৩১ অক্টোবর গুজরাট সফর করবেন প্রধানমন্ত্রী
October 29th, 10:58 am
প্রধানমন্ত্রী একতা নগরে একগুচ্ছ পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করবেন। ১ হাজার ১৪০ কোটি টাকারও বেশি এই প্রকল্পগুলিতে পরিবেশবান্ধব পর্যটন, পরিবেশবান্ধব পরিবহণ, স্মার্ট পরিকাঠামো এবং জনজাতি উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে।