১৪৪৪৭.৬৪ কোটি টাকা মূলধনী ব্যয়ে হাইব্রিড অ্যানুইটি মডেলে উত্তরপ্রদেশে জাতীয় মহাসড়ক ১৯ ও বারাণসী রিং রোডের মধ্যে ৬ লেনের গ্রিনফিল্ড এলিভেটেড করিডর,র্যাম্প/লুপ ও ফুট ওভারব্রিজ নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
July 15th, 04:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ উত্তরপ্রদেশের বারাণসী শহরের যানজট কমানোর লক্ষ্যে জাতীয় মহাসড়ক ১৯ ও বারাণসী রিং রোডের মধ্যে গঙ্গার ধার বরাবর একটি সংযোগকারী করিডর গড়ে তোলার অনুমোদন দিয়েছে। ৪৬.০৩৯ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে একটি ৬ লেনের এলিভেটেড করিডর, একটি সেতু একটি ফুট ওভারব্রিজ, র্যাম্প/লুপ, সংযোগকারী সড়ক ও সার্ভিস রোড অন্তর্ভুক্ত রয়েছে। এ জন্য মোট মূলধনী ব্যয় হবে ১৪৪৪৭.৬৪ কোটি টাকা। এর মধ্যে নির্মাণ ব্যয় ৬০৩৭.৮৫ কোটি টাকা এবং জমি অধিগ্রহণের খরচ ৫৪১.১১ কোটি টাকা।হাইব্রিড অ্যানুইটি মডেলে উত্তরপ্রদেশে বরুণা নদীর তীর বরাবর ৬/৪ লেন এলিভেটেড করিডর গড়ার অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
July 15th, 04:47 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি উত্তর প্রদেশের বরুণা নদীর তীর বরাবর ৪৩.২১৮ কিলোমিটার লিঙ্ক/ সংযোগ করিডর গড়ে তোলার আজ অনুমোদন দিয়েছে। বারাণসী শহরকে যানজট মুক্ত করতে এই এলিভেটেড করিডর জাতীয় সড়ক ৩১ এবং বারাণসীর রিং রোডের সঙ্গে সংযোগ গড়ে তুলবে। ৬/৪ লেনের মূলত এই এলিভেটেড করিডরে যান চলাচলের রাস্তা, ফ্লাইওভার, লুপ, র্যাম্প এবং সার্ভিস রোড থাকবে। হাইব্রিড অ্যানুইটি মডেলে এটি রূপায়নের দায়িত্বভার জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষের। মোট ব্যয় ভার ১০.,৯৯৮.৩২ কোটি টাকা।উত্তর প্রদেশের বারাণসিতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
April 28th, 05:30 pm
উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, সংসদে আমার সহকর্মীবৃন্দ এবং বিজেপির জাতীয় সভাপতি শ্রী নীতিন নবীনজি, উত্তরপ্রদেশের সাংসদ এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রী পঙ্কজ চৌধুরজি, জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন বোন পুনম মৌর্যজি, মঞ্চে উপবিষ্ট কাশীর মহিলা কাউন্সিলর ও গ্রাম প্রধানরা, অন্যান্য জনপ্রতিনিধিরা, এবং এখানে উপস্থিত আমার অগণিত মা, বোনেরা, আপনাদের সকলকে নমস্কার ।বারাণসীতে মহিলা সম্মেলনে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, প্রায় ৬,৩৫০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস
April 28th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে মহিলাদের এক বিশাল সম্মেলনে বক্তব্য রাখেন, সেখানে তিনি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন।ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 04th, 01:00 pm
উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জি, উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রীরা—ভাই রবীন্দ্র জয়সওয়াল জি, দয়াশঙ্কর জি, গিরিশ যাদব জি, বারাণসীর মেয়র ভাই অশোক তিওয়ারি জি, অন্যান্য জনপ্রতিনিধিগণ, ভলিবল অ্যাসোসিয়েশনের সকল পদাধিকারী, দেশের নানাপ্রান্ত থেকে আসা খেলোয়াড়বৃন্দ এবং আমার কাশী পরিবারের সদস্যবৃন্দ—নমস্কার।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন
