তামিলনাড়ুর গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে আদি থিরুভাথিরাই উৎসবে প্রধানমন্ত্রীর ভাষণ

July 27th, 12:30 pm

পরম শ্রদ্ধেয় আধেনম মাথাধিশগণ, চিন্ময় মিশনের স্বামীজীরা, তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিজী, মন্ত্রিসভায় আমার সহকর্মী ডঃ এল মুরুগানজী, স্থানীয় সাংসদ থিরুমা-ভালাভনজি, অনুষ্ঠানে উপস্থিত তামিলনাড়ুর মন্ত্রিসভার সদস্যরা, সংসদে আমার সহকর্মী শ্রদ্ধেয় শ্রী ইলিয়ারাজাজী, অদুভারগণ, উপস্থিত ভক্তবৃন্দ, ছাত্রছাত্রীরা, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা, ঐতিহাসিকগণ, আমার প্রিয় ভাই ও বোনেরা! নমঃ শিবায়

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর গোঙ্গাইকোন্ডা চোলাপুরামে আদি থিরুভাথিরাই উৎসবে ভাষণ দিয়েছেন

July 27th, 12:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর গোঙ্গাইকোন্ডা চোলাপুরাম মন্দিরে আদি থিরুভাথিরাই উৎসবে ভাষণ দিয়েছেন। সর্বশক্তিমান ভগবান শিবের কাছে মাথা নত করে রাজারাজা চোলের পবিত্র ভূমিতে স্বর্গীয় শিব দর্শনের মাধ্যমে গভীর আধ্যাত্মিক প্রাণশক্তির অভিজ্ঞতার প্রতিফলনে, শ্রী ইলাইয়া রাজার সঙ্গীতের সাহচর্যে এবং অধুভারের পবিত্র মন্ত্রোচ্চারণের সঙ্গে শ্রী মোদী মন্তব্য করেন যে এই আধ্যাত্মিক পরিবেশ গভীরভাবে আত্মাকে সঞ্চালিত করে।

২৬-২৭ জুলাই প্রধানমন্ত্রীর তামিলনাড়ু সফর

July 25th, 10:09 am

ব্রিটেন ও মালদ্বীপ সফর থেকে ফিরেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ জুলাই রাত ৮টা নাগাদ তামিলনাড়ুর তুতিকোরিনে এক অনুষ্ঠানে ৪,৮০০ কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।