January 04th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উত্তর প্রদেশের বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে শ্রী মোদী বলেন, বারাণসীর সংসদ সদস্য হিসেবে তিনি সকল খেলোয়াড়কে স্বাগত জানাতে ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। তিনি বলেন, আজ থেকে বারাণসীতে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়রা অক্লান্ত পরিশ্রমের পর এই জাতীয় টুর্নামেন্টে পৌঁছেছেন এবং আগামী দিনগুলোতে বারাণসীর মাঠে তাঁদের সেই পরিশ্রমের পরীক্ষা হবে। তিনি উল্লেখ করেন যে, দেশের ২৮টি রাজ্য থেকে দলগুলো এখানে একত্রিত হয়েছে, যা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর এক সুন্দর চিত্র তুলে ধরেছে।উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নশিপের সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।প্রধানমন্ত্রী ৪ঠা জানুয়ারি বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন
January 03rd, 02:41 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ৪ঠা জানুয়ারি, ২০২৬ তারিখে দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৭২তম জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি বারাণসীর ডঃ সম্পূর্ণানন্দ ক্রীড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।বারাণসী থেকে চারটি ‘বন্দে ভারত এক্সপ্রেস“ ট্রেনের যাত্রা শুরু করার সময় প্রধানমন্ত্রীর ভাষণ
November 08th, 08:39 am
উত্তরপ্রদেশের উদ্যমী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি; কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী এবং বিকশিত ভারত (উন্নত ভারত) এর শক্তিশালী ভিত্তি স্থাপনকারী, অসাধারণ প্রযুক্তিগত অগ্রগতির নেতৃত্বদানকারী, অশ্বিনী বৈষ্ণব জি; এর্নাকুলাম থেকে প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, কেরালার রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আরলেকর জি; কেন্দ্রে আমার সহকর্মী সুরেশ গোপী জি এবং জর্জ কুরিয়ান জি; কেরালায় এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সমস্ত মন্ত্রী এবং জনপ্রতিনিধি; কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী এবং পাঞ্জাবের নেতা, রবনীত সিং বিট্টু জি, যিনি ফিরোজপুর থেকে যুক্ত হয়েছেন; ফিরোজপুরে উপস্থিত সকল জনপ্রতিনিধি; লখনউ থেকে সংযুক্ত উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জি; অন্যান্য বিশিষ্ট অতিথিরা; এবং কাশীতে উপস্থিত আমার পরিবারের সদস্যরা!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন
November 08th, 08:15 am
প্রধানমন্ত্রী বলেন, উন্নত রাষ্ট্রগুলির অর্থনৈতিক বিকাশে বৃহৎ পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি দেশের উন্নয়নে উন্নত পরিকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। ভারত দ্রুত সেই পথে অগ্রসর হচ্ছে। এই আবহে প্রধানমন্ত্রী নতুন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। বারাণসী - খাজুরাহো বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও, ফিরোজপুর – দিল্লি, লখনউ – সাহারানপুর এবং এর্নাকুলাম – বেঙ্গালুরুর মধ্যে বন্দে ভারতের যাত্রার সূচনা হল আজ। এর ফলে দেশে ১৬০টির বেশি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রেস বিজ্ঞপ্তির বঙ্গানুবাদ
September 11th, 12:30 pm
শত বছর আগে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ভারত থেকে মরিশাসে গিয়েছিল এবং সেখানকার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। কাশীতে মা গঙ্গার চিরন্তন প্রবাহের মতোই ভারতীয় সংস্কৃতির অবিচ্ছিন্ন প্রবাহ মরিশাস’কে সমৃদ্ধ করেছে।